শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

প্রবাসীদের সুরক্ষায় ‘প্রবাসী বন্ধু’ বিমা: প্রথম অর্থ পেলেন টাঙ্গাইলের আশিক

প্রকাশিত:বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

প্রবাসীদের সুরক্ষায় ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘প্রবাসী বন্ধু’ বিমার অর্থ প্রথমবারের মতো পেলেন টাঙ্গাইলের আশিক মিয়া। যথাযথ প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। কিন্তু যাওয়ার পরপরই স্বাস্থ্য পরীক্ষায় তাঁর যক্ষ্মা ধরা পড়ে। ফলে দেশে ফিরতে হয় তাঁকে। যাওয়ার আগে তিনি মাত্র চার হাজার ৪০০ টাকায় ব্র্যাকের প্রবাসী বন্ধু বিমা করেছিলেন। সেই বিমার আওতায় আশিক আগামী ছয় মাস প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সহায়তা পাবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে আশিকের হাতে বিমার প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ আকলিমা বেগম।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক বেলায়েত হোসেন এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নওশাদুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে বিদেশফেরত চারজনকে ব্যবসা শুরু করার জন্য সাড়ে ছয় লাখ টাকার চেকও হস্তান্তর করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ আকলিমা বেগম বলেন, বাসাইলের বহু মানুষ প্রবাসে যান। তাঁদের কষ্টার্জিত অর্থে পরিবার ও দেশ চলে। কিন্তু বিপদে পড়লে তাঁদের পাশে থাকার মতো কেউ থাকে না। এই বিমা তাঁদের সুরক্ষা দেবে।
ব্র্যাক জানিয়েছে, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশে যান জীবিকার সন্ধানে। তবে স্বাস্থ্য সমস্যা, প্রতিষ্ঠান বন্ধ, চাকরি হারানো কিংবা দুর্ঘটনার কারণে অনেকেই দেশে ফিরে আসতে বাধ্য হন। অনেকে প্রবাসে মারা যান। এসব প্রবাসীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ‘প্রবাসী বন্ধু’ বিমা চালু করা হয়েছে।
এই বিমার আওতায় বিদেশে হাসপাতালে ভর্তি হলে পাওয়া যাবে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয়। স্বাভাবিকভাবে বা দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার ক্ষতিপূরণ পাবে চার লাখ টাকা। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে পাওয়া যাবে দুই লাখ টাকা। চাকরি হারালে টানা ছয় মাস প্রতি মাসে ১৫ হাজার টাকা দেওয়া হবে। দেশে ফেরত আসলে দুই লাখ টাকা এবং দেশে ফেরার পর মৃত্যু হলে দাফনের খরচ বাবদ সহায়তা মিলবে। এছাড়া গ্রাহকরা যতদিন প্রয়োজন টেলিমেডিসিন সেবা পাবেন।
প্রথম অর্থ পাওয়া আশিক মিয়া বলেন, সিঙ্গাপুরে গিয়ে তাঁর যক্ষা ধরা পড়ে যেটি দেশে ধরা পড়েনি। ফলে তাঁকে ফিরে আসতে হয়। বিমার এই অর্থ তাঁকে দেশে নতুনভাবে জীবন শুরু করতে সহায়তা করবে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের অবদান আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের বিপদের সময় এই বিমা সুরক্ষা দেবে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, আশিক মিয়ার মতো প্রবাসীদের গল্প মনে করিয়ে দেয় যে বিদেশযাত্রায় শুধু স্বপ্ন নয়, ঝুঁকিও থাকে। বিমা সেই ঝুঁকি কমিয়ে তাঁদের সুরক্ষিত রাখবে। পাশাপাশি বিদেশ ফেরতদের জন্য ব্র্যাকের কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণ ও অর্থ সহায়তার কার্যক্রম রয়েছে।


আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার