শিরোনাম
হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে চুরির ঘটনা: উধাও ২ লাখ ৮৭ হাজার টাকার সরঞ্জাম

প্রকাশিত:শনিবার ১৭ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তালা ভেঙে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অফিস সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি ল্যাপটপ, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, সাধারণ ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সোলার প্ল্যান্টের ব্যাটারি ও ফ্যান, মডেমসহ অন্যান্য বিদ্যুৎ সংশ্লিষ্ট জিনিসপত্র। আনুমানিকভাবে এসব মালামালের মূল্য ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা।ঘটনার বিষয়ে জানা যায়, গত সোমবার (১৩ মে) বিকেল ৫টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যান ও সচিব পরিষদের অফিস কক্ষ তালাবদ্ধ করে নিজ নিজ গন্তব্যে চলে যান। পরদিন মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টার দিকে ইউপি সচিব ফেরদৌসি বেগম অফিসে এসে তাঁর কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি দেখতে পান অফিস কক্ষের বিভিন্ন মূল্যবান মালামাল নিখোঁজ। বিষয়টি সঙ্গে সঙ্গেই চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের জানানো হয় এবং পরিষদের অন্যান্য কক্ষও পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, মূলত ডিজিটাল সেন্টার লক্ষ্য করেই চুরির এই ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিন বলেন, গত সোমবার দিবাগত রাতের কোন একসময় ডিজিটাল সেন্টার কক্ষের তালা ভেঙ্গে কে বা কারা ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার ও ল্যাপটপসহ সংশ্লিষ্ট যাবতীয় মালামাল চুরি করে নিয়ে গেছে। এসব মালামালের আনুমানিক মূল্য নির্ধারন করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় গত বুধবার পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।"এদিকে, স্থানীয় জনগণের মধ্যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে। তাঁরা দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।চুরি সংক্রান্ত এই অভিযোগের বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কক্ষে চুরির লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। দ্রুত সময়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী ও পরিষদের সদস্যরা।


আরও খবর




হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড