শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ফুটব্রিজে অচল চলন্ত সিঁড়ি, ঝুঁকি নিয়ে চলছেন পথচারী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটব্রিজে ভারি ব্যাগ কাঁধে হাঁপাতে হাঁপাতে উঠলেন ঝিনাইদহের স্বপন; বিরক্ত স্বরে বললেন, চলন্ত সিঁড়িতে যদি পায়ে হেঁটেই উঠতে হয়, তাহলে এর দরকারটা কি!


বিমানবন্দর সংলগ্ন ব্যস্ত সড়ক পার হতে প্রতিদিন চলন্ত সিঁড়ির এই ফুটব্রিজটি ব্যবহার করেন হাজারো পথচারী। কিন্তু দীর্ঘদিন ধরে চলন্ত সিঁড়ি অচল থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা।



শনিবার দুপুরে স্থানীয় চা-পান বিক্রেতা গোলাম গাউছ রাসেল বলছিলেন, “প্রতিদিন বহুত মানুষ এয়ারপোর্টে আসে যায় গাট্টি-বোচকা লইয়া। হ্যারা এই চলন্ত সিঁড়ি বাইয়্যাই ওডানামা করে। অনেকে গালি-গালাজও করে।”


খুলনা থেকে আসা আবদুল্লাহ আল মামুন বলেন, “সৌদি আরব যাব। আর্থিক অবস্থা ভালো না, তাই গাড়ি রিজার্ভ করে আসতে পারি নাই। ব্যাগগুলা কাঁধে কইরা এই নষ্ট সিঁড়ি বাইয়্যা উঠতে খবর হইয়া গ্যাছে।”


তার ভাষ্য, “দুই বছর আগেও যখন যাই, তখনও এইটা নষ্টই দেখলাম। এখনও তাই। সবকিছু উন্নত হয়, এই সামান্য জিনিসটা ঠিক অয় না।”


বিমানবন্দর এলাকার চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি নিয়ে পথচারীদের ভোগান্তি দীর্ঘ দিনের। ঢাকার উত্তর সিটিতে এমন আরও দুটি ফুটব্রিজ আছে। একটি বনানী সৈনিক ক্লাব সংলগ্ন, আরেকটি যমুনা ফিউচার পার্কের সামনে।


সৈনিক ক্লাব এলাকায় চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ১০টার পর বন্ধ থাকার কথা থাকলেও প্রায়শই সেটি বন্ধ দেখা যায়। পথচারীরা বলছেন, অনেক সময় সেটি নষ্ট পড়ে থাকে। আবার মেরামতও করা হয়।


বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ইমরাউল রাফাত। তিনি বলেন, “এই এস্কেলেটরটা মাঝেমধ্যেই বন্ধ থাকে। নির্দিষ্ট টাইম ছাড়াও বন্ধ থাকে। অনেকসময় নষ্ট হয়, দুই একদিন পর আবার দেখি চালু। কেন হুটহাট বন্ধ হয়, বা কখন আবার মেরামত হয়, জানি না।”


বনানীর ফুটব্রিজটি ধরে নিয়মিত আসা–যাওয়া করেন বিদিশা আহমেদ। তার ভাষ্য, “এই এস্কেলেটরগুলো প্রায়ই বন্ধ থাকে। আমি দুই বছর ধরে এদিক দিয়ে যাতায়াত করি চাকরিসূত্রে। মাঝেমধ্যে দেখি দুই-তিন দিন ধরেই বন্ধ।


“সিঁড়ি না চললে বেশ বিরক্ত লাগে ফুট ব্রিজ ব্যবহার করতে। দেখা গেল নিচে একসঙ্গে অনেক মানুষ পার হচ্ছে। তাদের সঙ্গে তখন আমিও পার হয়ে যাই। ফুটব্রিজে উঠিই না।”


যমুনা ফিউচার পার্কের সামনে সানাউল হক নামের এক পথচারী বললেন, “এই ব্রিজের এস্কেলেটরগুলো প্রায় সময়ই নষ্ট হয়ে বন্ধ থাকে। বিড়ম্বনায় পড়ি তখন।”


বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী বলেন, “কখনো দেখি অফিস টাইমেই মেরামত চলে। মাঝেমধ্যে আবার এস্কেলেটরের মুখের গেট তালা লাগানো থাকে। তখন সিঁড়িগুলোতে মানুষের জট লেগে যায়।”


সৈনিক ক্লাব এলাকার চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি চালু হয় ২০১৪ সালে। সেসময় কেইস (ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ফুটব্রিজটিতে চলন্ত সিঁড়ি বসানো হয়। পরে তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করা হয়।


এর দুই বছর পর ২০১৬ সালে বিমানবন্দর বাস স্টপেজে চলন্ত সিঁড়ির ফুটব্রিজ নির্মাণ করেন তৎকালীন মেয়র আনিসুল হক। আর ২০২১ সালে চালু হয় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ফুটব্রিজ।


এই তিনটি চলন্ত সিঁড়ির ফুটব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঢাকার উত্তর সিটি।


জানতে চাইলে সিটির প্রধান প্রকৌশলী মো. মঈন উদ্দিন বলেন, “যমুনা ফিউচার পার্কের সামনের এস্কেলেটরটির বেল্ট চুরি হয়েছিল, সেটি আমরা কয়েকদিন আগে ঠিক করে দিয়েছি।


“আর বিমানবন্দরের সামনেরটার বিষয়ে আমি আসলে জানি না কী সমস্যা হয়েছে। আমি দুই তিন-দিনের মধ্যে জেনে জানাতে পারব।”


উঁচু ফুটব্রিজ বেয়ে উঠতে পথচারীদের সময় আর ভোগান্তি লাঘবে চলন্ত সিঁড়ি বসানো হলেও এখন দীর্ঘ সময় অচল পড়ে থাকার পেছনে দুর্বল ব্যবস্থাপনার কথা বলছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মুহাম্মদ খান।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের এই অধ্যাপক বলেন, “ফুটব্রিজগুলো ভালো উদ্দেশ্যে হলেও এগুলো অচল বা ঘনঘন মেরামতের বিষয়টা এটাই প্রমাণ করে যে, আমাদের মেনটেইন্যান্স ও সুপারভিশন দুর্বল। এগুলোর পাইলটিং করে বোঝা গেল, এই উদ্যোগ ‘ব্যর্থ’।”


আদিল বলেন, “প্রথমত এগুলো স্থাপনের পর কেন যথাযথ মেরামত করা সম্ভব হল না, সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত। আর যেহেতু ‘ব্যর্থ’ হয়েছে, এখন দেখতে হবে এগুলো ছাড়াই কীভাবে মানুষকে ফুটব্রিজ ব্যবহারে উৎসাহী করা যায়।


“এজন্য ফুটব্রিজগুলোর ডিজাইনে কার্যকর পরিবর্তন আনতে হবে, যাতে মানুষ সেগুলো ব্যবহারে আগ্রহী হয়।”



আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন