শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধিসহ ১৩ সুপারিশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধিসহ ১৩ দফা সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর)।


শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় কর নীতি’ শীর্ষক মতবিনিময় সভায় এই সুপারিশ করা হয়।


সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে ও হামিদুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসির মেম্বার বজলুর রহমান।


সভায় মূল প্রবন্ধে রুমানা হক বলেন, তামাকজাত দ্রব্যের মূল্য ও করহার বৃদ্ধি করে এটিকে মানুষের ক্রয়সীমার বাইরে নেওয়া তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায়। দরিদ্র জনগোষ্ঠী ও কিশোর-তরুণদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। উচ্চ মূল্য কিশোর-তরুণদের তামাক ব্যবহার থেকে বিরত রাখবে। গবেষণায় দেখা যায় ১০ শতাংশ মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশে এর ব্যবহার কমবে ৭.১ শতাংশ।


তিনি বলেন, এবারের বাজেট প্রস্তাব পর্যালোচনায় দেখা যায়, প্রস্তাবে সিগারেটের চারটি স্তরেই একই সঙ্গে মূল্য ও করহার বৃদ্ধি করা হয়েছে এবং সিগারেট ও বিড়ির কাগজের ওপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। মূল্য কাঙ্খিত পরিমাণ না বাড়লেও মধ্যম, উচ্চ ও অতি-উচ্চ স্তরে সিগারেটের কর হার বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশি। একই সঙ্গে সব সিগারেটের মূল্য এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে, প্রতি শলাকা খুচরা পয়সার ঝামেলা মুক্ত হয়েছে। একক শলাকার মূল্যে খুচরা পয়সা থাকলে বিক্রেতারা খুচরা অংশটুকু বাড়িয়ে নিয়ে পূর্ণ টাকায় বিক্রি করে। এতে তামাক ব্যবহারকারীরা বেশি দামে কিনলেও, বর্ধিত মূল্য থেকে সরকার কোন রাজস্ব পায় না কিন্তু ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পায়।



সিগারেট ও বিড়ির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের ব্যপারে ড. রুমানা বলেন, এবারের বাজেটে আরও একটি ইতিবাচক দিক হলো বিড়ি, জর্দা ও গুলের ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ নিশ্চিত করা। বাংলাদেশের আইন অনুসারে তামাকজাত দ্রব্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখার বাধ্যবাধকতা রয়েছে। এই সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর সরকার ট্যাক্স আদায় করে থাকে।


তামাক কোম্পানিগুলোর দৌরাত্ম্যের ব্যপারে তিনি বলেন, তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বড় বাধা তামাক কোম্পানির হস্তক্ষেপ। তামাক কোম্পানি যেহেতু, বেশি দামে পণ্য বেচে বিপুল অবৈধ মুনাফা অর্জন করে, সেহেতু তারা দাম বৃদ্ধির বিরোধিতা করে। কিন্তু সর্বোচ্চ খুচরা মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার মাধ্যমে সে পথ বন্ধ করা হলে তামাক কোম্পানিই মূল্য বৃদ্ধির কথা বলবে। দেশে ৭০ শতাংশেরও বেশি মানুষ নিম্নস্তরের সিগারেট সেবন করে। এবারের বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এই বৃদ্ধির হার ১১.১শতাংশ।


মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠানে উপস্থিত সবাই উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এরপর প্যানেল আলোচনায় অংশ নেন টোবাকো কন্ট্রোল রিসার্চার ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, দ্যা ইউনিয়নের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম এবং বাংলাদেশ এন্টি টোবাকো এলায়েন্স এর কো-অর্ডিনেটর সাইফুদ্দিন আহমদ।



এ সময় মতবিনিময় সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় ১৩ টি সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো- সব তামাকজাত দ্রব্যের মূল্য যৌক্তিক পরিমাণ বৃদ্ধি করা, নিম্নস্তরে সম্পূরক শুল্কের পরিমাণ বিশেষজ্ঞদের প্রস্তাব অনুসারে ৬৩ শতাংশ নির্ধারণ করা, সিগারেটের স্তরসমূহ এবং ভিন্ন ভিন্ন ধরণের তামাকজাত দ্রব্যের মধ্যে মূল্য ব্যবধান কমিয়ে আনা, সিগারেটের স্তরসমূহ পর্যায়ক্রমে কমিয়ে একটিতে নিয়ে আসা, অ্যাড ভেলোরেম কর পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রচলন, সংশ্লিষ্ট আইনসমূহের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা ও মনিটরিং জোরদার করা। এর জন্য বেসরকারি সংগঠনসমূহের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা, মনিটরিংয়ের জন্য ডিজিটাল পদ্ধতির প্রচলন ও সর্বোচ্চ খুচরা মূল্যে সিগারেট বিক্রি নিশ্চিত করা, নিয়ম অমান্যকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা ও কর প্রশাসনকে আরও শক্তিশালী করে তোলা। তামাক কোম্পানি থেকে সরকাররে অংশীদারত্ব প্রত্যাহার করা, বিকল্প রাজস্ব উৎসের সন্ধান করতে হবে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালি তামাক কর নীতি গ্রহণ, কার্বনেটেড বেভারেজ, সুইটেনড বেভারেজ, অ্যালকোহলসহ সব স্বাস্থ্য হানিকর খাদ্য ও পানীয়ের ওপর উচ্চহারে করারোপ।


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন