শিরোনাম
কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে না
বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
পৈশাচিক নির্যাতনের শিকার মুক্তা:

ঘাতক সোহেলের ফাঁসির দাবিতে উত্তাল বাকেরগঞ্জ

প্রকাশিত:মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আতিক ফয়সাল

বাকেরগঞ্জে মুক্তা হত্যার ঘটনায় একজন আসামি গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) স্যার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ কামরুজ্জামান মিজান মিয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক দিপু খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


মানববন্ধন শেষে টিএনও স্যার মুক্তার দুই অবুঝ শিশু ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার পাশাপাশি নগদ অর্থ প্রদান করে পরিবারের পাশে দাঁড়ান।

​পরকীয়ার অশুভ সন্দেহে ঢাকার খিলক্ষেতে পাষণ্ড স্বামী সোহেল সিকদারের নির্মম ও পৈশাচিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী মুক্তা আক্তার (২৫)। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্ত সোহেলের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বরিশাল-বাকেরগঞ্জে উত্তাল প্রতিবাদ ও  মানববন্ধন 

​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরসী পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে স্থানীয় সর্বস্তরের সচেতন জনতার ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।


​মানববন্ধনে নিহত মুক্তার শোকাহত স্বজন, এলাকার শত শত নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা রাজপথে একটি জোরালো প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে ঘাতক সোহেল সিকদারের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


​অনুসন্ধানে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার খিলক্ষেতের একটি ভাড়া বাসায় স্ত্রী মুক্তার বিরুদ্ধে পরকীয়ার ভিত্তিহীন সন্দেহ এনে বেপরোয়া নির্যাতন চালান স্বামী সোহেল সিকদার। নির্যাতনের একপর্যায়ে গুরুতর জখম হয়ে প্রাণ হারান মুক্তা। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে ধারণ করা এক হৃদয়বিদারক ও নির্মম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


​নিহত মুক্তা আক্তার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়েশিশুর মা ছিলেন। পারিবাারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়ের আগে মরদেহ গোসলের সময় মুক্তার সমস্ত শরীরে অমানুষিক নির্যাতনের অগণিত ক্ষতচিহ্ন দেখা গেছে।


​মানববন্ধনে নিহতের ভাই তারেক হাওলাদার ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে বলেন, "স্ত্রীর প্রতি কোনো অভিযোগ থাকলে সোহেল আইনের আশ্রয় নিতে পারত বা বিবাহবিচ্ছেদ করতে পারত। কিন্তু এভাবে পিটিয়ে একটি মানুষকে মেরে ফেলার অধিকার তাকে কে দিয়েছে? আজ দুটি অবুঝ শিশু চিরতরে এতিম হয়ে গেল।" মানববন্ধনে উপস্থিত বক্তারা এ সুপরিকল্পিত হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত সোহেল সিকদারসহ পরোক্ষভাবে জড়িত সবার দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানান।


​উল্লেখ্য, ঘটনার পর পরই প্রধান অভিযুক্ত স্বামী সোহেল সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকেরগঞ্জের সরসী গ্রামে এ ঘটনায় চরম ক্ষোভ, শোক ও উত্তেজনা বিরাজ করছে।


আরও খবর




ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা