শিরোনাম
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গণশুনানি-২০২৫ অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকবিরোধী কার্যক্রমকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুয়ার উদ্যোগে গণশুনানি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে অধিদপ্তরের আওতাধীন সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অধিশাখার উপসচিব মোঃ মাহবুব আলম বলেন,“মাদক একটি ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণশুনানির মাধ্যমে জনগণের সরাসরি মতামত পাওয়া গেলে সেবার মান আরও উন্নত হবে।”

তিনি ডিএনসি বগুড়ার চলমান মাদকবিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, সরকার মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম বলেন,“শুধু অভিযান নয়, মাদক নিরোধে ক্রীড়া, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগাতে হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই আমাদের বড় চ্যালেঞ্জ।”

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), বগুড়া বলেন,“মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ ও ডিএনসি যৌথভাবে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। তথ্য দিয়ে সহযোগিতা করলে মাদক চক্রকে আরও সহজে আইনের আওতায় আনা সম্ভব।”

সিভিল সার্জন, বগুড়া বলেন,“মাদকাসক্তি একটি রোগ। চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বগুড়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন বলেন,“মাদক নির্মূল কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত বগুড়া গড়ে তোলা সম্ভব।”

স্বাগত বক্তব্যে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন,“বগুড়াকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে সেবাগ্রহীতাদের সরাসরি মতামত ও অভিযোগ শুনে সংশোধনের সুযোগ তৈরি হয়, যা আমাদের কাজকে আরও গতিশীল করবে।”

তিনি মাদকবিরোধী অভিযানে গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণশুনানিতে শিক্ষক, সাংবাদিক, পেশ ইমাম, ডাক্তার, এনজিও প্রতিনিধি ও সেবাগ্রহীতাগণ মাদকবিরোধী অভিযানের জোরদারকরণ, চিকিৎসা সেবার বিস্তার, পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নানা প্রস্তাব তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে ডিএনসি কর্মকর্তারা প্রতিটি প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

সমাপনী অংশে বক্তারা বলেন, মাদক নির্মূলে বগুড়া জেলার প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন দপ্তর ও সর্বস্তরের জনগণ একযোগে কাজ করলে সফলতা আরও বৃদ্ধি পাবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া মাদকাসক্তিমুক্ত বগুড়া গড়ে তোলার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।






আরও খবর




আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত