শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ওষুধের দামে চলছে নৈরাজ্য

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি ফার্মেসিতে দোকানির সঙ্গে বািবতণ্ডায় জড়িয়েছেন জামাল হোসেন। বািবতণ্ডার কারণ জানতে এ প্রতিবেদক কথা বলেন জামাল হোসেনের সঙ্গে। 


তিনি বলেন, গত সপ্তাহেও চার প্রকারের একই পরিমাণ ওষুধ কিনেছি এক হাজার ৪০ টাকা দিয়ে। এখন একই ওষুধ এক হাজার ২২০ টাকা চাইছেন দোকানি। সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে আমরা ওষুধ না খেয়েই মরতে হবে। জামাল হোসেনের কথা থামিয়ে ফার্মেসি দোকানি বললেন, ওষুধের দাম কোম্পানি বাড়ায়। আমাদের কিনতে হয় বেশি দামে; বিক্রিও করতে হয় বেশি দামে। এ অবস্থা শুধু জামাল হোসেনের নয়, ওষুধের লাগামহীন দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত প্রায় সবারই এখন ত্রাহি অবস্থা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী দামে যখন মানুষ দিশাহারা। ঠিক তখনই দেশে ওষুধ কোম্পানিগুলো দাম বৃদ্ধির নীরব প্রতিযোগিতা চালাচ্ছে।  


রাজধানীর মিটফোর্ড এলাকার ওষুধের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, সর্দি কাশি জ্বরের ক্যাপসুল ও সিরাপ, গ্যাস্ট্রিক, হূদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগীর ইনসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। গত মাসের শেষদিকে গ্যাস্ট্রিকের যে ক্যাপসুলের পাতা ১৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গ্যাস্ট্রিকের প্রোগ্যাভি ২০০ এমএল সিরাপ ২৫০ থেকে বেড়ে ৩০০ টাকা হয়েছে। টার্বোক্লাভ ৫০০ এমজি প্লাস ১২৫ এমজি প্রতি পিস ক্যাপসুল ৫০ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। এক পাতার চারটির দাম ২০০ থেকে বেড়ে হয়েছে ২৪০ টাকা। হূদরোগের জন্য ব্যবহূত রসুটিন ১০ মিলিগ্রামের এক পাতার ১৫টির দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা। অ্যান্টিবায়োটিক ক্যাপসুল অপটিমক্স ৪০০ মিগ্রা ট্যাবলেট এক মাসের ব্যবধানে দুই দফায় দাম বেড়েছে। গত জানুয়ারি মাসের ২০ তারিখে এক বক্স বিক্রি হয়েছে ৬৩৩ টাকা ৬৪ পয়সায়। পরে তা বেড়ে ৭০০ টাকা হয়। মুখের ক্ষতের সমস্যার জন্য এরোডিন সল্যুশন এক লিটারের বোতল ৭০৪ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। এমন প্রায় প্রয়োজনীয় ১৫ থেকে ২০টি ওষুধের দাম বেড়েছে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।


বেসরকারি বিভিন্ন সংস্থার গবেষণা ও বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশে স্বাস্থ্যসেবা ব্যয়ের ৭৪ শতাংশই রোগী নিজস্ব উৎস থেকে মেটায়। আউট অব পকেট এক্সপেন্ডিচার হিসেবে পরিচিত এ ব্যয়ের বৈশ্বিক গড় মাত্র ৩২ শতাংশ। আবার চিকিৎসা ব্যয়ের বড় অংশই ওষুধে ব্যয় করছে বাংলাদেশের মানুষ। মৌসুমি রোগের চিকিৎসায় মানুষের যে ব্যয়, তার ৬৩ শতাংশই চলে যায় শুধু ওষুধ কিনতে। দেশে একজন মানুষের মোট চিকিৎসা খরচ যত হয়, তার প্রায় দুই-তৃতীয়াংশই হচ্ছে ওষুধ কেনার পেছনে। এমতাবস্থায় ওষুধের দাম কমানোর বিপরীতে বারবার দাম বৃদ্ধি মানুষের চিকিৎসাসেবা আরও জটিল করছে বলে মনে করেন জনস্বাস্থ্য অর্থনীতিবিদরা। 


ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রায় দেড় হাজারের বেশি কোম্পানি ২৭ হাজারেরও বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে থাকে। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় রয়েছে ২১৯টি। তার মধ্যে ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। অন্য সব ওষুধের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী কোম্পানিগুলো।


সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ওষুধের দামের বিষয়ে বলেন, ওষুধের দাম বৃদ্ধি বা কমানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু এরই মাঝে ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়েই চলছে।


ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে  এ প্রতিবেদক কথা বলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি এখনও প্রক্রিয়াধাীন। তবে ডলার সংকট, জ্বালানি সংকট, বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ওষুধের উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ বাড়লে ওষুধের দাম বৃদ্ধি ছাড়া কোম্পানিগুলোর কোনো উপায় থাকে না।


দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধি জনসাধারণের ওপর প্রভাব সম্পর্কে জানতে এ প্রতিবেদক কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদের সঙ্গে। তিনি বলেন, ওষুধের কোনো বিকল্প পণ্য নেই। মানুষের জীবন রক্ষা করতে হলে ওষুধ খেতেই হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে ওষুধের দাম বৃদ্ধি মানুষের কষ্ট আরও বাড়াচ্ছে। ওষুধ জীবনরক্ষকারী পণ্য। অযাচিতভাবে ওষুধের দাম বৃদ্ধি করা উচিত নয়। নির্দিষ্ট নীতিমালা করে ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ করা জরুরি।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক