শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

অবশেষে অর্পিত সম্পত্তি বুঝে পেল সাতক্ষীরার দুই সংখ্যালঘু পরিবার

প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি :

দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে নিজেদের অর্পিত সম্পত্তির জমি পুনরুদ্ধার করেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডল। রবিবার (২১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আদালতের রায় অনুযায়ী তারা জমির দখল বুঝে পান।


জানা যায়, উক্ত জমিটি তাদের পূর্বপুরুষ নরেন্দ্রনাথ মন্ডলের মালিকানাধীন গড়কুমারপুর মৌজার ১৯১ থেকে ১৯৫ নম্বর এসএ দাগভুক্ত সম্পত্তি। ভুলবশত একসময় সরকার ওই জমিগুলোকে ‘এনিমি প্রোপার্টি’ হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে অর্পিত সম্পত্তি প্রকৃত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করে। ওই আইনের আলোকে রবি শংকর মন্ড ও অভিজিৎ মন্ডল ২০১২ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল, সাতক্ষীরা (যুগ্ম জেলা জজ আদালত)-এ মামলা দায়ের করেন। যার মামলা নং ৬১৭/১২। প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ২৯ নভেম্বর যুগ্ম জেলা জজ আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।


পরবর্তীতে সরকার পক্ষ ২০১৯ সালে অতিরিক্ত জেলা জজ, ২য় আদালত, সাতক্ষীরায় (আপিল মামলা নং ১৩/১৯) আপিল দায়ের করে। তবে দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২২ মে আপিল আদালতও রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলের পক্ষে রায় বহাল রাখেন। একই সঙ্গে ৯০ কর্মদিবসের মধ্যে রায় বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়।


এরপর ২০২২ সালের ২৫ জুলাই সরকারি ভিপি কৌশলী নাজমুন নাহার (ঝুমুর) স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসককে জানানো হয় যে, উক্ত রায় ও ডিক্রি বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। একই বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমি অবমুক্ত করে সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগরকে নামজারি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সংশোধিত খতিয়ান নম্বর ১৯৫৮ এবং খতিয়ান নম্বর ২৫-২২২২ অনুযায়ী মোট ৪.৭১ শতক জমি রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলের নামে নামজারি করেন। এরপর থেকে তারা নিয়মিতভাবে সরকারের নিকট খাজনা প্রদান করে আসছিলেন।


২০২৩ সালের ২৩ মার্চ রবি শংকর মন্ডল জেলা প্রশাসক, সাতক্ষীরার কাছে রায় ডিক্রিকৃত জমির দখল বুঝে পাওয়ার জন্য আবেদন করেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারি আমিন দিয়ে জমি মাপজোক করিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির দখল তাদের কাছে হস্তান্তর করেন। এদিকে একই গ্রামের মো. ইসহাক আলী (পিতা-মৃত ইব্রাহিম মোড়ল) উক্ত জমিতে তার কোনো মালিকানা না থাকা সত্ত্বেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৮৪৬/২৩ নম্বর একটি মামলা দায়ের করেন। তবে ২০২৪ সালের ২২ জানুয়ারি আদালত মামলাটি ভিত্তিহীন উল্লেখ করে খারিজ করে দেন।


পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলামের কাছে বিচার দেন- রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডল। আদালতের রায়, ডিক্রি ও অন্যান্য বৈধ কাগজপত্র পর্যালোচনা করে চেয়ারম্যান আমজাদুল ইসলাম সিদ্ধান্ত দেন- জমিটির প্রকৃত মালিক রবি শংকর ও অভিজিৎ মন্ডল। অপরদিকে মানবিক বিবেচনায় চেয়ারম্যান ইসহাক আলী মোড়লকে দুই মাস সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি জজকোর্টের কোনো রায় বা বৈধ দলিল দেখাতে পারেননি।


স্থানীয়দের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলকে বিভিন্ন সময় হয়রানি ও বিশৃঙ্খলার মুখে পড়তে হয়েছে। তবে আদালতের চূড়ান্ত রায় ও সকল বৈধ কাগজপত্রের ভিত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অবশেষে গত ২১ ডিসেম্বর তারা শান্তিপূর্ণভাবে নিজেদের জমির দখল বুঝে পান। 


এ বিষয়ে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, ইসহাক আলীর পক্ষে কথা বলার মতো ন্যূনতম কোনো কাগজপত্রও নেই।


আরও খবর




বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,