শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ৩২১ কোটি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এক বছরের ব্যবধানে আবারও বেড়েছে খেলাপি ঋণ। সরকারি ছয় ব্যাংক তথা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এর মধ্যে শুধুমাত্র একটি ব্যাংকের খেলাপি ঋণ সামান্য কিছু কমেছে। বেড়েছে বাকি পাঁচ ব্যাংকেরই।


২০২২ সালের ডিসেম্বর মাসে ছয় ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৫৬ হাজার ৪৬০ কোটি ৪৩ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৬৫ হাজার ৭৮১ কোটি ৪৩ লাখ টাকা। টাকার পরিমাণ হিসেবে বেড়েছে ৯ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়াও শতকরা হিসেবে ২০২২ সালে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের গড় খেলাপি ঋণ ছিল ২০ দশমিক ২৮ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৯ শতাংশ। তবে তৃতীয় প্রন্তিকের চেয়ে কিছুটা কমেছে খেলাপি ঋণ। ২০২৩ সালে সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল ২১ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।



তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি ব্যাংকগুলোর মধ্যে টাকার পরিমাণের দিক থেকে সব থেকে বেশি খেলাপি ঋণ রয়েছে অগ্রণী ব্যাংকের। ২০২৩ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৯৫ কোটি ৭৩ লাখ টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১৪ হাজার ৮১০ কোটি টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ হাজার ২৮৫ কোটি টাকা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১৬ হাজার ৮৭৩ কোটি ৮৮ লাখ টাকা। শতকরা হিসেবে ব্যাংটির খেলাপি ঋণ ২৫ দশমিক ৮৯ শতাংশ। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৬৯ হাজার ৯০৪ কোটি ৫৩ লাখ টাকা।


এরপরেই রয়েছে জনতা ব্যাংক। ২০২৩ সালে ডিসেম্বর পর্যন্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১৭ হাজার ৫০১ কোটি ৪৪ লাখ টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৮৬ কোটি ৭৮ লাখ টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ হাজার ১১৪ কোটি ৬৬ লাখ টাকা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১৭ হাজার কোটি ৯৩ লাখ টাকা। শতকরা হিসেবে বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ ১৯ দশমিক ২০ শতাংশ। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৯১ হাজার ১৯৮ কোটি ৭৮ লাখ টাকা।



রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। সর্বশেষ সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১৩ হাজার ১৫০ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ৫ কোটি ২৭ লাখ টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১ হাজার ১৪৫ কোটি টাকা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ৯৯২ কোটি ৬৩ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ ১৪ দশমিক ১৩ শতাংশ। সরাকরি ব্যাংকগুলোর মধ্যে শতকরার দিক থেকে খেলাপি ঋণে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ব্যাংকটি। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ প্রায় ৯৩ হাজার ৯৬ কোটি টাকা।



খেলাপি ঋণে তার পরের অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৭ হাজার ৮৪৭ কোটি টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ হাজার ৬৩০ কোটি ৫২ লাখ টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১ হাজার ২১৭ কোটি টাকা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৮ হাজার কোটি ৭১৮ কোটি টাকা। শতকরা হিসেবে ব্যাংটির খেলাপি ঋণ ১৭ দশমিক ৮১ শতাংশ। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৪৪ হাজার ৬৩ কোটি ৬০ লাখ টাকা।



এর পরেই রয়েছে বেসিক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৮ হাজার ২০৪ কোটি টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৬০৪ কোটি টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬০০ কোটি টাকা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৮ হাজার কোটি ২০৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংটির খেলাপি ঋণ ৬৩ দশমিক ৭৬ শতাংশ। যা শতকরা হিসেবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবথেকে বেশি। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ১২ হাজার ৭১৭ কোটি ৪৬ লাখ টাকা।

খেলাপি যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে। এখন যেগুলো বের হবে সেগুলোর হিসাব যদি ঠিক মতো করা হয়। আইএমএফ এর নির্দেশনা যদি ফলো করা হয় তাহলে হয়তো ব্যাড লোনটা কমবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে। একীভূতকরণের দিকে যেতে হবে। যে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ তারা তো পারবে না। তাদেরকে রাখারও তো দরকার হয় না। এজন্য সংস্কার কার্যক্রমটা জোরেসোরে করতে হবে।



তার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৯৮২ কোটি ৩২ লাখ টাকা। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ২৩ কোটি ৭৭ লাখ টাকা। এক বছরে খেলাপি ঋণ কমেছে প্রায় প্রায় ৪১ কোটি ৪৫ টাকা। এক বছরে সরকারি ব্যাংকগুলোর শুধুমাত্র এই ব্যাংকেই খেলাপি ঋণ কমেছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৯৯১ কোটি ৮৪ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ ৪২ দশমিক ৪৬ শতাংশ। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ২ হাজার ৩১৩ কোটি ৫৮ লাখ টাকা।


অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি ঋণের কারণে পুরো আর্থিক খাতই একটা দুর্বল অবস্থায় আছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর হতে হবে। এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে। এখন যেগুলো বের হবে সেগুলোর হিসাব যদি ঠিক মতো করা হয়। আইএমএফ এর নির্দেশনা যদি ফলো করা হয় তাহলে হয়তো ব্যাড লোনটা কমবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে। একীভূতকরণের দিকে যেতে হবে। যে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ তারা তো পারবে না। তাদেরকে রাখারও তো দরকার হয় না। এজন্য সংস্কার কার্যক্রমটা জোরেসোরে করতে হবে।



বাংলাদেশ মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আর্থিক খাতের যে বিষফোঁড়াগুলো এগুলো তো কমছে না, বরং আরও বড় হয়ে যাচ্ছে। এর কারণে পুরো আর্থিক খাতই একটা দুর্বল অবস্থায় আছে। ঝুঁকির মধ্যে পড়ে আছে। এটা দীর্ঘদিন ধরে চলছে। খেলাপি ঋণ কমানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোর কোনো সুফল পাওয়া যায়নি এটা পরিষ্কার।


‘আমরা ২০১৫-২০১৬ সাল থেকে একটা উদার পথে চলেছি, যারা খেলাপি করেছে তাদের কিছু সময় সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা টাকাগুলো ফেরত দেন, পুনঃতফসিলিকরণ, অবলোপন, পুনর্গঠন এসব পথে যাওয়া হয়েছে। প্রত্যাশা ছিল যে তারা টাকা ফেরত দেবেন। কিন্তু এসব মডেল কোনো সুফল দেয়নি। বরং অনেকেই সেটার সুযোগ নিয়েছে,’ বলেন তিনি।


এই অর্থনীতিবিদ আরও বলেন, এখন বাংলাদেশ ব্যাংক একটা রোডম্যাপ দিয়েছে সেখানে তাদের কিছু আকাঙ্ক্ষার কথা বলছে। তারা বেশ কিছু পরিকল্পনার কথা বলছে, খেলাপি আদায় করবে, দুর্বল ব্যাংকগুলোকে সবল করবে। একিভূত করবে। সবগুলোই ভবিষ্যতের পরিকল্পনা। এখন পর্যন্ত এই আকাঙ্ক্ষাগুলো সুনির্দিষ্ট পদক্ষেপে পরিণত হয়নি। আমাদের কথা হলো এসব অ্যাকাউন্টিং খেলা না খেলে যে ঋণ খেলাপি হয়ে আছে সেখান থেকে আদায়ের ব্যবস্থা করতে হবে। আর নতুন খেলাপি ঋণ যাতে যোগ না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে।


আরও খবর




হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প