শিরোনাম
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক "দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার ০৪ জুলাই ২০২৬
শনিবার ০৪ জুলাই ২০২৬

পুনর্জন্ম চাই তোমার হতে

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


পুনর্জন্ম চাই তোমার হতে

মো. সেলিম হাসান দুর্জয়


আমি পুনর্জন্ম চাই

শঙ্খচিল বা গাঙচিলের জীবনে নয়

সারস পাখির লম্বা ঠোঁটেও নয়

সদ্য জন্ম নেওয়া পুরুষ হয়ে

আবার আসতে চাই নতুন পরিচয়ে

কেড়ে নেওয়া হোক বর্তমানের সকল হিসেব

নতুন জাবেদায় লিখা হোক আমার নাম।

নিয়ম নেই?

প্রয়োজনে নিয়ম করা হোক

অধিবেশন বন্ধ থাকলে ডাকা হোক,

অধিবেশন ভাঙ্গা থাকলে

জারি করা হোক অধ্যাদেশ

বৈধ কিংবা অবৈধ।

অন্যথায় বন্ধ করে দিব সকল

নতুন জন্ম দান,

অনির্দিষ্টকালের জন্য ডাকবো হরতাল

প্রয়োজনে কারফিউ জারি হবে

সকল বিবাহিত অবিবাহিত দম্পতির মিলনমেলায়।

আমি পুনর্জন্ম চাই

আসঙ্গরত দম্পতির ঘামে মিনতি জানাই

প্লিজ, আমাকে আবার জন্ম দাও

একটা নতুন জীবন চাই ;

তোমাদের অনাদরেই শুরু হোক নতুন পথচলা

বেড়ে উঠতে চাই লাঞ্ছনা আর গঞ্জনায়

তবুও জীবন দাও,প্লিজ জীবন দাও।

হে সক্রিয় পুরুষ -বাবার দাবি নিয়ে

তোমার সামনে দাঁড়াবো না কোনোদিন।

হে প্রাণদায়ী, কোনোদিন তোমার দুগ্ধ পানে

অশ্রু ঝরাবো না দুচোখে।

শুধু একটিবার পৃথিবীর নতুন অতিথি করো

নতুন পরিচয়ে –


প্রশ্ন জাগে নিশ্চয়ই- কেন এতো আকুতি!

অতৃপ্ত আত্নার মুক্তির জন্য

যার পুরোটাই কেটেছে আক্ষেপ আর অপেক্ষায়

আমি সেই জীবনের ভার মুক্ত হতে চাই।

যদি পুনর্জন্ম পাই-

আমার দেবীর প্রথম পুরুষ হবো

তাঁর কপালের লেপটে থাকা সিঁদুর থাকবে

আমার মালিকানায়

তাঁর বিছানার পূর্ণ তৃপ্তি হবো

হবো তাঁর মাতৃত্বের পরাগরেনু।


তাঁর কপালের লাল টিপ হবো

লেপটে থাকবো তাঁর চোখের গাঢ় কাজলে

তাঁর ঠোঁটের মিষ্টি হাসি হবো

তাঁর বাঁশরি নাকের ঘাম বিন্দু হয়ে ঝরবো

অক্ষয়াতিথির কোনো অশ্রুসজলে।


তাঁর ওষ্ঠ যুগল ঘেঁষে তিল হবো

হবো তাঁর ঘুমন্ত মুখের স্বর্গীয় সৌন্দর্য

তাঁর অপূর্ব কেশের ঘ্রাণ হবো

তাঁর বকুনি বেলায় নির্লিপ্ত থেকেই

চাইবো তার আমৃত্যু সাহচর্য।


পুনর্জন্ম পেলে-

তাঁর শেষ জীবনের আশ্রয় হবো

হবো তাঁর কবরের সেবন্তী

ভালোবাসার শ্বেতপাথরে

গড়বো মহল নিঃশব্দ অবধি।

পরের জন্মে আমি মানুষ হতে চাই

দেবীর প্রথম পুরুষ হবো বলে।


আমি পুনর্জন্ম চাই

হে ঈশ্বর হে আল্লাহ হে গড

আমি নতুন জন্ম চাই

দেবীর প্রথম পুরুষ হবো বলে।


আরও খবর




সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা’র কোটি টাকার সম্পত্তি, দ্বৈত নাগরিকত্বে অর্থ পাচার ও নৈতিক স্খলনের চাঞ্চল্যকর খতিয়ান

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

হালুয়াঘাটে বিধবা রিনা রিছিলের দুঃখ ঘুচল, এমপি সালমান ওমর রুবেলের উপহার নতুন ঘর

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন

ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে- এমপি কামরুজ্জামান কামরুল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল

৯ কোটি টাকার সড়ক ৩ মাসেই ধসে নদীগর্ভে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরজমিন পরিদর্শন

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

রাঙ্গাবালী‌তে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক

ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস

রাজশাহীতে সাহিত্য সংগঠক হিসেবে সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয়

ইকরাম আকাশের কবিতা বৃষ্টিবিলাস