শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

এয়ারপোর্ট যেতে হাতে সময় না নিয়ে বের হলেই বিপদ!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকার নিত্য দিনের সমস্য হলো, দুঃসহ যানজট। কোনো সময় নির্ধারণ করে নয়, যে কোনো সময় যে কোনো এলাকার সড়কে হচ্ছে যানজট। কখনো যানজটের তীব্রতা এত বেশি হয় যে যা ছড়িয়ে যায় ঢাকার বেশিরভাগ এলাকায়। মঙ্গলবার সকালেও এমনটা ঘটেছে। বিশেষ করে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটার কারণে ভেতরে ঢুকতে পারছে না গাড়ি। ফলে ওই সড়কের যানজটের পরিধি বাড়তে বাড়তে আশপাশের সব দিকে ছড়িয়েছে। যে কারণে দুর্ভোগে পড়েছেন ঘরের বাইরে বের হওয়া মানুষ।


এমন পরিস্থিতিতে যারা বিমানবন্দরে যাবেন তাদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।


সকাল আটটার দিকে ডিএমপির গুলশান বিভাগের ট্রাফিকের পক্ষ জানানো হয়, এয়ারপোর্টের দিকে দুটো এক্সিডেন্ট হওয়ায় ও ডমেস্টিকে গাড়ি না ঢোকার কারণে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। ফলে ধীরে ধীরে পেছন দিকে অর্থাৎ এয়ারপোর্টের টেইল আর্মি স্টেডিয়ামসহ কাকলীর দিকে অগ্রসর হচ্ছে।


অন্যদিকে প্রগতি সরণি রোডে কোকাকোলা পর্যন্ত চলে এসেছে যানজট। আবার ইসিবি থেকে রেডিসন বা উত্তরার দিকে কোনো গাড়ি যেতে পারছে না। এ মুহূর্তে এয়ারপোর্টের উদ্দেশে বের হলে হাতে সময় নিয়ে বের হোন অথবা বিকল্প রুটের কথা চিন্তা করতে পারেন।


এদিকে যানজটের ভোগান্তি মাথায় নিয়ে বিশেষ করে কর্মস্থলে রওনা হওয়া মানুষ ভীষণ বিপদে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা তাদের বাসে, সিএনজি, মোটরসাইকেলে বসে থাকতে হচ্ছে।


অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের চিত্র তুলে ধরে পোস্ট করছেন। কেউ আবার সড়কের হালচাল কেমন তা জানানোর চেষ্টা করছেন।


সকাল ৮টা ৩৫ মিনিটে সড়কের চিত্র তুলে ধরে একজন ফেসবুকে লিখেছেন, উত্তরামুখী যানবাহন ইসিবি চত্ত্বরে ডেডলক অবস্থায়। আপনারা যারা উত্তরার দিকে যাবেন সময় নিয়ে বের হবেন এবং ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।


রিয়াদ মোর্শেদ নামে একজন লিখেছেন, এয়ারপোর্টের জ্যাম কালশী চলে এসেছে। একটু পর হয়তো আমার মিরপুর ডিওএইচএসের বাসার সামনে চলে আসবে!


এদিকে বাড্ডা-কুড়িলের সড়কেও যানজটের তথ্য দিয়েছেন নুরুল আমিন নামে একজন। তিনি লিখেছেন, নতুন বাজার-যমুনা ফিউচার পার্ক হয়ে যারা উত্তরা-এয়ারপোর্টের দিকে যাবেন তারা বিকল্প রাস্তা ব্যবহার করুন।


আরেকজন লিখেছেন, ইসিবি থেকে খিলক্ষেত-উত্তরা রুটে ভয়াবহ জ্যাম। ওভারব্রিজ থেকেই জ্যাম হয়ে আছে। যারা ওই রুটে যাবেন সময় নিয়ে বের হন।


এদিকে এয়ারপোর্টের দিকের সড়কের যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন তারেক বিন জসীম।


সকালে ছোট ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার পথে রাস্তার পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে উত্তরা এয়ারপোর্ট রোডে জ্যামের মূল কারণ এয়ারপোর্টে ঢোকার জায়গায় চরম অব্যবস্থাপনা এবং একইসাথে সম্ভবত কাওলা, খিলক্ষেতে গরুর হাটের কার্যকারিতা শুরু হওয়া। ভোর ৪টায় এয়ারপোর্টে যাওয়া হয় ছোট ভাইকে বিদায় দিতে। তখন দেখতে পেলাম দোতলার টার্মিনালে উঠতে অনেক পথ ঘুরে ১ ঘণ্টা লাগিয়ে তারপর  উঠতে হয়। এসব নিয়ন্ত্রণ করছে কারা, আল্লাহই ভালো জানেন! 


তিনি বলেন, এয়ারপোর্টে এতো দীর্ঘ সিরিয়াল জীবনেও চোখে পড়েনি। সেই জ্যাম মেইনরোডে চলে এসেছে এবং বনানী, বসুন্ধরা, ৩০০ ফিট সবদিক থেকে উত্তরায় ঢোকার রাস্তা এই মুহূর্তে ব্লকড। এয়ারপোর্ট পার হলে কিন্তু আর জ্যাম নেই।


ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আধুনিক যুগে এসেও সারা ঢাকায় ম্যানুয়াল ট্রাফিক সিস্টেমে হাতের ইশারায় কাজ চলছে। নব্বইয়ের দশকেও ঢাকার বহু রাস্তায় সিগনাল লাইট ছিল, এখন এসব ভুলে, উল্টো রথে চলছে রাজধানীর পরিবহন ব্যবস্থা।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন