শিরোনাম
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফাঁকা, সড়কে জটলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিকেল ৫টা ৩০ মিনিট। অধিকাংশ অফিসের কর্মীরা ছুটি শেষে বেরিয়ে পড়েছেন। পুরো বনানী সড়কে বিশাল জটলা। যানবাহনের গতি নেই। জটলা পৌঁছেছে মহাখালী পর্যন্ত। তবে ভিন্ন চিত্র ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পে। যানবাহনের চাপ নেই। হাতো গোনা দু-একটি বাহন চলছে। নেই গণপরিবহন। সড়কে যানবাহনের চাপ কমাতে উড়াল সড়কের উদ্যোগ নিলেও সেটি খুব কাজে আসছে না। পুরো অংশ চালু হলে এর সুফল কতটা মিলবে সেটি নিয়েও তৈরি হয়েছে সন্দেহ।


ফাঁকা ইউলুপের পাশের সড়কে দাঁড়িয়ে মোটরসাইকেল চালক জুবায়ের আলম। তিনি উত্তরা থেকে ফার্মগেট এলাকায় যাবেন। উড়ালসড়কের নিচে সড়কের জটলায় অতিষ্ঠ তিনি। জুবায়ের বলেন, উড়াল সড়ক মূলত প্রাইভেটকার চালকদের। আমরা কোনোদিন প্রাইভেটকার কিনতেও পারবো না চড়তেও পারবো না। উড়াল সড়ক গণমানুষের করতে হবে। যানজট যদি না কমে তাহলে উড়াল সড়ক নির্মাণ করে লাভ কী?



রাজধানীর ফার্মগেটের যে জায়গায় ঢাকা উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পথ (লুপ) নেমেছে, সেখানেও দেখা যায় যানজট।



সরেজমিনে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী নিয়ে যাত্রায় এখনো অনীহা বাসচালকদের। সড়কে যানবাহনের চাপ দেখা গেলেও সে তুলনায় ফাঁকা এক্সপ্রেসওয়ে। ব্যক্তিগত যান বেশি। কিছু ছোট বাণিজ্যিক পিকআপ দেখা গেলেও সে সংখ্যা একেবারে কম। পিকআপ চালকরা জানান, এ পথে চলতে হলে তাদের গুনতে হয় টোলের টাকা। জ্বালানি খরচ মিটিয়ে টোলের টাকা দিয়ে এ পথে চলা তাদের জন্য কষ্টকর। তবে অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে ব্যবহার করলে সময় বাঁচে।


বাসচালকরা বলেন, সড়কে যাত্রী পাওয়া যায়। কিন্তু এক্সপ্রেসওয়েতে সে সুযোগ নেই। তাই তারা এখনো চলছেন আদি সড়কে। তার ওপর আছে টোল। সেই টোলের সঙ্গে সমন্বয় করা হয়নি বাসভাড়া। তবে মালিক সমিতি বলছে, বাসভাড়া নীতিমালায়ই উল্লেখ আছে, টোলের সঙ্গে ভাড়া কীভাবে সমন্বয় করবে। সে কারণেই যেসব গাড়ি উড়াল সেতু দিয়ে চলতে চায় তাদের ভাড়া নিয়ে কোনো জটিলতা হবে না।


রাজধানীতে যানজট নিরসনে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এ প্রকল্পের চুক্তি সই হয়েছিল ২০১১ সালের ১৯ জানুয়ারি। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের জুনে। কাজ শেষ করতে লাগছে ১৩ বছর। কাওলা থেকে উড়াল সড়কটি যাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত। মোট দূরত্ব ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। বর্তমানে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়াল সড়কে চলাচল করছে যানবাহন।


সড়ক পরিবহন বিশেষজ্ঞদের দাবি, যেভাবে প্রকল্প বাস্তবায়নে নজর দেওয়া হচ্ছে সেভাবে সড়কের অব্যবস্থাপনায় নজর নেই। সড়কের সিগন্যালিং ব্যবস্থা, ফুটপাত, যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা, যাত্রী পেতে বাসের অসুস্থ প্রতিযোগিতা ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে সড়কে জটলা সৃষ্টি হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অনেকে নানাভাবে যেভাবে সুবিধা ভোগ করেন সড়কের ছোটখাটো বিশৃঙ্খলা নিরসনে সেই সুবিধা নেই। এসব কারণেই উড়াল সড়ক নির্মাণের পরও জটলা লেগে আছে। এর মূল কারণ সুষ্ঠু পরিকল্পনার অভাব ও সমন্বয়হীনতা।


উড়াল সড়কের নিচে জটলা প্রসঙ্গে পরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম শামসুল হক বলেন, ‘বড় বড় প্রকল্প করার আগের কাজগুলো সঠিকভাবে করিনি। নতুন উড়ালসড়কের ক্যাপাসিটি ও নিচের সড়কের ক্যাপাসিটির বিষয়ে আমরা সঠিক পরিকল্পনা করিনি। নিচের সড়কের বিশৃঙ্খলা, দুর্বল ব্যবস্থাপনা, পার্কিং সিগন্যাল, যত্রতত্র বাস দাঁড়ানো নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’



‘রাস্তার ওপরে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগের কাজগুলো সঠিকভাবে করতে হবে। আমাদের ফুটপাত, পার্কিং, সিগন্যালিং ব্যবস্থা ও বাড়তি রিকশা নিয়ন্ত্রণ করতে হবে। এই কাজগুলোর সঙ্গে পয়সা তেমন সম্পৃক্ত নয়। তবে কাজগুলো সড়কের জটলা নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখতে পারবে। সড়কের জটলা নিরসনের দপ্তরগুলোও সঠিকভাবে কাজ করছে না।’


তিনি আরও বলেন, ‘বড় বড় প্রকল্প বাস্তবায়নে যেভাবে নজর দিচ্ছি সেভাবে সড়কের ছোটখাটো কাজে নজর দিচ্ছি না। অবৈজ্ঞানিকভাবে নিজের স্বার্থে প্রকল্প নেওয়া হচ্ছে। অথচ নিচের সড়কের জটলা নিরসনে সমন্বয় করে কাজ করা হচ্ছে না। এটা যদি না করা হয় তবে যতই বড় বড় প্রকল্প নেওয়া হোক ঢাকা বসবাস উপযোগী নগরীর তালিকায় তলানিতেই থাকবে। আমাদের দুর্বল ফাউন্ডেশনের কারণেই জটলা কমছে না।’


এক্সপ্রেসওয়ের তথ্যমতে, উদ্বোধনের পর এখন পর্যন্ত যত গাড়ি চলেছে তার শতকরা ৯০ শতাংশের বেশি ব্যক্তিগত যান। যানজটমুক্তভাবে সহজে গন্তব্যে পৌঁছানো যায় বলেই ব্যক্তিগত গাড়িগুলো যাচ্ছে উড়ালপথে। কিন্তু এক্সপ্রেসওয়ের সুবিধা নিচ্ছে না কোনো গণপরিবহন। কারণ হিসেবে বাসচালকরা বলছেন, তাদের সব যাত্রী ওঠে নিচের সড়কে। কাউন্টারগুলোও নিচের সড়কে। সে কারণে তাদের উড়াল সড়কপথে যাওয়ায় অনীহা।


কম গতির কারণে ঢাকা উড়ালসড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই। দুর্ঘটনার ঝুঁকির কারণে বাদ পড়েছে মোটরসাইকেল ও বাইসাইকেল। পথচারীদের হাঁটাচলাও নিষিদ্ধ উড়ালসড়কে। অদূর ভবিষ্যতে এ সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব কারণেও অনেকটা ফাঁকা উড়াল সড়ক।



ফাঁকা উড়ালসড়ক ও সড়কে জটলা প্রসঙ্গে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে অপশনাল। কেউ টোল দিলে ব্যবহার করতে পারবে না হলে পারবে না। আমরা কাউকে বাধ্য করতে পারবো না। তারপরও গত সপ্তাহে দৈনিক ৪০ হাজার যানবাহন এটা ব্যবহার করেছে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কখনো মোটরসাইকেল চলে না। সামনে অনুমোদন দেওয়ারও পরিকল্পনা নেই।’


সেতু বিভাগ সূত্র জানায়, চুক্তিতে সিএনজিটচালিত অটোরিকশাসহ তিন চাকার এবং মোটরসাইকেল, বাইসাইকেলসহ দুই চাকার যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়নি। ঢাকা উড়ালসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে যানবাহন চলতে পারবে ধরেই নকশা করা হয়েছে। মূল উড়ালপথে ঢাকার আশপাশের বড় মহাসড়কগুলোর সঙ্গে একে যুক্ত করা। তবে এজন্য অপেক্ষা করতে হবে পুরো উড়ালসড়ক চালু হওয়া পর্যন্ত। এছাড়া বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত নির্মাণাধীন আরেকটি উড়ালসড়কের কাজ শেষ হলে এ প্রকল্পের পুরোপুরি সুফল মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



 


প্রকল্পের অগ্রগতি

প্রকল্পের প্রথম ধাপের আওতায় ১ হাজার ৪৮২টি পাইল, ৩২৬টি পাইল ক্যাপ, ৩২৫টি কলাম, ৩২৫টি ক্রস-বিম, ৩ হাজার ৪৮টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ৩ হাজার ৪৮টি আই গার্ডার এবং ৩২৮টি ব্রিজ ডেক স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রথম ধাপের ভৌত অগ্রগতি ৯৯ দশমিক ২০ শতাংশ। তবে দ্বিতীয় ধাপের অগ্রগতি ৬৬ দশমিক ০১ শতাংশ এবং তৃতীয় ধাপের ৭ দশমিক ২৫ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৯ দশমিক ৩৪ শতাংশ।


এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ২৭ শতাংশ বহন করছে বাংলাদেশ সরকার। এর পরিমাণ ২ হাজার ৪১৩ কোটি টাকা। এছাড়া ২০১৯ সালের ৩০ মার্চ বিনিয়োগকারী আর্থিক সংস্থা চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) সঙ্গে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারসহ মোট ৮৬১ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করা হয়। এর মধ্যে মোট ৩৮২ দশমিক ৭১ মিলিয়ন ইউএস ডলার ছাড় হয়েছে।




সেতু বিভাগ জানায়, উড়াল সড়কের রুট হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে রেললাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে এই উড়ালসড়ক।


এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য

দ্রুতগতির এ উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো উড়ালসড়কে ৩১টি স্থান দিয়ে যানবাহন ওঠানামা (র্যাম্প) করার ব্যবস্থা থাকছে। র্যাম্পসহ উড়ালসড়কের দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। উড়ালসড়কে ১১টি টোল প্লাজা থাকছে। পুরো পথ চালু হলে তা যানবাহনে পাড়ি দিতে ২০ মিনিট লাগবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। কাওলা থেকে তেজগাঁও অংশ পাড়ি দিতে লাগবে ১২ মিনিট।


বিনিয়োগকারী প্রতিষ্ঠান

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। শেয়ার হোল্ডার্স ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড) ৫১ শতাংশ, চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ (সিএসআই) ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ।


আরও খবর




রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী

গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে হামলায় স্ত্রী-পুত্রসহ ৪ জন আহত

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

রায়গঞ্জে চাঁদা না পেয়ে মুরগি ব্যবসায়ীর ওপর হামলা

গাজীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক