শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জ–৩: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ৭ নেতার চিঠি

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন দলটির এই আসনের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। গতকাল ১৮ নভেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক আবেদনপত্রে তাঁরা এ দাবি জানান। চিঠিটি মহাসচিবের মাধ্যমে পাঠানো হয়।

আবেদনপত্রে বলা হয়, নতুনভাবে গঠিত নারায়ণগঞ্জ–৩ আসন সোনারগাঁওয়ের ঐতিহাসিক চরিত্র ও সিদ্ধিরগঞ্জের শিল্পসমৃদ্ধ এলাকার কারণে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের ভোটাররা সচেতন এবং বিএনপির প্রতি দীর্ঘদিনের আস্থাশীল। স্থানীয় নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করে এলেও প্রাথমিক মনোনয়ন পেয়ে যাওয়া আজহারুল ইসলাম মান্নানকে এলাকাবাসী অনাগ্রহের চোখে দেখছেন। এতে দলের মধ্যে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয়, ৫ আগস্ট ২০২৪-এর পর সোনারগাঁও এলাকায় চাঁদাবাজি, নদীপথ নিয়ন্ত্রণ, জমি দখল, মামলা-মোকদ্দমাসহ নানা অপকর্মের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগেও তাঁর ভূমিকা ছিল বলে দাবি করা হয়। এ ছাড়া দলীয় নেতাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় বক্তব্য এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
সিদ্ধিরগঞ্জবাসীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেওয়া তাঁর বক্তব্যে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে বলে দাবি করেন নেতারা। পাশাপাশি তাঁর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জ্যেষ্ঠ নেতারা আরও দাবি করেন, সম্প্রতি সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে—এমন বক্তব্য ভাইরাল হওয়ার ঘটনায় দল ইতিমধ্যেই বিব্রতকর অবস্থায় রয়েছে। এই প্রার্থীকে নিয়ে নির্বাচন করলে কোনোভাবেই বিজয় সম্ভব নয় বলে তাঁরা মনে করেন।
দলের ‘বৃহত্তর স্বার্থে’ নিজেদের মধ্যে থেকেই একজনকে মনোনয়ন দিতে অনুরোধ জানিয়ে নেতারা বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
চিঠিতে স্বাক্ষর করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং আল মুজাহিদ মল্লিক।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদককে।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার