শিরোনাম
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে অর্ধেক মজুরিতেও কাজ পাচ্ছেন না বাংলাদেশিরা

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের দহন’ নি‌য়ে দিন কাটছে সদ্য যুক্তরাজ্যে আসা বাংলাদেশিদের। ব্রিটেনে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ১১ পাউন্ড ৪৪ পয়সা। সেখানে অর্ধেকেরও কম প্রতি ঘণ্টায় ৫ পাউন্ডেও কাজ পাচ্ছেন না হাজারো বাংলাদেশি।


গত তিন বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কয়েক হাজার বাংলাদেশি। এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায়। রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সু‌যোগ থাকলেও এ শহ‌রে মাসের পর মাস কাজ না পেয়ে বেকার হাজা‌রো বাংলাদেশি। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার। চেনা-পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ। হাজা‌রো বাংলাদেশি দেশ থে‌কে আসার পরও মাসের পর মাস বেকার। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ক‌মিউনি‌টি‌তে অবস্থা প্রায় একই।


ফেসবুকে বাংলাদেশি কমিউনিটির একটি গ্রুপে নাম প্রকাশ না করে, সহযোগিতা চেয়ে একটি পোস্ট দিয়েছেন লন্ডনে আসা এক বাংলাদেশি। তিনি লিখেছেন, অনেক আশা ও স্বপ্ন নিয়ে এ দেশে এসেছিলাম কেয়ার ওয়ার্কার ভিসায়। এখন দুবেলা খাওয়া আর একটা ছাদের নিচে থাকাটাই বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পাঁচ মাস ধরে আমি মেইন অ্যাপ্লিকেন্ট, কিন্তু আমার কোনও কাজ নেই। হন্যে হয়ে রেস্টুরেন্ট, কন্সট্রাকশন, অ্যাগ্রিকালচার সাইটে কাজ খুঁজেছি, কিন্তু পাইনি। আমার স্ত্রী ডিপেনডেন্ট হিসেবে আসার পর শুধু এক মাস হাউজকিপিংয়ের জব করেছিলেন, এখন বেকার।


আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘হাত প্রায় খালি। তাই গত মাস থেকে লন্ডনে এক আত্মীয়ের বাসায় আছি। এখন তারা এক সপ্তাহ সময় দিয়েছে—অন্য জায়গায় রুম ভাড়া নেওয়ার জন্য। এখন কোথায় যাবো, কী করবো, কিছুই আর মাথায় আসছে না। এক সপ্তাহ পর রাস্তায় থাকা ছাড়া আর উপায় নেই।’ 


আকুতি জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘যদি কোনও দয়ালু ভাই-বোন আমাদের কাউকে যেকোনও শহরে একটা কাজ দিয়ে হেল্প করতেন, সারা জীবন এই উপকারের কথা ভুলতাম না।’


আর এ সু‌যোগকে পুঁজি ক‌রে বাংলাদেশি কমিউনি‌টির ব্যবসা প্রতিষ্ঠানগু‌লো‌তে কাজ পেলেও ঘণ্টায় পাঁচ পাউন্ডও মজুরি দি‌চ্ছেন না মা‌লিকরা। রেস্টুরেন্টগু‌লোতে দি‌নে আট ঘণ্টার বেশি, সপ্তাহে ছয় দিন কাজ ক‌রে বেতন পা‌চ্ছেন মাত্র ১২০ পাউন্ড। এমন অন্তত দু‌টি ঘটনার কথা  জানান বা‌র্মিংহা‌মে বসবাসরত সাংবা‌দিক আশফাক জু‌নেদ। তি‌নি এ প্রতিবেদককে বলেন, ‘লন্ডনে বাংলাদেশি প্রতিষ্ঠানগু‌লো‌তে ঘণ্টায় পাঁচ পাউন্ড বেতনেও মিলছে না কাজ। ফেসবুক গ্রুপগু‌লো‌তে কাজের জন্য হাহাকার। অনেকে যুক্তরাজ্যে আসার পর ছয় মাস কেটে গেলেও কাজ জোটা‌তে পারছেন না।’


লুট‌নে বসবাসরত লিব‌ডেম পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাহবুবুল করীম সু‌য়েদ ব‌লেন, ‘দেশ‌টি‌তে অর্থনৈতিক মন্দার কারণে ব‌্যবসাগু‌লোর অবস্থা খারাপ। বাংলাদেশিসহ বিশেষত দক্ষিণ এ‌শীয় ব্যবসায়ীরা কর্মী‌কে ঘণ্টায় পাঁচ পাউন্ড করে ১২ ঘণ্টার মজুরি ৬০ পাউন্ড দিচ্ছেন। অর্ধেকের চে‌য়ে কম মজুরি পেলেও লন্ডনে একজনের জন্য ছোট একটা রুমের ভাড়া সর্বনিম্ন ৬০০ পাউন্ড। নতুন আসা বাংলাদেশিরা বেতন ও ঘর ভাড়ার ক্ষেত্রে জুলুমের শিকার হচ্ছেন।’


 বাংলাদেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমে কাজ ক‌রে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছেন রুম্পা রায়। তিনি বলেন, ‘নতুন যারা আসছেন, তাদের থাকার জায়গা ও কাজ দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বাণিজ্য করছেন আমা‌দের একশ্রেণির মানুষ। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাসা ভাড়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছ থেকে ভাড়া নি‌তে হয়, নতুন আসা বাংলাদেশিদের। এক‌টি রুমে পার্টিশন দি‌য়ে, গার্ডেনে রুম তুলে ভাড়া দিচ্ছেন তারা নতুন‌দের কাছে। দেশ থেকে যারা বিভিন্ন ভিসায় এসেছেন—তারা নানাভাবে প্রতারিত হচ্ছেন। দেখা যাচ্ছে, সরকার ঘো‌ষিত ন্যূনতম মজুরির অর্ধেক ঘণ্টায় পাঁচ পাউন্ডও বেতন দিচ্ছেন না দেশি নি‌য়োগদাতারা।


৪০ বছরের বেশি সময় ধ‌রে যুক্তরাজ্যে বসবাস করছেন শিক্ষাবিদ ড. রেণু লুৎফা। তিনি বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা যখন এ দেশে বসতি গড়েন, তখন তাদের কাছে কিছুই ছিল না। তারা ভাষা জানতেন না, গরমের কাপড় ছিল না, খাবার ছিল না, থাকার জায়গা ছিল না। তদুপরি তারা নিজেদের বসতি স্থাপন করেছেন। টিকে থাকার জন্য যা প্রয়োজন তা-ই করেছেন। অভিযোগ করার কোনও মাধ্যম ছিল না। নিজেরাই যখন যা পেয়েছেন তাতেই ঝাঁপিয়ে পড়েছেন। নিজেদের লড়াই নিজে করতে হবে।’


বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এখন দেখি এরা শুধু কাজ নেই বলে হাত পাতে! পাশে অন্য দেশের নাগরিকদের দেখি বাগান পরিষ্কার করছে, কার্পেন্টারের কাজ করছেন, মিস্ত্রির কাজ করছেন—এক কথায় এমন কোনও কাজ নেই যে তারা করছেন না। সকালে এক কাজ তো রাতে আরেক কাজ। আমাদের শুধু অভিযোগ। রেস্টুরেন্টের কাজ, খাবার ফ্রি... তারপরও অভিযোগ বেতন বেশি না!’


আরও খবর




লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

নেপালে এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের আলহাজ সোহাগ

বান্দরবানে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ উপজাতি যুবক আটক

নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প