শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

পালিয়ে বেড়াচ্ছেন মালয়েশিয়া গমনেচ্ছু আশাহত কর্মীরা!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মে ৩১— মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রবেশের শেষ দিন। সে দিন বিমানবন্দর থেকে আশাহত হয়ে ফিরতে হয়েছে কুয়ালালামপুর গমনেচ্ছু হাজার হাজার কর্মীকে। দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব কর্মী কয়েক লাখ টাকা ব্যয় করেও; দেশটিতে যেতে পারেননি, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন!


সম্প্রতি কথা হয়েছে আশাহত কয়েকজন কর্মীর সঙ্গে। তাদের মধ্যে বেশির ভাগই জমি বিক্রি করে; স্বজন বা পরিচিতদের কাছ থেকে ধার করে— এসব টাকা জোগাড় করেছেন। এখন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে; অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাঢাকা দিতে হয়েছে তাদের।


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী— ৩০ মে রাত থেকে বিমানবন্দর বা আশপাশের এলাকায় জড়ো হন হাজার হাজার মালয়েশিয়া গমনেচ্ছু। লাখ লাখ টাকা খরচ করে; বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো এসব কর্মীর মধ্যে অনেকেই যেতে পারলেও; আশাহত হতে হয়েছে ১৬ হাজারের বেশি কর্মীকে। তারা দালাল বা বিভিন্ন এজেন্সিকে যে টাকা দিয়েছেন; তা এখনও ফেরত পাননি। পাবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। 

আমরা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করছি। সুদে টাকা ধার নিয়েছি। বাড়ি গেলেই সুদের টাকা দিতে হবে। কিন্তু কীভাবে দেব? এখন পালিয়ে দিন কাটাচ্ছি।’



কর্মীরা বলছেন— ঋণের টাকা পরিশোধ করতে না পারলে; আদৌ বাড়ি ফেরা হবে কিনা তাও জানা নেই তাদের। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। 


যদিও সপ্তাহখানেক পার হলেও; সেই প্রতিবেদন প্রকাশ করেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিবেদনে কী আছে এবং মালয়েশিয়াকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানাতে এক সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। 



নাম প্রকাশ না করার শর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে প্রতিবেদনটি নিয়ে কাজ চলছে। সেখান থেকে জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


মো. রাব্বি হোসেন মালয়েশিয়া গমনেচ্ছু আশাহত একজন কর্মী। পটুয়াখালীর সদর উপজেলার এই বাসিন্দা নোমান নামের এলাকার এক দালালকে সাড়ে ৫ লাখ টাকা দিয়েছিলেন। শুধু রাব্বি নন, একই এলাকার মো. মাসুদ বয়াতি, ইকবাল ও আসাদুল্লাহ নামের আরও তিনজন একই পরিমাণ অর্থ নোমানকে দেন। কিন্তু তারা কেউ মালয়েশিয়ায় যেতে পারেননি। এখন অর্থ ফেরত না পেয়ে পালিয়ে দিন কাটাচ্ছেন তারা।


রাব্বি বলেন, ‘আমরা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করছি। সুদে টাকা ধার নিয়েছি। বাড়ি গেলেই সুদের টাকা দিতে হবে। কিন্তু কীভাবে দেব? এখন পালিয়ে দিন কাটাচ্ছি।’


এর আগে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও; কয়েক হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত রোববার এসংক্রান্ত এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক আদেশ দেন।


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন