শিরোনাম
কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

কাশিমপুরে রাস্তা দখল করে অবৈধ বাজার,যানজটে আঞ্চলিক সড়ক!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 

কাশিমপুর,গাজীপুর 



গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার বিভিন্ন আঞ্চলিক রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ভাসমান বাজার।ফুটপাত এমনকি মূল সড়কের অর্ধেকটাই এখন এসব বাজারের বিক্রেতাদের দখলে।চরম ভোগান্তিতে পথচারী,যানবাহন ব্যবহারকারীসহ স্থানীয় জনসাধারণ। এর উপর আবার যেখানে সেখানে অটো স্ট্যান্ড বানিয়ে রাস্তার উভয় পাশে সারি সারি অটোতে রাস্তা সরু করে ফেলা হয়েছে।


মূল বাজার থেকে বেরিয়ে ফুটপাত ও মূল রাস্তার উপর পসরা সাজিয়ে বসেছে ভাসমান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা।এসব বাজারে বেচাকেনা তুলনামূলক বেশি থাকায় বিক্রেতারা যাচ্ছেতাইভাবে  দখল করে আছে রাস্তা।এতে করে প্রতিনিয়ত ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা আর সহজেই যত্রতত্র রাস্তার উপর বাজার বসায় অহরহ ঘটছে দূর্ঘটনা।কাশিমপুরের বিভিন্ন কারখানা ও মার্কেট সংলগ্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পাশাপাশি ভ্যানে করে জামা-কাপড়ের পসরা নিয়ে বসে রাস্তা দখল করে নিচ্ছে। নাগরিকদের ও যানবাহন চলাচলে নানা বিড়ম্বনায় পড়লেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। বিশেষ করে ৩ নং ওয়ার্ডের ডিবিএল গার্মেন্টসের সামনে,বারেন্ডা কাঠালতলা,মোল্লা মার্কেট,হাতিমারা ও ৪ নং ওয়ার্ডের সুলতান মার্কেট,কাজী মার্কেট ও ডিবিএল গেটের আশেপাশে  রাস্তার উপর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বসে এ বাজার। কেউ ভ্যানে করে,কেউবা আবার মাথায় করে এনে রাস্তার উপর বসে সবজি,হকারি মাল, ফল,চটপটি,পিঠাসহ বিভিন্ন পণ্য পসরা সাজিয়ে বিক্রি করছে। এসব ব্যবসায়ীদের ছাড়াও এসব এলাকায় যত্রতত্র ইচ্ছামত অটো রিক্সাগুলো দাড় করানো থাকে বলেও যানযটের সৃষ্টি হয়।


এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর-শ্রীপুর সড়কের অটোরিক্সা চালক কোবাত আলী বলেন, এসব ভ্রাম্যমাণ বাজারের কারণে এ রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে।শুধুমাত্র ফুটপাত নয়,মূল সড়কের উপরেই বসে এসব বাজার।এ প্রসঙ্গে জানতে চাইলে,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতাউর কাজী বলেন,কিছুদিন আগেও রাস্তা থেকে দোকান সরিয়ে দিয়েছি,আবারও যদি বসে থাকে আমরা ব্যবস্থা নিব।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন  দৈনিক আলোকিত সকাল কে বলেন,"কাশিমপুর-শ্রীপুর ও কাশিমপুর-জিরানী রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং চাঁদার বিনিময়ে এসব দোকানপাট অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে প্রশাসনের নীরবতা ভাংবে কবে? এসব কি চোখে পরে না? সবাই টিনের চশমা পরে এই এলাকায় চলাচল করে দায়ীত্ত্বশীলরা।গার্মেন্টস ছুটির সময়গুলোতে এসব রাস্তার অবস্থা সহ্য সীমার বাইরে চলে যায়।১০ মিনিটের রাস্তা যেতে তখন ঘণ্টাও লেগে যায়।"

 

সরেজমিনে গিয়ে দেখা যায়,১,৩ ও ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জিরানি টু কাশিমপুর এবং  কাশিমপুর টু শ্রীপুর রোডটির বিভিন্ন অংশ যেনো একেকটি  বাজার হয়ে উঠেছে।এ রোডে হাতিমারা,মাছিহাতা,সুলতান মার্কেট,কাজী মার্কেট,ডিবিএলগেইট,বারেন্ডা(কাঁঠালতলা)এলাকার রাস্তা জুড়ে ভ্রাম্যমাণ কাঁচাবাজার বসায় রাস্তায় চলাচলে দায় হয়ে পড়েছে।এ রাস্তার পাশেই স্কয়ার টেক্সটাইল,জিএমএস, ডিবিএলসহ ১০/১৫টি ছোট বড় কারখানার পরিবহন,শ্রমিক,ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন অফিসের  হাজারো যাত্রী এ রাস্তা দিয়ে সকাল-সন্ধ্যায় হাজারো যানবাহন  চলাচল করে।



ঢাকা ইপিজেড,সাভার,আশুলিয়া,কাশিমপুর বাজার,কোনাবাড়ি,নরসিংহপুর,চৌরাস্তা,গাজীপুর যেতে এ রাস্তাগুলো ব্যবহার করা হয়।এসব এলাকায় বড় বড় বাজার,মার্কেট থাকা সত্বেও বাজার বসে রাস্তাটি সরু করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছে প্রতিনিয়ত। ফলে এ রাস্তার যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে। আশেপাশের কয়েকটি বাজার থাকা সত্বেও রাস্তায় কেন বাজার, ব্যাপারটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক এটার প্রতিকার হওয়া জরুরি আক্ষেপের সুরে বলেন সুলতান মার্কেটের ব্যবসায়ী সোহাগ রানা।এ বাজারের লেবু বিক্রেতা জামাল হোসেন বলেন, আমরা গরীব মানুষ। আমাদের এত টাকা নেই যে, বাজারে একটা দোকান নিয়ে বসব। তাই পেটের দায়ে রাস্তার ওপর বসি। পরিবারের ভরণপোষণের ভার আমার একার। তাই অভাবের তাড়নায় বসতে হয়।রাস্তার উপর মাছ বিক্রি করা সাদেক বলেন,রাস্তার এক কিনারায় বসি মানুষের খুব সমস্যা হয় না।এ বাজারের ফল বিক্রেতা বায়জিত বোস্তামী বলেন, রাস্তায় বসা ঠিক নয় তবে এখানে বেচাকেনা খুব ভালো। এত টাকা খরচ করে রাস্তা প্রসস্থ করে যদি জনসাধারণ এর উপকার ভোগ নাই করতে পারে, তবে এর দায় কার!তবে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা এ রাস্তাটি নির্বিঘ্নে ব্যবহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।


 এ ব্যাপারে কাশিমপুর  থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান বলেন,কিছুদিন আগেও  আমরা এব্যাপারে কাজ করেছি,আবার যদি বসে থাকে তাহলে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে"মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর