শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

ফতুল্লায় বাউল শিল্পী অনিকা আক্তারের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রকাশিত:শনিবার ০৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৪ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাউল শিল্পী আনিকা আক্তার অনিকা (১৯) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবারের দাবি—পারিবারিক কলহের জেরে স্বামী হাবিবুর রহমান (২৫) তাকে হত্যা করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার ভাড়া বাসা থেকে অনিকার মৃতদেহ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার স্বামী হাবিবুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং অনিকার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”
নিহত আনিকা আক্তার অনিকা মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বাউল সংগীত চর্চা করতেন এবং স্থানীয় বিভিন্ন বাউল ক্লাবে নিয়মিত গান গাইতেন।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, “প্রায় পাঁচ বছর আগে ভালোবেসে অনিকার সঙ্গে বিয়ে করে হাবিবুর। কিন্তু বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। সামান্য বিষয় নিয়ে ঝগড়া হলেই হাবিব আবার নতুন করে বিয়ে করত। অনিকার আগেও হাবিব চারটি বিয়ে করেছে।”
তিনি আরও জানান, “চার মাস আগে অনিকার একটি কন্যাসন্তান হয়েছে। সেই সন্তানকে কোলে নিয়ে সে রাতভর বাউল ক্লাবে গান গাইত। কিন্তু উপার্জিত টাকা জোর করে নিয়ে নিত হাবিব। সম্প্রতি হাবিব আবার এক নারী বাউল শিল্পী ‘মালা’-কে বিয়ে করে। বিষয়টি জানার পর অনিকা প্রতিবাদ করলে হাবিব ক্ষিপ্ত হয়ে পড়ে এবং গ্রামের বাড়ি চাঁদপুর চলে যায়। সেখান থেকে অনিকাকে তালাকের নোটিশ পাঠায়।”
জাহাঙ্গীর আলমের দাবি, “তালাকের নোটিশের পর থেকেই অনিকার ওপর নির্যাতন বাড়ে। বৃহস্পতিবার রাতে হাবিবের সহযোগী বাউল শিল্পী স্বর্ণা অনিকার বাসায় গিয়ে হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে প্রতিবেশীরা অনিকাকে হাসপাতালে নেয়। আমরা মনে করছি, পরিকল্পিতভাবে অনিকাকে হত্যা করে হাবিব পরে নাটক সাজিয়েছে।”
অন্যদিকে আটক স্বামী হাবিবুর রহমান জানান, “আমি চাঁদপুর থেকে ফিরে এসে অনিকার বাসার দরজায় অনেকক্ষণ ধাক্কা দিই। দরজা না খোলায় ভেঙে ভিতরে গিয়ে দেখি, অনিকা জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “আমি তাকে হত্যা করিনি। তালাকের যে নোটিশ পাঠিয়েছিলাম, সেটা আসলে ভুয়া — শুধু ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি।”
নিহতের পরিবার অভিযোগ করেছে, “অনিকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর বিষয়টি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে।” তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বর্তমানে অনিকার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার