শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ধেয়ে আসছে অর্থনৈতিক সংকট

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে সহিংসতা, সন্ত্রাস এবং নৈরাজ্যের মধ্যে অর্থনৈতিক সংকট ধেয়ে আসছে। অর্থনৈতিক সংকট আগেও ছিল। তবে সাম্প্রতিক সময়ে যে সন্ত্রাসী তাণ্ডব এবং নৈরাজ্য সৃষ্টি করেছে তা অর্থনৈতিক সংকটকে আরও নাজুক করেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সরকারকে এখন অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে নজর দিতে হবে। এই সহিংসতা এবং তাণ্ডবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ৭৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে এটি শুধু অবকাঠামোগত ক্ষতি বলেও জানা গেছে।


মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, সেতু ভবন, দুর্যোগ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ফলে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতি গুলোর একটি আনুমানিক হিসাব করা হয়েছে ৭৭ হাজার কোটি টাকা। কিন্তু এর বাইরে বেসরকারি খাতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এই হিসেবে আওতার মধ্যে নেই। বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ বিপুল। বিশেষ করে এই কয়েক দিনের তাণ্ডবের কারণে প্রায় দুই সপ্তাহ জনজীবন অচল ছিল। ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। এটির ফলে রফতানিতে একটি বড় ধরনের ধস নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


তবে সরকারের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চিন্তা দেখা যাচ্ছে তা হল ‘রেমিট্যান্স শাটডাউন’। এই সময় বাংলাদেশের বাইরে কিছু উচ্ছৃঙ্খল জনতা বিক্ষোভ করে এবং সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসী আটক হয়। এদের মধ্যে বিএনপি-জামায়াতপন্থিরা এক ধরনের প্রচারণা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেখানে বলা হচ্ছে যে, বাংলাদেশে যেন এই মুহূর্তে রেমিট্যান্স না পাঠানো হয়। 


জুলাই মাসে বাংলাদেশে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি টাকা, যা অন্য সময়ের চেয়ে কম। এর আগে বাংলাদেশে এক মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে ১৯৯ কোটি ডলার। আর এই কারণেই রেমিট্যান্স আসা যদি কমে যায়, তাহলে বাংলাদেশ একটি বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উপায় হল প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স। এই রেমিট্যান্সের অর্থই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এখন রেমিট্যান্স শাটডাউনের নামে যে রাষ্ট্রবিরোধী প্রচারণা বিশ্বের বিভিন্ন দেশে শুরু হচ্ছে, তার একটি নেতিবাচক প্রভাব বাংলাদেশে যদি পড়ে তাহলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছেন। কারণ এমনিতেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম। তাছাড়া গত কিছুদিন ধরে অর্থনৈতিক সংকটের কারণে এবং ঋণ পরিশোধের দায় মেটানোর কারণে বৈদেশিক মুদ্রার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় রেমিট্যান্স কমে গেলে বা রেমিট্যান্স প্রবাহ সংকুচিত হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। তাছাড়া এক সপ্তাহের সংকটের কারণে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা গুলো একটি বড় ধরনের সমস্যায় পড়েছে। 


ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে তথ্য প্রযুক্তি খাত সমস্যায় পড়েছে। এ সমস্ত সংকটগুলো কাটিয়ে উঠার জন্য সময় প্রয়োজন কিন্তু বাংলাদেশের অর্থনীতি এমনিতেই একটি অস্বস্তিকর অবস্থায় ছিল। সে কারণে এখন এই নতুন ঝামেলা গুলো সংকটকে আরও বাড়িয়ে তুলবে। আর এ সমস্ত সংকটে সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যের ওপর। দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, গ্যাস এবং বিদ্যুৎ যদি সঠিকভাবে সরবরাহ করা না যায় তাহলে সরকারের জন্য সামনে আরও বড় ধরনের সমস্যা অপেক্ষা করতে পারে বলে অনেকে মনে করছেন।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প