শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায় না - রুহুল কবির রিজভী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো:সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি :


পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ কোনভাবেই চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন এদেশের মানুষ ব্যক্তি দেখে আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয়। তাই পিআর পদ্ধতির নির্বাচন অযৌক্তিক অগ্রহণযোগ্য। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ট্যাংকেরপাড় মাঠে জেলা বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী দোসররা যেন কোনভাবেই আমাদের কমিটিতে যেন স্থান নিতে না পারে। আমাদের কমিটিতে রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, ডাক্তার, শিক্ষক, সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবীসহ যে কেউ সদস্য হতে পারবেন। তবে আওয়ামী দোসরদের ব্যাপারে নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।



তিনি আরো বলেন, বিএনপির কমিটিতে কোন প্রকার চাঁদাবাজ, ভূমি দখলদারদের স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচিতে সবকিছু পরিষ্কারভাবে লেখা রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 



বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, এ সময় মোস্তাক মিয়া,আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,আহসান উদ্দিন খান শিপন,মো. জহিরুল হক খোকন,হাফিজুর রহমান মোল্লা (কচি)অ্যাড. মো. শফিকুল ইসলাম,অ্যাড. গোলাম সারোয়ার খোকন, অ্যাড. আনিছুর রহমান মঞ্জু,আলহাজ্ব এ.বি.এম. মমিনুল হক অ্যাড. মো. তরিকুল ইসলাম রুমা,মো. আলী আজম,মো. আসাদুজ্জামান শাহীনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন 



সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজও দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আবারও সংগঠিত হতে হবে।



তারা আরও বলেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল সাংগঠনিক কর্মসূচি নয়, বরং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের ভিত্তি। এ কর্মসূচির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভিত্তি আরও মজবুত হবে এবং মানুষের মাঝে নতুন করে আশা সঞ্চার করবে।



বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি নতুন প্রেরণা যোগাবে।”



কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ট্যাংকেরপাড় মাঠের চারদিকে ব্যানার, ফেস্টুন, দলীয় শ্লোগান এবং নেতৃবৃন্দের ছবিতে সাজানো হয়। এতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।



নেতাকর্মীরা বলেন, বিএনপির এ ধরনের সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি মানুষকে আবারও সংগঠিত করছে। অনেকদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় এত বড় জমায়েত হওয়ায় তারা আনন্দিত।



ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস হবে।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী