শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

আশরাফ জুয়েল: চিকিৎসক থেকে কবি হয়ে উঠেছেন যিনি!

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৯ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


চিকিৎসক শব্দটা শুনলেই সবার আগে মনে পড়ে সাদা অ্যাপ্রন গায়ে শশব্যস্ত কোনো চরিত্র। যিনি রোগী দেখা শেষ করেই ছুটে যান অপারেশন থিয়েটারে। কাটাছেঁড়া করেন মানব শরীর। হাতের সূক্ষ্মতায় আর দ্রুততম সিদ্ধান্তে বাঁচিয়ে তোলেন মুমূর্ষু রোগীর প্রাণ। চিকিৎসাকে যারা পেশা হিসেবে বেছে নেন, তাদের জীবনটাই তো এমন। প্রতিদিন কতশত শোক, দুঃখ, আহাজারিকে সাথে নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। কখনো প্রাণপণ চেষ্টার পর যমে মানুষে টানাটানির পর যখন মানুষের জয় হয়, তখন চোখমুখে ফুটে উঠে তৃপ্তির ছাপ, প্রশান্তির হাসি। আবার কখনো কখনো হাল ছেড়ে দিতে হয়। তখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ারও ন্যূনতম সুযোগ থাকে না। আবার নতুন কোনো রোগী, নতুন কোনো কেস সামলাতে ব্যস্ত হয়ে যেতে হয়। চিকিৎসকদের এই তো জীবন!


এমনই এক চিকিৎসক ডাক্তার আশরাফ জুয়েল। পেশায় চিকিৎসক হলেও মননে তিনি আপাদমস্তক কবি ও লেখক। একের পর এক লিখে চলেছেন বই। 

কবি আশরাফ জুয়েলের জন্ম দেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে। ব্যাংক কর্মকর্তা পিতার চাকরির সুবাদে তাকে যেতে হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শৈশব কৈশোর কেটেছে বিচিত্র সব অভিজ্ঞতায়। পরবর্তীতে সেসব বৈচিত্রই স্থান পেয়েছে তার লেখা গল্প ও কবিতায়। ছোটোবেলা থেকেই অদম্য মেধাবী ডাক্তার আশরাফ জুয়েল এস এস সি পাশ করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন উত্তরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজে। সেখান থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করার পর ঢাকার বারডেম হাসপাতালে চাকুরি জীবন শুরু করেন। এরপর বিভিন্ন হাসপাতালে সেবা দিয়ে গেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত আছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তার লেখালিখি। 

লেখালিখিকে নেশা হিসেবে নিলেও চিকিৎসা পেশাকে ‘সৃষ্টিকর্তা প্রদত্ত সুযোগ’ বলে মনে করেন ডাক্তার আশরাফ জুয়েল। চিকিৎসক হিসেবে কর্মরত থাকায় মৃত্যুকে তিনি দেখেছেন কাছ থেকেই। বেঁচে থাকার জন্য মানুষের প্রচেষ্টা, আকুতি তিনি বারবার দেখেছেন নিবিড়ভাবে। ডাক্তার আশরাফ জুয়েল মনে করেন, চিকিৎসক থেকে কবি হয়ে ওঠার পেছনে দায় আছে তার পেশাগত জীবনেরও। এত কাছ থেকে তিনি একের পর এক জীবনযুদ্ধ দেখেছেন তার কোনো সীমা পরিসীমা নেই। আর সে থেকেই তার কবিতাগুলোর মূল উপজীব্য হয়ে উঠেছে দুঃখ, শোক কিংবা বেঁচে থাকার দুর্দমনীয় প্রচেষ্টা। 

কবি আশরাফ জুয়েলের লেখালিখির শুরুটা হয় ছাত্র জীবন থেকেই। তবে মলাটবদ্ধ বই প্রকাশিত হয় ২০১৪ সালে। সে বছর প্রকাশিত হয় তার লেখা কাব্যগ্রন্থ ‘যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব’। এরপর একে একে তার মোট সাতটি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে চারটিই কাব্যগ্রন্থ। তার প্রথম গল্পের বই প্রকাশিত হয় ২০১৭ সালে। বইটির নাম ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’। বইটি তিনি লিখেছিলেন রাজনীতি সচেতনতার জায়গা থেকে। রাজনৈতিক দুর্বৃত্তায়ণ নিয়ে লেখা এই বইটি তিনি লিখেছিলেন অবরোধের উত্তাল সময়কে কেন্দ্র করে। সে সময় লেখকের মমতাময়ী মা পেট্রল বোমার আঘাতে পুড়ে যান। মায়ের সাথে ঘটে যাওয়া এ দুর্ঘটনার আঘাত লেখককে বইটি লেখার শক্তি জুগিয়েছিল। সেই আঘাতের ফলে লেখকের মায়ের মুখ এখনও কিছুটা বিকৃত হয়ে রয়েছে। মায়ের মুখের সেই ক্ষতচিহ্ন আজও কষ্ট দেয় ডাক্তার আশরাফ জুয়েলকে!

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় কবি আশরাফ জুয়েলের ‘কবিরা আজীবন বিরোধী দল’ নামক একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বুনন প্রকাশনী। এছাড়াও অনলাইনে বই কেনার ওয়েবসাইট রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে বইটি। কবি আশরাফ জুয়েল মনে করেন, কবিরা হলো সমাজের আয়না। তিনি কবিতার মাধ্যমে এই সমাজের বিভিন্ন ঘটনা ও চরিত্রকে আঁকতে চেয়েছেন বলেই মনে করেন তিনি।

লেখালিখির মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন এই চিকিৎসক। তার প্রথম গল্পগ্রন্থ ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’- জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয় এবং পাঠক ও সমালোচক মহলে বেশ সাড়া ফেলেছিল। ভারতের পশ্চিমবঙ্গ থেকে তিনি পেয়েছেন ‘ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা-২০১৭’। লেখালিখির পাশাপাশি সম্পাদনার সাথেও যুক্ত আছেন এই চিকিৎসক। ‘পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।

ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী ডাক্তার রওশন আরা খানম ইউনাইটেড হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। 

কবি আশরাফ জুয়েল মনে করেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। যদিও আমরা আমাদের জীবনকে খুব সস্তা মনে করি, তবুও আমাদের কখনোই জীবনকে অবহেলা করা উচিত নয়। বেঁচে থাকার আঁকুতি তিনি প্রতিনিয়তই দেখেছেন আইসিইউতে চিকিৎসা দিতে গিয়ে। আর তাই তিনি একটি অর্থপূর্ণ জীবনের প্রতি বারবার গুরুত্ব দিয়েছেন।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ