শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

ধীরগতির শহরের তকমা ঘোচাতে চান ভোটাররা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ময়মনসিংহ শহরে বইছে সিটি নির্বাচনের হাওয়া। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই ভোট ঘিরে নানা প্রতিশ্রুতির বাণী শোনাচ্ছেন প্রার্থীরা। প্রত্যাশার কথা জানাচ্ছেন ভোটাররাও। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় নগরীর যানজট। এই সমস্য নিরসনে প্রার্থীদের কাছ থেকে কার্যকর পরিকল্পনা শুনতে চান ভোটাররা। 



তাদের দাবি, যানজটের কারণে শিল্প সংস্কৃতির শহর ময়মনসিংহের গায়ে এখন বিশ্বের নবম ধীরগতির শহরের তকমা লেগেছে। তা দূর করতে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ঘোষণা করতে হবে ভোটযুদ্ধে নামা মেয়র প্রার্থীদের। 


জানা যায়, ময়মনসিংহ প্রায় দুইশ বছরের পুরোনো শহর। বর্তমানে এটি সিটি করপোরেশনের পাশাপাশি পেয়েছে বিভাগীয় শহরের মর্যাদাও। এতে মানুষের আনাগোনা বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। নগরজুড়ে নির্মিত হচ্ছে বহুতল আবাসিক ভবন। তিন চাকার যানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যক্তিগত গাড়িও। তবে প্রশস্ত হয়নি নগরীর কোনো রাস্তাঘাট। ফলে সকাল থেকে রাত পর্যন্ত নগরীর যানজটের চিত্র থাকে প্রায় একই রকমের।


সরেজমিন দেখা যায়, নগরীর চরপাড়া, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল, পাটগুদাম ব্রিজ, স্টেশন রোড, সানকিপাড়া রেলক্রসিং, ত্রিশাল বাসস্ট্যান্ড, পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, সি. কে. ঘোষ রোড এলাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। 


নগরীর দুর্গাবাড়ী রোড এলাকার ব্যবসায়ী আরিফুর ইসলাম জানান, মানুষ ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে, কিন্তু সড়ক বাড়েনি। গেল কয়েক বছরে যে পরিমাণ বহুতল ভবন নির্মাণ হয়েছে তাতে সড়ক প্রশস্ত করার কোনো উপায় নেই। 


স্থানীয় বাসিন্দা জয় সাহা বলেন, ফুটপাথ দখল, যত্রতত্র পার্কিং, নগরীর ভেতরে দিয়ে রেলক্রসিং, অবৈধ ব্যটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যের কারণে ভোগান্তি ক্রমেই বাড়ছে। এগুলো নিয়ন্ত্রণে না আনলে এই নগর বসবাসের অযোগ্য বলে বিবেচিত হবে।


একাধিক ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিশ্রুতি নয় নির্বাচিত হওয়ার পর যানবাহন নিয়ন্ত্রণে কাজ করবেন এমন প্রতিনিধিকেই ভোট দিবেন তারা। নতুন পরিষদ নির্বাচিত হয়ে ধীরগতির তকমা সরিয়ে ভালো কিছুর মাধ্যমে ময়মনসিংহ নগরীকে বিশ্ব দরবারে তুলে ধরবেন।


ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন, শহরকে যানজটমুক্ত রাখার দায়িত্ব জনপ্রতিনিধি থেকে শুরু করে সব শ্রেণির মানুষের। সবার সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর করা সম্ভব। এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে সিটি করপোরেশনকেই। 


জানতে চাইলে বর্তমান সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, বিলুপ্ত পৌরসভার যানবাহনের যে লাইসেন্স ছিল এখন পর্যন্ত সে সংখ্যা আর বাড়েনি। এর মধ্যে গত কয়েক বছরে অনেক যানবাহন কমিয়েও নিয়ে আসা হয়েছে। তিন চাকার যানবাহনে বিভিন্ন কালারের মাধ্যমে শিডিউল করে দেওয়া হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।


সিটি মেয়র আরও জানান, দীর্ঘমেয়াদি কর্মসূচিতে নগরীর বাইরে বাস ও ট্রাকস্ট্যান্ড নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, মধ্যমেয়াদি কর্মসূচিতে নগরীর ব্যস্ত এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, ফুটপাথ দখলমুক্ত করা অন্যতম। করোনা মহামারি এবং বৈশ্বিক সংকটের কারণে সবকিছু বাস্তবায়ন সম্ভব হয়নি। নগরবাসী যদি পুনরায় নির্বাচিত করে আমাকে সুযোগ দেন তাহলে অসমাপ্ত কাজগুলো করতে সম্পন্ন করব।


আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ময়মনসিংহ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। করপোরেশনে ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন এবং হিজরা ভোটার রয়েছে ৯ জন। 


আরও খবর




কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ