শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

প্রেমের শুরুটা হয়েছে, তবে বিয়ে নিয়ে কিছু ভাবিনি: মধুমিতা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছোট পর্দা থেকে ওটিটি হয়ে বড় পর্দায় তাঁর অবাধ বিচরণ। টলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা সরকার। শুধু অভিনয় নয়; মডেলিংয়েও তিনি সিদ্ধহস্ত। ১৮ বছর না পেরোতেই অভিনেতা সৌরভকে বিয়ে করেন মধুমিতা সরকার।


২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তাঁর নেশা বেড়াতে যাওয়া। সমাজমাধ্যমের পাতায় পাওয়া যায় নানা রকম ছবি। বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও অভিনেত্রীর পছন্দ একাকিত্ব।


‘সোলো ট্রাভেল’-এর নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন সমাজমাধ্যমে। গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী ছিলেন। ফলে এতদিন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে বারবার।


টলিউডের এই সুন্দরী, সবার প্রিয় ‘পাখি’ এত দিন সিঙ্গেল কেন? এই দুর্গাপূজায় নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানালেন; ভক্তদের জন্য সুখবর দিলেন মধুমিতা। মহাসপ্তমীর রাতে প্রেমিকের হাতে হাত রেখে নতুন শুরুর কথা ঘোষণা করলেন। সেদিন মধুমিতা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা।


এই ছবি শেয়ার করে এ অভিনেত্রী লিখলেন, ‘নতুন শুরু’। এর পর প্রকাশ করলেন আরও একটি ছবি। সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে রং মিলিয়ে শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। এই দুটো ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।


জানা যায়, মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। ভারতীয় একাধিক গণমাধ্যমে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’


তবে কি খুব শিগগিরই চার হাত এক হবে– এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তাঁর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। তিনি তথ্যপ্রযুক্তি জগতের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। সমাজমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। দেবমাল্য কী করে– সে প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘সে কী করে, তা এখনও বলতে চাই না। একটু চাপা থাক।’


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত