শিরোনাম
সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়! জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
শনিবার ১৮ জুলাই ২০২৬
শনিবার ১৮ জুলাই ২০২৬

“পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনায় প্রয়োজন ৩০ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ”

প্রকাশিত:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলার নবগঠিত উপজেলা মধ্যনগরকে রেল যোগাযোগের আওতায় আনতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জের মধ্যনগর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জোরালো হচ্ছে। পর্যটন বিকাশ, কৃষিপণ্য পরিবহন, হাওরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনায় স্থানীয়রা এই দাবিতে সোচ্চার হয়েছেন।

বর্তমানে মোহনগঞ্জ রেলস্টেশনই হাওরাঞ্চলের শেষ গন্তব্য। এখান থেকে সুনামগঞ্জের মধ্যনগর পর্যন্ত প্রায় ৩০-৩৫ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ করা হলে পুরো ধর্মপাশা, মধ্যনগর ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ হাওরাঞ্চল রেল যোগাযোগে যুক্ত হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ীদের মতে, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের তাহেরপুর ও মধ্যনগর এলাকায় অবস্থিত। রেললাইন সম্প্রসারণ হলে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা সরাসরি মধ্যনগরে পৌঁছাতে পারবেন। এতে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, মুক্ত আকাশে পানকৌড়ির ঝাঁক, ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় উৎসব ঘিরে নতুনভাবে পর্যটন শিল্প বিকশিত হবে।

ফারুকনগর গ্রামের কৃষক খসরুজ্জামান বলেন, “রেল যোগাযোগ হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে। বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

অজিৎ স্মৃতি পাঠাগারের প্রতুষ্ঠাতা অসীম সরকার বলেন, “টাঙ্গুয়ার হাওরের বড় অংশ মধ্যনগরে অবস্থিত। রেল যোগাযোগ থাকলে সহজেই রাজধানী থেকে পর্যটক ও ব্যবসায়ীরা আসতে পারবেন। কৃষিপণ্য ও মৎস্যসম্পদ পরিবহন সহজ হবে। দুর্নীতিমুক্তভাবে কাজ করলে হাওরাঞ্চলেও রেললাইন বাস্তবায়ন সম্ভব।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা সহকারী লোকোমোটিভ মাস্টার তৌহিদুল মুরসালিন তার চাকরি শুরুতে ফেসবুক পোস্টে লিখেছিলেন,"আমার দীর্ঘদিনের স্বপ্ন ট্রেন চালিয়ে মধ্যনগর পর্যন্ত যাব"

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু বলেন, “এই রেললাইন শুধু যোগাযোগ নয়, এটি হবে আমাদের উন্নয়নের লাইফলাইন। কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী—সবারই উপকার হবে।”

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজনকুমার তালুকদার বলেন, “রেল যোগাযোগ স্থাপিত হলে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহে স্বল্প খরচে যাতায়াত করতে পারবে।”

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, রেললাইন থাকলে এ সমস্যা অনেকাংশে লাঘব হবে।

সিলেট শাহপরাণ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান বলেন, “এই অঞ্চল ভূ-প্রাকৃতিকভাবে রেললাইনের জন্য উপযোগী। মহাসড়কের পাশ দিয়ে কিংবা নদী ও হাওরের মাঝে উঁচু বাঁধ নির্মাণ করে রেলপথ করলে দীর্ঘমেয়াদে টেকসই যোগাযোগ সম্ভব। তবে পরিবেশের দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে।”

রেললাইন সম্প্রসারণের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধিরা রেলপথ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও পরিকল্পনা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “মধ্যনগর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হলে হাওড়াঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পর্যটকরা সহজে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে আসতে পারবেন, এতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও জানান, “মধ্যনগর পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করব।”

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


আরও খবর




আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজিজুল হক’র দাফন সম্পন্ন

আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও বাজেট নিয়ে মতবিনিময় সভা

সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী দাদশীতে যুবদলের সাবেক সদস্য সচিবের উপরে পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই ....... ফুটবল বিতরনকালে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনি

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার

রাণীনগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা

কাশিমপুরে প্রথম সামারি ট্রায়ালে রিপন-মামুনের এক বছরের কারাদণ্ড

লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজিজুল হক’র দাফন সম্পন্ন

আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও বাজেট নিয়ে মতবিনিময় সভা

সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী দাদশীতে যুবদলের সাবেক সদস্য সচিবের উপরে পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই ....... ফুটবল বিতরনকালে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনি

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার