শিরোনাম
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে রপ্তানি খাতে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে রপ্তানি খাতে। ক্রেতারা দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা জানতে চাচ্ছে। কারফিউ, ইন্টারনেট বন্ধসহ নানান কারণে ভাবমূর্তি সংকট বাড়াচ্ছে। তারা অস্থিতিশীল পরিস্থিতিতে আস্থার সংকটে ভুগছেন বলেও জানান উদ্যোক্তাদের কেউ কেউ। যদিও নিজেরা দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে  ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছেন। তবে পোশাক ও চামড়া খাতের উদ্যোক্তারা জানান, সরকারের উচিত যেকোনো মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা। 


দেশের অচলাবস্থা পোশাক খাতের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘গত এক সপ্তাহ যোগাযোগ না হওয়ার কারণে কোনো অর্ডার অন্যদিকে শিফট করে ফেলেছে কি না, সেটা আমরা এখনো বলতে পারছি না। ধারণা করছি, কিছু অর্ডার অন্যদিকে চলে গেছে।’ তিনি বলেন, দেশের পরিস্থিতির ওপর নির্ভর করছে আগামীর ব্যবসা। তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ইন্টারনেট বন্ধ। 


ভাবমূর্তি ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন জানিয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘আস্থাসংকট দূর করতে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তারা অবস্থা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে আমাদের যেসব ক্রয়াদেশ দেওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করে রেখেছে। পরিস্থিতি বুঝে তারপরে প্লেস করবে।’ তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইন্টারনেট না থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আস্থার জায়গাতে আঘাত লেগেছে। তারা চিন্তা করছে, একটা দেশে যদি যোগাযোগই করতে না পারি, এখনই এই অবস্থা, সামনে কী হবে?’ 


পরিস্থিতির কারণে অনেক পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ার শঙ্কার কথা জানান রুবেল। তিনি বলেন, ‘আমাদের প্রতিযোগী দেশগুলো সুযোগ নিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এতে কিছু অর্ডার তো ক্রেতারা অন্যদিকে সরানোর চিন্তাভাবনা করছে বা করবেই।’ তিনি বলেন, এখনো ইন্টারনেট নেই, অফিসগুলো পুরোপুরি চলছে না। অনেক অর্ডার ক্যানসেল হবে বা ডিসকাউন্ট চাইবে। ফলে ওই ক্ষতিগুলোও যোগ হবে। 


পোশাক খাতের ওপর তৈরি হওয়া নেতিবাচক প্রভাব বর্ণনা করে মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ড. কামরুজ্জামান কায়সার বলেন, ‘আমরা আশঙ্কায় আছি, ক্রেতারা আমাদের দামে ছাড় দেওয়ার দাবি তোলে কি না। আবার তারা সি শিপমেন্টের পরিবর্তে এয়ার শিপমেন্ট করার কথাও বলতে পারেন। সেটা করতে হলে আমাদের খরচে পাঠাতে হবে। অনেক ক্ষতির মুখে পড়তে হবে।’ আস্থা ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।কোটি টাকা দিয়েও সেটা কেনা যায় না। আমরা চেষ্টা করছি কাটিয়ে ওঠার জন্য।’ চামড়া ও চামড়াজাতীয় পণ্যের রপ্তানি খাতের উদ্যোক্তা এবং জিহান ফুটওয়ারের এমডি শাহজাদা আহমেদ রনি  বলেন, ‘মোটা বিনিয়োগ করে বসে আছি। উদ্ভূত পরিস্থিতির কারণে এখন আশঙ্কায় আছি বড় কোনো ক্ষতি না হয়ে যায়। ক্রেতারা দেশের 


পরিস্থিতির কথা জিজ্ঞেস করছে। আস্থা কমছে তাদের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্রয়াদেশ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।’


আরও খবর




শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক

লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত

নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা