শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

অনুমোদনহীন মোবাইল বাজারে হারাচ্ছে হাজার কোটি টাকা রাজস্ব

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সক্ষমতা থাকার পরও দেশে অনুমোদনহীন মোবাইল সেটের বাজার বাড়ছে। এ কারণে বছরে প্রায় আড়াই থেকে তিন হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কাছে অনুমোদনহীন মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও সে ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এতে করে মার খাচ্ছে সম্ভাবনাময় দেশীয় এ শিল্প।


চীনসহ বিভিন্ন দেশ থেকে এভাবেই বাক্সবন্দী হয়ে মোবাইল যন্ত্রাংশ আসে দেশে। পরে সেগুলো আলাদা রুমে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাদারবোর্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংরক্ষণ করা হয় স্মার্ট র‌্যাকের মাধ্যমে। বসানো হয় আইডেন্টিফিকেশন নম্বর। টাচস্ক্রিন, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা শেষে পাঠানো হয় অ্যাসেম্বেলিং রুমে।


পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেশিনের মাধ্যমে পুরো মাদারবোর্ডের উপর লাগানো হয় আঠা। এরপর সেগুলো আরো কয়েকবার স্ক্যানিং ও ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। পরে মাদারবোর্ডের সঙ্গে ফোনের মূল কাঠামো সংযোজন করে পাঠানো হয় কারখানার আরেক কামরায়।


এখানে মাদারবোর্ডকে জোড়া দেয়া হয় ডিসপ্লের সঙ্গে। এর সঙ্গে জুড়ে দেয়া হয় মাউথ পিস, স্পিকার, সিম কাভার, ক্যামেরাসহ ফোনের গুরুত্বপূর্ণ সব যন্ত্র। এরপর লাগানো হয় ব্যাটারি, রোবটিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে লাগানো হয় প্রতিটি স্ক্রু।


ব্যাক কভার লাগানোর পর একটি মোবাইল সেটের প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়ে যায়। পরে ফোনটিকে পাতলা পলিথিনে পেঁচিয়ে আরো একটি ব্যাক কভার পরিয়ে পরীক্ষা করা হয় সব যন্ত্র নিখুঁতভাবে লেগেছে কি না। এ অবস্থায় ফোনটিতে ইনস্টল করা হয় সফটওয়্যার। পরে ৬০ শতাংশ পর্যন্ত চার্জ করার জন্য বসানো হয় চার্জারের সঙ্গে।


ফোনে সিম প্রবেশ করিয়ে টেস্ট করা হয় ইন্টারনেট, কলিংসহ যাবতীয় অ্যাপ্লিকেশন, ওয়াই-ফাইয়ের সক্ষমতাও যাচাই করা হয় এ পর্যায়ে। পরে ফোনগুলোতে আইএমইআই স্টিকার লাগানোর পর প্রস্তুত হয় প্যাকেজিংয়ের জন্য।


পিটিসি. আপনার হাতে যে মুঠোফোনটি সেটা হয়তো হাজারেরও বেশি ধাপ পেরিয়ে আপনার হাতে উঠেছে। দেশে প্রায় ৫ কোটির বেশি স্মার্টফোন ব্যবহৃত হয়, এসব স্মার্টফোন উৎপাদন করে ১৭টি প্রতিষ্ঠান।


আর এ খাতের সঙ্গে জড়িত প্রায় ১৫ হাজারের বেশি কর্মী। কিন্তু এ বাজারে প্রায় ৪০ শতাংশ অবৈধ মার্কেটের প্রভাবে হুমকির মুখে পড়ছে এ শিল্প। তাই আনঅফিসিয়াল মুঠোফোনের প্রভাব কমাতে পারলে আগামী দিনে এ খাতে আরো কর্মী বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আনঅফিসিয়াল মোবাইল সেটের চাহিদা কতটা স্মার্টফোনের দোকানে গেলেই তার বোঝা যায়। ক্রেতাদের একটি বড় অংশ আগ্রহ নিয়ে কিনতে আসেন এসব ফোন। কারণ অফিসিয়াল ফোনের চেয়ে বেশ কিছুটা কমে পাওয়া যায় এসব মোবাইল সেট।


বিক্রেতারা বলছেন, যেহেতু চাহিদা রয়েছে তাই এসব মোবাইল সেট তারা বিক্রি করেন। বেশির ভাগ আনঅফিশিয়াল মোবাইলের সেটের দাম ৩০ হাজারের মধ্যেই।


প্রায় শতভাগ স্থানীয় কর্মী দিয়ে দেশেই মোবাইল সেট তৈরি করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দেশের চাহিদা মিটিয়ে আগামীতে রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। কিন্তু বিদেশ থেকে আসা আনঅফিসিয়াল মোবাইল সেটের দাপটে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতির শিকার হচ্ছেন। তাই নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন মোবাইল সেট নির্মাতারা।


টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের কাছে আনঅফিসিয়াল মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও তা প্রয়োগ করা হচ্ছে না। এতে করে এই শিল্প বিকাশের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে।


পরিসংখ্যান বলছে, আনঅফিসিয়াল মোবাইল সেটের কারণে বছরে প্রায় আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প