শিরোনাম
মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের মধ্য দিয়ে চলছে স্বাস্থ্য খাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘সন্তানের এ মৃত্যু আমি কীভাবে মেনে নিই! কোনও বাবাই মেনে নিতে পারে না। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি ওদের বিচার চাই।’— এভাবেই বলছিলেন শিশু আহনাফ তাহমিদ আলম আয়হামের (১০) বাবা মোহাম্মদ ফখরুল আলম। রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সুন্নতে খতনা করানোর সময় শিশুটি মারা যায়। তার বাবার দাবি, ডাবল অ্যানেস্থেসিয়া দিয়ে তার সন্তানকে হত্যা করা হয়েছে।


বেশ কিছুদিন ধরেই অ্যানেস্থেসিয়ার ভুল প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া যাচ্ছে। এর আগে রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদ (৬) মারা গেছে। গত ৩১ ডিসেম্বর ওই হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন সকাল ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনা শেষে পর বেলা ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে।


এর সাত দিন পর লাইফ সাপোর্ট খুলে নিয়ে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


আয়ানের চাচার অভিযোগ, ‘আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিল। রাতেই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানের মৃত্যু সনদ দিয়েছে। তাতে বলা হয়েছে— আয়ানের মৃত্যুর কারণ কার্ডিও-রেসপিরেটরি ফেইলিওর, মাল্টিঅর্গান ফেইলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট।’


অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে পর পর দুটি শিশুর মৃত্যুতে আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। কোনও ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া এনেস্থেসিয়া প্রয়োগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনেক বড় ঝুঁকির মধ্যে আছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।


দেশে দুই হাজারের বেশি অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন। তবে এ সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকারি হাসপাতালগুলোতে গড়ে সার্জন রয়েছেন একজন। প্রতি দুটি হাসপাতালের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট আছে একজনেরও কম। এসব হাসপাতালে গড়ে প্রতি তিন জন সার্জনের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র একজন। একটি হাসপাতালে অস্ত্রোপচারের কাজ করেন সার্জন, আর রোগীকে অচেতন করা এবং জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার কাজটি করেন অ্যানেস্থেসিওলজিস্ট।


‘বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি ২০২৩’ এর তথ্যমতে, অনেক হাসপাতালে সার্জন রয়েছে, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট বা ল্যাব টেকনিশিয়ান নেই। যে কারণে সেখানে কোনও অস্ত্রোপচার করা হয় না।


পর পর কয়েকটি দুর্ঘটনার কারণে বেসরকারি হাসপাতালগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেখানে বলা হয়েছে, ‘কোনও অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে, অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়া যেকোনও ধরনের অপারেশন বা সার্জারি বা ইন্টারভেনশনাল প্রসিডিউর করা যাবে না।’


মালিবাগের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, হাসপাতালটির সব তথ্য আমাদের হাতে এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ-পর্যালোচনা করছি। যতটুকু পেয়েছি, প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম চালানোর কোনও অনুমোদন ছিল না। তবে তাদের ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। সুতরাং, তারা যদি কোনও রোগীকে এনেস্থেসিয়া দিয়ে থাকে, সেটি অন্যায় করেছে। আর যিনি অপারেশন করেছেন, তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিতে অধিদফতর বিএমডিসিকে চিঠি দিয়েছে।’


চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা কেমন, তা বোঝার জন্য পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। রিপোর্ট দেখে একজন অ্যানেস্থেসিওলজিস্ট সিদ্ধান্ত দেবেন— অস্ত্রোপচার চলবে কিনা। যদি সব কিছু ঠিক থাকে, তবে সার্জন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট- এর তথ্য অনুযায়ী, দেশে উচ্চতর পোস্ট-গ্র্যাজুয়েটধারী অ্যানেস্থেসিলজিস্টসের সংখ্যা তিন হাজারের বেশি। এর মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন ৮০০ থেকে ৯০০ জন। অনেকে দেশের বাইরে আছেন। আন্তর্জাতিক মান অনুযায়ী, দেশে অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন কমপক্ষে ১২ থেকে ১৩ হাজার। ঘাটতি পূরণ না হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ না থাকা একটি অন্যতম কারণ। সোসাইটির মতে,  মেডিক্যালের অন্যান্য বিষয়ের চেয়ে অ্যানেস্থেসিয়া বিষয়টি জটিল। যারা এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইছেন, তাদের বেতন ও সামাজিক মর্যাদা অনান্য চিকিৎসকের তুলনায় অনেক কম।


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টসের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. দেবব্রত বনিক বলেন, ‘অ্যানেস্থেসিয়া এমন একটি বিষয়, যেখানে সব পোস্টগ্র্যাজুয়েশন করা চিকিৎসকরাই প্র্যাক্টিস করেন। কিন্তু আমাদের জনবলের সংকট আছে। সংকটের কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায়— অন্য অ্যানেস্থেসিওলজিস্ট অ্যানেস্থেসিয়া দিয়ে দেন। আবার অনেক ক্ষেত্রে যারা সার্জারি করেন, তারা কোনও না কোনোভাবে অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন। এর ফলে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’


তিনি আরও বলেন, ‘আমাদের সরকারি-বেসরকারি দুই পর্যায়ে অনেক জনবল দরকার। যে জনবল বর্তমানে আছে, তা খুবই অপ্রতুল। হিসাব করে দেখেছি, আমাদের সাড়ে আট হাজার লোক দরকার। কিন্তু সেটা তো আর একদিনে সম্ভব না। পাশাপাশি শুধু জনবল তৈরি করলে তো চলবে না— পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, পদায়ন লাগবে।  পোস্ট গ্র্যাজুয়েট ছাড়া যদি অ্যানেস্থেসিয়ার কাজ করতে চান, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, এমবিবিএসে তো অ্যানেস্থেসিয়ার বিষয়ে তেমন কিছু নেই। একজন মানুষকে ‘মৃত’ করা এবং ‘জীবিত’ করা অ্যানেস্থেসিওলজিস্টের কাজ। এছাড়া খুব ক্রিটিক্যাল রোগীকে বাঁচাতেও অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন আছে।’


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাওসার সরদার বলেন, ‘‘আমাদের দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকট রয়েছে। দেখা যায়, প্রশিক্ষণ নেই বা অন্য বিষয় নিয়ে লেখাপড়া করেছেন, তিনিও অ্যানেস্থেসিয়া দিচ্ছেন। এটি দেওয়ার জন্য যে ‘স্ট্যান্ডার্ড সেটআপ’ দরকার, সেটি অনেক অপারেশন থিয়েটারে নেই। অ্যানেস্থেসিয়া দেওয়া থেকে শুরু করে, সেখানে যদি রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, সেটি পুনরায় সচল করার ব্যবস্থা থাকতে হবে। সেটি অনেক জায়গায় থাকে না। অথচ সার্জারি চলছে।’


আরও খবর




ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক