শিরোনাম
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

‘আন্দোলন কারফিউ যাই বলেন, গরিবের পেটে লাত্থি’

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কারফিউ জারি হলে বেচাকেনা বন্ধ হয় তার। টানা চার দিন বেকার বসে থাকায় তার পকেটে পড়েছে টান।


বারেক বলছিলেন, “অনেক আশা নিয়ে বুধবার থেকে দোকান চালু করছি। কিন্তু ক্রেতা নেই। আজ (বৃহস্পতিবার) দুপুরের আগে খুলে বিকাল হয়ে গেল, মাত্র তিনজন ক্রেতা পাইছি।”




সপ্তাহখানেক ধরে বারেকের মতই অবস্থা হরিলাল হৃদয়ের; মানিকনগরে থাকলেও প্রতিদিন গুলিস্তানের সমবায় টুইন টাওয়ারের সামনে জুতা সেলাই করেন তিনি। টানাপড়েনের সংসারে চারজনের আহার জোগাতেই তার করুণ দশা। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন আর কারফিউ যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’। সাত দিন বাসায় বসেই কেটেছে তার।


হরিলাল বলেন, “গত ছয়-সাতদিন পরিবার নিয়া খুব কষ্ট করছি। দিন আনি দিন খাওয়া লোক আমি। হাতে জমানো টাকাও নাই যে, হরতাল-কারফুর (কারফিউ) সাত দিন সংসার চালামু। এই কয়ডা দিন পোলাপান নিয়া খালি আলুর তরকারি দিয়া ভাত খাইছি।



অভাব অনটনের সংসারে হরিলালের দুই ছেলে পড়ে নবম ও দশম শ্রেণিতে। ছেলেদের খরচ মিটিয়ে চারজনের সংসার চালাতে তার হিমশিম অবস্থা। ফলে একদিন বসে থাকলে পেট চলে না হরিলাল আর বারেকদের।


হাই কোর্টের রায়ে পর জুলাইয়ের শুরু থেকে কোটা বাতিলের আন্দোলন শুরু হলেও পরে তা কোটা সংস্কারের এক দফা দাবিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ে আরও অনেক স্থানে। পরে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়।


আন্দোলনকে ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। এখন প্রতিদিনই কয়েক ঘণ্টা করে কারিফিউ শিথিল করা হয়েছে।


উত্তপ্ত পরিস্থিতি আর কারফিউয়ের কারণে সপ্তাহখানেক বিক্রি বন্ধ রাখেন গুলিস্তানের ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা মো. রাশেদ। পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের বিক্রি শুরু করেছেন তিনি।


রাশেদ বলেন, “সকালে দোকানডা খুললাম। দুপুর হইয়া গেল মাত্র দুইজন ক্রেতা পাইছি। রাস্তায় গাড়ি আছে ঠিকই। কিন্তু খুব দরকার ছাড়া মানুষজন এখনও বাইর বের হয় না।”


দুপুর সোয়া ১২টায় রাশেদের পাশেই দোকান খুলছিলেন ইব্রাহিম হাওলাদার। ঘণ্টাখানেক পর সেখানে গিয়ে জানা গেল, ক্রেতা পাননি একজনও।


ইব্রাহিম বলেন, “এক ঘণ্টায় একজন ক্রেতাও মিলল না কপালে। ক্রেতার চেয়ে দোকানিই বেশি। আর যে অল্প কয়েক ক্রেতা ঘুরতেছে, তারা কাপড় কিনবে আর কী, হয়ত অন্য কাজে আইছে।”



হৃদয় বলেন, “থাকি কেরানীগঞ্জে। সেখান থেকে তো এখানে আসাই যায় নাই। রাস্তায় বের হইলে আতঙ্কে থাকা লাগছে। হয় আন্দোলনকারীদের, না হয় পুলিশের। আবার কারফিউ শুরুর পরে তো গাড়িই চলে না।”




হৃদয়ের ভাষ্য, “বেচাকেনা বন্ধ থাকায় কেমন অবস্থা গেছে তা খালি আমরাই জানি। বেচাকেনা বন্ধ থাকলেও খাওয়া-দাওয়া তো আর বন্ধ থাকে না। বাজারে সবজির যে দাম, কেমন গেছে তা বুঝানোর মত না। আর কয়ডা দিন এভাবে গেলে না খেয়ে মরার অবস্থা হবে।”


তার পাশেই ইফাদ হোসেনের ছোট দোকান, বিক্রি করেন মোবাইল সামগ্রী। তবে কারফিউয়ের কারণে শুক্রবার থেকেই দোকান বন্ধ রাখেন তিনি।


“পাঁচ দিন দোকান বন্ধ ছিল। এই পাঁচ দিন মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চলছি। এখন হাজিরা দিয়া সেই টাকা শোধ করতে হইব,” বলেন ইফাদ।



আরও খবর




শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক

লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত

নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

কোনো শিশুই পিছিয়ে থাকবে না: শিক্ষাপ্রতিমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ

খাবারের পেছনেই মানুষের আয়ের ৬০ শতাংশ ব্যয়, কারসাজিতে সিন্ডিকেট

‘মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার’

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা