শিরোনাম
লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

অশ্লীল ভিডিও কাণ্ডে ফেঁসে গেলেন সাবেক আরএমপি কমিশনার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাবেক পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগনামা জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে গত (২৪ নভেম্বর) তারিখে জারি করা স্মারক সূত্রে জানা যায়, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একই ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে তার ভেরিফায়েড ফেসবুক মেসেঞ্জার থেকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও ক্লিপ পাঠান।

অভিযোগের তদন্তে সিআইডির ফরেনসিক প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসে, ভিডিও পাঠানোর পর তিনি নিজ ব্যবহৃত ডিভাইস থেকে সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেন। জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকারও করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগনামায় বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হয়ে একজন জুনিয়র নারী সহকর্মীর কাছে অশ্লীল ভিডিও পাঠানো চরম অপেশাদার, অকর্মকর্তাসুলভ ও নৈতিকতাবর্জিত আচরণ। এ ধরনের কর্মকাণ্ড পুলিশের শৃঙ্খলা, পেশাগত মান ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

অভিযোগটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮–এর ৩(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ বলে অভিযোগনামায় উল্লেখ করা হয়।

বিধিমালা অনুযায়ী, মোহাম্মদ আবু সুফিয়ানকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। পাশাপাশি আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানি চাইলে তা–ও লিখিতভাবে আবেদন করতে পারবেন।

অভিযোগনামা ও অভিযোগ বিবরণী যথাযথভাবে অভিযুক্ত কর্মকর্তার কাছে পৌঁছানোর বিষয় নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের কাছেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

আরও খবর

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এই সম্পর্কিত আরও খবর