শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

এবার দল গোছানোয় নজর বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এবার দল গোছানোর দিকে নজর দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নীতিনির্ধারকরা প্রথমেই পরিকল্পনা করছেন দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোয় শুদ্ধি অভিযান চালানোর। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা জানাচ্ছেন, গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পরিপ্রেক্ষিতে ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের ‘অংশগ্রহণ ও তৎপরতাকে’ মূল্যায়ন করে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছেন শীর্ষ নেতারা। 


একই সঙ্গে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হওয়ার পরও দলে যুক্ত হওয়ার জন্য আবেদনকারী ৫০ জন বিএনপি নেতার মধ্যে থেকে প্রায় ২৫ জনকে দলে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি দলের নীতিনিধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটি পুনর্বিন্যাস নিয়েও আলোচনা চলছে। পুরো রমজান মাসজুড়ে দল পুনর্গঠনের কাজ চলবে বলে জানা গেছে। 


বিএনপির নীতিনির্ধারকরা জানান, নির্বাচন বর্জন আন্দোলনকে কেন্দ্র করে ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচিতে মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতার ব্যর্থতাই ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দলের সিনিয়র নেতা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে ভার্চুয়ালি বৈঠক শেষে এমন মূল্যায়নে এসেছেন দলটির নীতিনির্ধারকরা। শরিক দলগুলোর সঙ্গেও ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। তারাও বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে আন্দোলন সফল না হওয়ার নানা কারণ তুলে ধরেছেন। এসব মূল্যায়ন ও মতামতের পরিপ্রেক্ষিতে শীর্ষ নেতারা নতুন করে যারা বিগত আন্দোলনে ভূমিকা রেখেছেন, দলের সঙ্গে যোগাযোগ রেখে কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 


উল্লেখ্য দীর্ঘদিন ধরে বিএনপির কাউন্সিল হয় না। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছিল। গঠনতান্ত্রিকভাবে তিন বছর পরপর এই সম্মেলন হওয়ার কথা। দীর্ঘ এই সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে মাত্র একবার ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের অনেক নেতা মারাও গেছেন। কেউ কেউ পদপদবি থেকে বাদ পড়েছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির ১৩০টির মতো পদ এখন শূন্য।


তবে দলের একটি সূত্র জানায়, বর্তমানে বিএনপির ৮২টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে ২০ থেকে ২৫ জেলার নেতারা আন্দোলনে ছিলেন না। দলকে শক্তিশালী করতে ওই সব জেলা কমিটি পুনর্গঠন করা হবে। ওই জেলাগুলোর যেসব নেতাকর্মী আন্দোলনে ছিলেন, তাদের ওই সব কমিটিতে পদায়ন করা হবে। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যেসব জেলা কমিটির নেতারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, সেই সব কমিটি বহাল থাকবে। আন্দোলন-সংগ্রামে ছিল না এমন কমিটি মেয়াদোত্তীর্ণ না হলেও বিলুপ্ত করা হবে। 


সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির ৮২টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে ৩১টিতে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। বাকি ৫১টি রয়েছে আহ্বায়ক কমিটি। এর মধ্যে মাত্র ১০টিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। 


বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, নানান সময়ে দলের বহ্ষ্কিৃত নেতাদের মধ্যে ৫০ জন আবেদন করেছিলেন দলে ফিরতে। তাদের মধ্যে যাছাইবাছাই করে প্রায় ২৫ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিন্তা করা হচ্ছে। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে, আগে থেকেই তাদের পদ খালি না থাকলে, যোগ্যতা অনুযায়ী সেই সময় তাদের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করা হতে পারে। 


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘সরকারি বাধাবিপত্তির মধ্যে আমরা নিজেরা যত দূর সম্ভব দলকে পুনর্গঠনের চেষ্টা করছি। কাউন্সিল পুনর্গঠন প্রক্রিয়ারই একটি অংশ। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে।’


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক