শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

কোরবানির গরুর ফেলে দেওয়া অঙ্গ রপ্তানিতে বছরে আয় শত শত কোটি টাকা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ১১ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১১ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কোরবানি গরুর ফেলে দেওয়া নাড়ি-ভুঁড়ি, বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। সরকারের নীতি সহায়তার অভাব ও সেবা পেতে দীর্ঘসূত্রতায় এগোতে পারছে না সম্ভাবনাময় এ খাতটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এ খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি।


সরেজমিনে দেখা যায়, নিজের কারখানায় থরে থরে সাজানো কোরবানি গরুর পিজল বা বিশেষ অঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করছেন তরুণ উদ্যোক্তা সোহেল খান। ড্রায়ার মেশিনে ৩-৪ দিন শুকিয়ে সেগুলো রপ্তানি উপযোগী করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে, ২০১৯ সালে শুরু করেন অপ্রচলিত এ পণ্যের রপ্তানি। বর্তমানে কর্মসংস্থান তৈরি করেছেন ১৮ জনের। 


পিজল ও ওমাসম রপ্তানিকারক মোহাম্মদ সোহেল খান বলেন, ‘এখানে যে পোডাক্টটা আমরা রপ্তানি করতেছি, সেটা বাংলাদেশের কেউ খায় না। সরকার যদি এখান থেকে আমাকে একটু হেল্প করে যে ১০ দিনের মধ্যে না, ৭দিনের মধ্যে হেলথ রিপোর্টটা তৈরি করে দিতে পারে, তাহলে এখানে আমার বায়ারদের কাছে কমিটমেন্টটা ঠিক থাকে।’ 


অপ্রচলিত হলেও এই ব্যবসা দারুণ সম্ভাবনা দেখাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


জানা গেছে, কোরবানি পশুর ফেলে দেওয়া এই বিশেষ অঙ্গ, পেনিস বা পিজল রপ্তানি হয় আমেরিকা এবং কানাডায়। যা পোষা কুকুরের জনপ্রিয় খাবার। যার টন বর্তমানে বিক্রি হয় ২০-২২ হাজার ডলার। এর বাইরে ফেলে দেওয়া গরুর ভুঁড়ি, কান, রপ্তানি করে বছরে ৫০০-৮০০ কোটি টাকার রপ্তানি আয় সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা।


এ ছাড়া দেশ থেকে গরুর নাড়িভুঁড়ি চলে যায় ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে। যা সেখানকার বেশ জনপ্রিয় খাবার। চাহিদা বাড়ায় রাজধানীর হাজারীবাগেও গড়ে উঠেছে বেশ কয়েকটি আড়ত। সেখান থেকে বিশেষ অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হয় রপ্তানিকারকদের কাছে। পিজল ৬০-৭০ টাকা আর ভুঁড়ি প্রতি পিস বিক্রি হয় সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। এ ছাড়া পশুর বিভিন্ন হাড়, শিং, লেজ, কান দিয়ে তৈরি হয় হস্ত শিল্প, ওষুধ তৈরির কাঁচামাল।


এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

একজন ব্যবসায়ী বলেন, ‘লবণ দেওয়ার পরে সাড়ে ৩০০ থেকে ৪০০টাকা থাকত। এখন সেটা সেখান থেকে নেমে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা হয়েছে।’


আরেক ব্যবসায়ী বলেন, ‘ভুঁড়ি আমরা ২০০ টন ছাড়া বিক্রি করি না। যারা হকার আছেন তাদের কাছ থেকে কিনে স্টক করে আমি মাস শেষে ৪ থেকে ৫ টন মাল বিক্রি করি।’


সরকারের সহযোগিতা চেয়ে আরেক ব্যবসায়ী বলেন, ‘সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে এই ব্যবসায় চামড়া চাইতে ভালো একটা পর্যায়ে চলে যাবে।’


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এগুলো সংগ্রহ করে তারপর প্রিজার্ভ করা, ট্রান্সপোর্ট এই জায়গাগুলোতে যদি আমরা সহযোগিতা করলে, ব্যবসায়ীদের অপারেশনাল কষ্ট অনেক কমে আসবে।’


যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট না করে, বিশেষ অঙ্গ সংগ্রহে স্থানীয় সরকারের সমন্বয়ে কেন্দ্র স্থাপন করার তাগিদ উদ্যোক্তাদের। এতে, এ খাত অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তারা।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা