শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

বাগাতিপাড়ায় যাত্রাপালা ‘গৌরি মালা’ মঞ্চস্থ, গ্রামজুড়ে উৎসবের আমেজ

প্রকাশিত:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

প্রযুক্তির উন্নয়ন ও আধুনিক বিনোদনের যুগে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম প্রধান শিল্প যাত্রাপালা। সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে নাটোরের বাগাতিপাড়ায় বকুল স্মৃতি থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে সামাজিক যাত্রাপালা ‘গৌরি মালা’।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার গালিমপুর গ্রামের গিরিশ ধাম জমিদারবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই সামাজিক যাত্রাপালাকে ঘিরে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন সাংস্কৃতিক আয়োজন হওয়ায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মেতে ওঠেন গ্রামীণ বিনোদনের প্রাণবন্ত এই অনুষ্ঠানে।

যাত্রাপালা ‘গৌরি মালা’-তে তুলে ধরা হয় গ্রামীণ কুসংস্কার, ক্ষমতার দ্বন্দ্ব, সমাজে নৈতিকতা, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো। অভিনয়শিল্পীদের প্রাণবন্ত পারফরম্যান্সে দর্শকরা পুরো সময় মুগ্ধ হয়ে উপভোগ করেন নাট্যরূপটি।

আধুনিক মঞ্চসজ্জা, আলো ও সাউন্ড সিস্টেমে উপস্থাপিত হলেও পরিবেশনায় ছিল সেই পুরনো দিনের আবহ। ঢোলের তালে তালে সংলাপ, গান ও অভিনয়ের মেলবন্ধনে দর্শকরা ফিরে যান গ্রামীণ সংস্কৃতির অতীতে।

উপজেলার জিগরী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক (৫২) বলেন, “আজকাল এমন আয়োজন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অনেকদিন পর এমন সুন্দর একটি আয়োজন দেখে খুব ভালো লাগছে। কোনো অশ্লীলতা ছাড়া এমন একটি সুন্দর যাত্রাপালা উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।”

লক্ষনহাটি গ্রামের গৃহিণী রোকেয়া বেগম (২৩) বলেন, “গ্রামে এখন আর এরকম যাত্রা হয় না। আজ খবর পেয়ে পরিবারের সবাই মিলে দেখতে এসেছি। অনেকদিন পর এমন আয়োজন দেখে মন ভরে গেছে।”

যাত্রাপালা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের জীবিকাও হুমকির মুখে পড়েছে। একসময় যাত্রাই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। নিয়মিত মঞ্চায়নের অভাবে এখন অনেকেই পেশা পরিবর্তন করেছেন। যারা এখনো এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তারা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

অভিনয়শিল্পীরা জানান, আগে নিয়মিত যাত্রার আয়োজন থাকলেও বর্তমানে নানা কারণে এই ঐতিহ্যবাহী শিল্পটি বিলুপ্তপ্রায়। তাই, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।

আয়োজক কমিটির সদস্যরা বলেন, “ডিজিটাল যুগের বিনোদনের ভিড়ে মানুষ এখন যাত্রা, পালাগান বা পল্লিগীতির মতো শিল্প থেকে দূরে সরে যাচ্ছে। অথচ একসময় এই শিল্পই ছিল গ্রামীণ সমাজের প্রধান সামাজিক ও শিক্ষামূলক মাধ্যম।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মলয় কুমার রায় এই যাত্রা পালার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বলেন, “বর্তমান প্রজন্ম ধীরে ধীরে গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তাই নির্মল বিনোদনের মাধ্যমে বাঙালি সংস্কৃতির শেকড়কে ধরে রাখতেই এই আয়োজন। যাত্রা কেবল বিনোদন নয়—এটি সমাজের নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক বন্ধনের বার্তা বহন করে।”

বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুব হোসেন বলেন, “আমাদের লক্ষ্য গ্রামীণ সংস্কৃতির শেকড়কে ধরে রাখা। যাত্রাপালায় যে অশ্লীলতা ঢুকে পড়েছে, সেটার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমরা চাই, মানুষ আবারো এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হোক—একটি সুস্থ ও সুন্দর সংস্কৃতির ধারায়।”

তিনি আশা প্রকাশ করেন, “এমন আয়োজন নিয়মিত করা গেলে গ্রামীণ সংস্কৃতির এই ধারাটি আবারও জনপ্রিয় হয়ে উঠবে।”


আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা