শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

গোসাইরহাটে রাস্তা না থাকার কারণে শিশুরা স্কুলে যেতে পারে না, ফসল বিক্রি করতে বিক্রিতে সমস্যা

প্রকাশিত:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




গোসাইরহাট,শরীয়তপুর, প্রতিনিধি।।


রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসি বলেছেন, রাস্তা না থাকার কারণে ছোট ছোট শিশুরা স্কুলে যেতে যায় না। একটু এদিক সেদিক হলেই পড়ে যায় পানিতে। রাস্তার কারণে ফসলের ন্যায্য দাম পাই না, বিক্রি করতে পারি না।


সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মানববন্ধন করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা এমন দাবি করেছেন।


এলাকাবাসী ও মানববন্ধন সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরবর্তী এলাকা গোসাইরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আদর্শগ্রাম, আনুয়া কাঠি ও দাতরা গ্রাম। এসব গ্রামে প্রায় ১০ হাজার লোকজনের বসবাস। হানিফা সরদারের বাড়ির মোড় থেকে আনুয়া কাঠি গ্রামের সুমন বেপারীর বাড়ির ব্রিজ ঘাটা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা প্রতি বছর নদী ভাঙনে ভাঙতে ভাঙতে এখন রাস্তাটি নিশ্চিহ্ন প্রায়। রাস্তাটির উপকারভোগী লোকজন রাস্তাটি ব্যবহার করে কোনো কাজ করতে পারেন না ভাঙনের কারণে। গ্রামের প্যাগনেন্ট মাসহ বৃদ্ধ বা কোনো শিশুকে জরুরি মুহুর্তে হাসপাতালে নেওয়ার জন্য ছোট কোনো যানবাহনও চলাচল করতে পারে না রাস্তাটি দিয়ে। যার ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। শিশুদেরকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয়। মাঠে বিভিন্ন ফসল ও সাংসারিক কাজ কর্মের কারণে কৃষক পরিবারের এসব শিশুদের প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। রাস্তা ভাঙনের কারণে শিশুরাও ভয়ে স্কুলে যেতে চায় না।


এছাড়াও আদর্শ গ্রাম, রাস্তা ভাঙনের কারণে আনুয়া কাঠি ও দাতরা গ্রামের ফসলি মাঠে ফলা ধান, মরিচ, পাট, সয়াবিন, গম, কালিজিরা, ধনিয়া, সরিষা, ভুট্টা, খেসারি, মসুরি কোনো কিছুরই ন্যায্য মূল্য পায় না কৃষক। ফলে প্রতি বছর লোকসান গুণতে হয় কৃষকদের।


একটি মাত্র রাস্তার কারণে এতসব দুর্ভোগ থেকে বাঁচতে মানববন্ধন আয়োজন করে এসব কথা জানিয়েছেন গ্রামবাসীরা।


তাছলিমা বেগম বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে এই রাস্তাটির জন্য হাসপাতালে নিয়ে যেতে পারেনি। এই জায়গাটার এমন অবস্থা একজন অসুস্থ বা গর্ভবতী মহিলাকে চারজনে যে ধরাধরি করে নিবে তাও সম্ভব হয় না। এই রাস্তাটা আমাদের প্রয়োজন।


মানববন্ধনে প্রতিনিয়ত রাস্তাটি দিয়ে চলাচলকারী এজাত আল মাহমুদ বলেন, আমরা অনেক সময় এশারের নামাজ পড়তে যাওয়ার সময় এই রাস্তা থেকে পড়ে যাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তাটির জন্য স্কুল, মাদ্রাসায় যেতে চায়না। আমাদের রোপন করা ফসল আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারি না কারণ এই রাস্তাটি দিয়ে কোন গাড়ি চলার উপযোগী না। আমরা চাই সরকার যেন এই রাস্তাটি ঠিক করে দেয়।


গ্রামবাসীদের ভাঙা রাস্তার কারণে এমন দুর্ভোগ থেকে বাঁচতে গ্রামবাসীদের মানববন্ধন আয়োজনে সংহতি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন গোসাইরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহমুদ আব্বাস। তিনি বলেন, রাস্তাটির কারণে গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না। প্যাগনেন্ট মায়েদেরকে জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া যায় না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আমি কথা দিচ্ছি বিএনপি সরকার গঠন করলে রাস্তাটি সংস্কারে উর্ধ্বতন নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণে কাজ করব, যেন রাস্তাটি সংস্কার হয়।


বিষয়টি নিয়ে গোসাইরহাট উপজেলা ইঞ্জিনিয়ার ওবাইদুল বাসার বলেন, আমি খোঁজখবর নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার