শিরোনাম
জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
২৭তম দিনে এসেছে ৯৫টি নতুন বই

বইমেলার সময় বাড়ল দুই দিন

প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে মেলা শেষ হবে শনিবার। মঙ্গলবার রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এদিকে মঙ্গলবার আগের দিনের তুলনায় পাঠকের ভিড় কিছুটা কম ছিল। তবে কবি-লেখকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন যেসব বইপ্রেমী-দর্শনার্থী মেলায় এসেছেন, তাদের বেশিরভাগকেই বই কিনতে দেখা গেছে। এ বছর শুরু থেকেই বইমেলা ছিল দর্শনার্থী ঠাসা। এরপরও মেলার বেচাকেনা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোনো কোনো প্রকাশকের মুখে মেলা নিয়ে ছিল সন্তুষ্টির আভাস, আবার কোনো কোনো প্রকাশক বলছেন প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি।


প্রতি বছরই বইমেলাকে ঘিরে প্রকাশিত হয় কয়েক হাজার নতুন বই। কিন্তু এর মধ্যে 'মানসম্পন্ন' বই খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি সহজ নয়। সাধারণত মেলা পরিচালনা কমিটি থেকে 'মানসম্পন্ন' বই খোঁজার জন্য একটি উপকমিটি করে দেওয়া হয়। মেলার সমাপনী দিন তাদের তথ্য থেকে মেলা কমিটি জানায়, কতটি বই 'মানসম্পন্ন'। তবে ২০২৩ সালে মানসম্পন্ন বইয়ের তালিকা প্রকাশ্যে আনেনি মেলা পরিচালনা কমিটি। এবার সেই তালিকা প্রকাশ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম জানান, এটা এখনই বলা সম্ভব নয়। মেলার সমাপনী আয়োজনে এ বিষয়ে জানানো হবে।


বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মেলার তথ্যকেন্দ্রে জমা পড়েছে ৩ হাজার ৮১টি নতুন বই। বিভিন্ন স্টলে খোঁজ নিয়ে দেখা গেছে, এর বাইরেও আরও অনেক নতুন বই রয়েছে, যেগুলো তথ্যকেন্দ্রে জমা পড়েনি।


বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মী, লেখক, প্রকাশক এবং বই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মেলায় অন্তত ৫ শতাধিক নতুন বই নানাভাবে পাঠকের মাঝে আলোচিত হচ্ছে। বইপ্রেমীরা বিভিন্ন প্রকাশনী বা লেখকদের ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন এবং নানা উৎস থেকে নতুন বইয়ের তথ্য জানছেন এবং সেখান থেকে নিজেরা তালিকা তৈরি করে পছন্দের বই কিনছেন। এসব বইয়ের মধ্যে ভাষা আন্দোলন নিয়ে গবেষণাধর্মী বই যেমন আছে, তেমনি অনুবাদ, উপন্যাস, গল্পগ্রন্থ, কবিতা, সিনেমা, নাটকের বইও আছে।


কয়েকটি স্টলের বিক্রয়কর্মীরা জানান, বেশি বিক্রি হচ্ছে উপন্যাস, থ্রিলার, অনুবাদ ও গল্পগ্রন্থ। কবি প্রকাশনীর স্বত্বাধিকারী সজল আহমেদ জানান, রাজনৈতিক বইয়ের চাহিদার বাইরে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। গল্প, কবিতার বইয়ের বিক্রি একটু কম।


তথ্য অনুযায়ী, সংখ্যার দিক থেকে এবারও বেশি এসেছে কবিতার বই। মঙ্গলবার পর্যন্ত কবিতার বই এসেছে ১০৩৫টি। এছাড়া এদিন পর্যন্ত গবেষণাগ্রন্থ ৬৬টি, ছড়া ৯৪টি, শিশুতোষ ৬০টি, জীবনীগ্রন্থ ১১৭টি, রচনাবলি ২৯টি,


মুক্তিযুদ্ধ ৬৪টি, নাটক ২৮টি, বিজ্ঞান ৪০টি, ভ্রমণ ৬০টি, ইতিহাস ৫০টি, রাজনীতি ২৪টি, স্বাস্থ্য ২৫টি, বঙ্গবন্ধু বিষয়ক ২৫টি, রম্য/ধাঁধা ২৭টি, ধর্মীয় ৫৪টি, অনুবাদ ৫১টি, অভিধান ১৯টি, সায়েন্স ফিকশন ৩৩টি এবং অন্যান্য ১৮৫টি।


এবছর বাংলা একাডেমি এনেছে 'বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন'। গবেষণাধর্মী এ বইয়ে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে। ড. এম আবদুল আলীমের গবেষণাধর্মী বই 'ভাষা আন্দোলনে কংগ্রেস' প্রকাশ করেছে অন্যপ্রকাশ। কবি মুহম্মদ নূরুল হুদার লেখা 'প্রাণের মিনার শহীদ মিনার' বই প্রকাশ করেছে এডুসেন্ট্রিক। মঙ্গলবার কবি বিনয় মজুমদারের 'শ্রেষ্ঠ কবিতা' ও আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত 'শ্রেষ্ঠ গল্প জীবনানন্দ' প্রকাশ করেছে ঐতিহ্য।


আবুল আহসান চৌধুরী সম্পাদিত 'অবিদ্যার অন্তঃপুরে নিষিদ্ধ পলস্নীর অন্তরঙ্গ কথকতা' বইটি প্রকাশ করেছে বাতিঘর। দিব্যপ্রকাশ এনেছে 'ঢাকার বাঈজি-শিশির সমতটী' এবং পাঠক সমাবেশ প্রকাশ করেছে আহমাদ মোস্তফা কামালের উপন্যাস 'জলের অক্ষরে লেখা'।


জার্নিম্যান বুকস এনেছে উর্দু, হিন্দি, সিন্ধি, তামিল, ইংরেজি, পাঞ্জাবি, মারাঠি, কানাড়ি ও মালয়ালাম ভাষায় লেখা দেশভাগের গল্পের চারটি আলাদা অনুবাদ বই। গল্পগুলো অনুবাদ করেছেন জাভেদ ইকবাল ও মোস্তফা আজিজ জয়। পাঠক সমাবেশ এনেছে আর্জেন্টিনার কথাসাহিত্যিক আদলফো কাসারেসের বৈজ্ঞানিক কল্পকাহিনি 'মোরেলের উদ্ভাবন'। স্প্যানিশ থেকে বইটি অনুবাদ করেছেন আনিসুজ জামান।


এবছর ঐতিহ্য সর্বোচ্চসংখ্যক অনুবাদ গ্রন্থ প্রকাশ করেছে। শুধু এ মেলায়ই তারা এনেছে ২৯টি অনূদিত বই। এর মধ্যে রয়েছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের দুটি বই- 'মৃতু্যর কড়া নাড়া' আর 'গোত্রপিতার হেমন্ত'। অনুবাদ করেছেন যথাক্রমে বেলাল চৌধুরী ও অদিতি ফাল্গুনী।


বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানায়, মঙ্গলবার মেলায় ৯৫টি নতুন বই এসেছে। এছাড়া এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সেলিম আল দীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান। আলোচনায় অংশ নেন রশীদ হারুন এবং জাহিদ রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ।


বইমেলায় হুমায়ুন আজাদকে স্মরণ :বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলার বার্ষিকীতে মঙ্গলবার বিকাল ৫টায় হুমায়ুন আজাদ দিবস পালন উপলক্ষে লেখক-পাঠক ফোরামের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার তথ্যকেন্দ্রের সামনে এক স্মরণসভার আয়োজন করা হয়। বিশিষ্ট প্রকাশক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, কবি আসলাম সানী, প্রকাশক মাজহারুল ইসলাম প্রমুখ।


লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক মানজুর মুহাম্মদ, কবি রণক মুহম্মদ রফিক এবং গবেষক অমল গাইন।


বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন : বাংলা একাডেমি লেখক পর্ষদের উদ্যোগে সাহিত্য অধিবেশন অনুষ্ঠিত হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠান : সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রওশন ঝুনু, হাসনাইন সাজ্জাদী, মাহী ফ্লোরা এবং মোস্তাফিজুর রহমান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী, কুমার লাভলু, নাজমুল আহসান এবং মুজাহিদুল ইসলাম। এছাড়া ছিল সালাউদ্দিন বাদলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'আওয়ামী শিল্পীগোষ্ঠী', মোশাররফ হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'দৃষ্টি', মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'ভাওয়াইয়া অঙ্গন' এবং মৈত্রী সরকারের পরিচালনায় নৃত্যসংগঠন 'স্বপ্নবিকাশ কলা কেন্দ্র'-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, চঞ্চল খান, অণিমা রায়, কামাল আহমেদ, আশরাফ মাহমুদ, সালমা চৌধুরী, মীরা মন্ডল, ঝুমা খন্দকার, শেলী চন্দ, ইরাবতী মন্ডল এবং সেলিনা আলম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার (তবলা), রবিন্‌স চৌধুরী (কী-বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি), নাজমুল আলম খান (মন্দিরা) এবং রিচার্ড (গিটার)।


আজকের অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মুনীর চৌধুরী এবং স্মরণ : হুমায়ুন আজাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে ফিরোজা ইয়াসমীন এবং হাকিম আরিফ। আলোচনায় অংশ নেবেন আবদুস সেলিম, ইউসুফ হাসান অর্ক, ওসমান গনি এবং মৌলি আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।



আরও খবর




বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

লালপুর থানার অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ

মুরাদনগরে ইয়াবাসহ ‘আওয়ামী সন্ত্রাসী’ খলিল গ্রেপ্তার, সামনে এলো রামদা হাতে সেই ছবি

কাজিপুরের গুদাম কর্মকর্তার অর্ধশত ফলজ গাছের চারা রোপন

বাঁশখালীতে বৈলছড়ী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের চেয়ারে আয়া, তথ্য সংগ্রহে গিয়ে মবের মুখে সাংবাদিক

কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন

গাইয়াপাড়া লঞ্চঘাটে টার্মিনাল না থাকায় দুর্ভোগ

বোয়ালখালীতে সিএনজি ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা নিয়ে মতবিনিময়

দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতায় দৃষ্টান্ত—ইউএনও মেহেদী হাসান মানিক

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত‌্যু‌তে দোয়া অনুষ্ঠান; প‌রিবা‌রকে শান্তনামূলক উপ‌ঢৌকন প্রদান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ