শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

খরচের সঙ্গে লড়াই করে ক্লান্ত মানুষ, ব্যয় মেটাতে খাদ্যাভ্যাস বদল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তীব্র গরমে বিবর্ণ প্রাণ-প্রকৃতি। সঙ্গে অস্বস্তিকর পরিবেশ। উত্তপ্ত চুল্লির মতো গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। এর মধ্যেই ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 


খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে মাছ-মুরগির সর্বনিম্ন মূল্য প্রতিকেজি ২৩০ টাকা। সবজির সর্বনিম্ন মূল্য ৫০ টাকা। কাঁচাবাজারের এমন অস্বস্তিকর পরিস্থিতিতে সংসারের ব্যয় মেটাতে অভ্যাস বদলাতে হয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষদের। বিষয়টি যেন ‘শিশুর কাঁধে হাতির পা’।



বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে মানুষ প্রোটিনের ব্যবহার কমিয়ে দিচ্ছে।


তবিবুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী। মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায়। মাসিক ৫২ হাজার টাকা বেতন পান তিনি। তবিবুর বলেন, গত কোরবানির ঈদের পর থেকেই বেড়েছে মুরগি, গরুর গোশত ও মাছের দাম; তাই এগুলো কিনছেন না তিনি। বেতন দিয়ে সংসারের খরচ চালাতে হলে তাকে প্রাণিজ ও মাছের প্রোটিন প্রায় পুরোপুরি বাদ দিতে হয়।


এছাড়া ইউটিলিটি বিল, বৃদ্ধা মায়ের ওষুধের খরচ এবং তার দুই সন্তানের পড়াশোনার খরচও বেড়ে গেছে। তাই সংসারের খরচ মেটাতে খাদ্য গ্রহণের অভ্যাস পরিবর্তন করতে বাধ্য হন তবিবুর।


প্রোটিনের জন্য পাঙ্গাশ, ডিম ও অন্যান্য কম দামের জিনিসের ওপর নির্ভর করছেন তিনি। তবিবুরের মতো একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও বেশ কয়েকজন চাকরিজীবী। 



গতকাল শুক্রবার (২৪ মে) রাজধানীর কাঁচাবাজারে কাঁচা মরিচ, সবজি, ডিম ও মুরগির দাম ছিল বেশ ঊর্ধ্বমুখী। এরমধ্যে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে শুক্রবার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। যেখানে চলতি মাসের প্রথম সপ্তাহে কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা।


মে মাসের শুরু থেকেই ডিমের দামবৃদ্ধি অব্যাহত থাকায় শুক্রবার রাজধানীতে প্রতি ডজন ডিমের দাম ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে চলতি মাসে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ৩০ টাকার বেশি। 


দেশি মুরগির ডিম প্রতি হালি (৪ পিস) ৮৫ থেকে ৯০ টাকা এবং হাঁসের ডিম প্রতি হালি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।


গত দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও সোনালী (পাকিস্তানি নামে পরিচিত) মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আকার ও মান ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। এছাড়া সোনালী মুরগির দামও বেড়েছে এবং আকার ও মান ভেদে প্রতি কেজি ৩৬০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে।


একইভাবে প্রতি কেজি কক মুরগি ৩৭০ থেকে ৩৯০ টাকা, লেয়ার মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি মুরগি ৬৭০ থেকে ৭৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা জানান, মুরগির খাবার ও বাচ্চার দাম বাড়ায় বেড়েছে মুরগির দাম। এছাড়া চলমান তাপপ্রবাহে মুরগির খামারেও প্রভাব পড়েছে, যার প্রভাব পড়েছে দামেও।


মান ভেদে শুক্রবার প্রতি কেজি গরুর গোশত বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়, সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে কেজিতে বেড়েছে ৩০ টাকা। মান ভেদে খাসির গোশত প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১৮০ টাকায়, যা কেজিতে ৫০ টাকা বেড়েছে।


শুক্রবার কারওয়ান বাজারের মাছের বাজারে ৪৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৬৫০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়।


আকার ও মান ভেদে রুই ও কার্পের মতো মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শুক্রবার নদীর ছোট মাছ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৭০০ টাকা কেজি দরে।


গত বছরের তুলনায় এবার সবজির দাম বাড়তির হার— স্থিতিশীল রয়েছে। এই বাড়তি দামের জন্য সার্বিক মূল্যস্ফীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। শুক্রবার প্রতি কেজি বেগুন, ঢেঁড়স, সজিনা, সুতো শিম, করলাসহ সবজি ৫০ থেকে ৬০ টাকায় স্থিতিশীল ছিল। মৌসুম শেষ হওয়ায় বেড়েছে টমেটোর দাম। ভালো মানের টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।


করলা ও বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং লাউ ও ফুলকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।


মান ভেদে দেশি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, রসুন ১৮০ থেকে ২৫০ টাকা, আদা ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


চালসহ চাল, আটা, ময়দা, দুধ ও সয়াবিনসহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন