শিরোনাম
ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

আলোকিত মানুষ গড়ার নীরব কারিগর প্রয়াত শফিকুর রহমানকে মরণোত্তর সম্মাননায় অশ্রুসজল শ্রদ্ধা

প্রকাশিত:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো


মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কিছু মানুষ আছেন, যাঁরা নিভৃতে আলো জ্বালান। যাঁদের জীবন কেটে যায় অন্যের ভবিষ্যৎ গড়ার সংগ্রামে। অথচ নিজের প্রচার তাঁরা কখনোই চান না। কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শফিকুর রহমান ছিলেন তেমনই একজন নির্লোভ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষাগুরু। শিক্ষা বিস্তারে তাঁর অবদান একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আজীবন আলোকিত মানুষ গড়ে তোলাই ছিল তাঁর জীবনের ব্রত।


বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিনগুলো ছিল নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতায় ভরা। অবকাঠামোগত সংকট, সীমিত সুযোগ-সুবিধা এবং সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেই তিনি শিশুদের হাতে তুলে দিয়েছিলেন শিক্ষার আলো।


সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অল্প সময়েই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেন। তাঁর বিশ্বাস ছিল, "শিক্ষাই জাতির মেরুদণ্ড" আর নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া শিক্ষা কখনো পূর্ণতা পায় না।


পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশে তিনি ছিলেন সদা সচেতন। তাঁর কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকত গভীর স্নেহ ও পিতৃতুল্য মমতা। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়ে তাঁর আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাচ্ছেন।


প্রয়াত শফিকুর রহমানের কর্মজীবনের সাফল্য ও নিষ্ঠার কথা স্মরণ করে তৎকালীন চকরিয়া উপজেলার সাবেক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও বর্তমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর বলেন, আমার দীর্ঘ চাকরি জীবনে হাতে গোনা যে কয়েকজন প্রধান শিক্ষককে সত্যিকার অর্থে আদর্শবান ও নিবেদিতপ্রাণ হিসেবে পেয়েছি, প্রয়াত শফিকুর রহমান তাঁদের মধ্যে অন্যতম। ছাত্রছাত্রী ও খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি তাঁর আন্তরিকতায় কখনো ঘাটতি ছিল না। তাঁর দায়িত্বকালেই ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষায় খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিতভাবে প্রথম স্থানে অবস্থান করতো। যা তাঁর দক্ষ নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও নিষ্ঠারই উজ্জ্বল প্রমাণ।


গত ৩১ ডিসেম্বর (বুধবার) খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলমের বিদায় উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানে এই মহান শিক্ষাগুরুকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আজীবন ত্যাগ, নিষ্ঠা ও শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করে।


সম্মাননা স্মারকটি গ্রহণ করেন মরহুম শফিকুর রহমানের বড় ছেলে, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হেফাজতুর রহমান। পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, শিক্ষাই ছিল বাবার জীবনের সবচেয়ে বড় সাধনা। তিনি বিশ্বাস করতেন, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই জীবনের প্রকৃত সার্থকতা অর্জিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও অতিথিরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ সংবরণ করতে পারেননি। কারও চোখে অশ্রু, কারও কণ্ঠে কৃতজ্ঞতার ভার।


অনেকেই বলেন, আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ, কর্ম ও শিক্ষার আলো আজও খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীর হৃদয়ে দীপ্তিমান হয়ে রয়েছে।


অনুষ্ঠান শেষে এলাকাবাসী, সহকর্মী ও তাঁর অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মরহুম শফিকুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন এই মহান শিক্ষাগুরুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


মরহুম শফিকুর রহমান চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন, একজন প্রকৃত শিক্ষাগুরু, নিঃস্বার্থ মানুষ এবং আলোকিত মানুষ গড়ার নীরব কারিগর হিসেবে।




আরও খবর




ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা