শিরোনাম
ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

গণভোটে সচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন সাতক্ষীরায়

প্রকাশিত:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:

দেশের চাবী আপনার হাতে' প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রম ‘ভোটের গাড়ি’র  প্রচারণা। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। 


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার সম্পর্কে সচেতন নাগরিকই পারে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।


এ বিষয়ে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটাধিকার, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি গণভোট কী, পোস্টাল ভোটের পদ্ধতি কীভাবে কার্যকর হবে- এসব বিষয় সহজ ভাষায় জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। 


তিনি আরও বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সারাদেশে এই কর্মসূচি পরিচালনা করছে। সাতক্ষীরাও এর ব্যতিক্রম নয়।


প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রামাণ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণের আন্দোলন ও ভোটাধিকারের সম্পর্ক তুলে ধরা হয়। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হয়।


অনুষ্ঠানজুড়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ভোটের গাড়ির সঙ্গে থাকা শিল্পী-কলা-কুশলীরা। শীতের সকাল উপেক্ষা করে তাদের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রবেশ করে। সে সময় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের নেতৃত্বে ভোটের গাড়ির শিল্পী- কলা-কুশলীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এই কর্মসূচির আওতায় আগামী কয়েকদিন ধরে ‘ভোটের গাড়ি’ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা, হাটবাজার ও জনসমাগমস্থলে গিয়ে প্রচারণা চালাবে। ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরাসরি বার্তার মাধ্যমে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





আরও খবর




ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ

স্থানীয়দের কথা আমাকে শুনাইয়েন না, আমাদের কথা স্থানীয়দের শুনাইয়েন”— মন্তব্যের পর আলোচনায় বাজিতপুরে নবনির্মিত সড়কের ভাঙন

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

রাজবাড়ীতে পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম