শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

রায়া বীরত্বে শেষ আটে আর্সেনাল

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এফসি পোর্তোর বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হলো আর্সেনালকে। ঘরের মাঠে ১-০ গোলে জিতেও শেষ আটের টিকিট মেলেনি। প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে আসায় আর্সেনালকে যেতে হয় অতিরিক্ত সময়ের খেলায়। সেখানেও মীমাংসা না হলে পেনাল্টি শূটআউটে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যাওয়ার লড়াই। অবশেষে তিন ধাপের চ্যালেঞ্জ উতরে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় মিকেল আর্তেতার দল। ২০১০ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো গানাররা।


এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আর্সেনালের আতিথেয়তা নেয় পোর্তো। নির্ধারিত সময়ের খেলায় ১-০ ব্যবধানে এগিয়ে থাকে গানাররা। দুই লেগ মিলে এগ্রিগেট তখন ১-১। এমতাবস্থায় অতিরিক্ত সময়ের খেলাতেও থাকে গোলশূন্য ড্র। পরে পেনাল্টি শ্যূটআউটে ৪-২ ব্যবধানে জেতে আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলায় গোল করেন লিয়ান্দ্রো ট্রর্সার্ড। পেনাল্টিতে আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টস, বুকায়ো সাকা এবং ডেকলান রাইস প্রত্যেকেই জালের দেখা পান। পোর্তোর ওয়েন্ডেল ও ওয়েন্ডারসন গেলানোর শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। ম্যাচের নায়কও তিনিই। 


অথচ এই দলের প্রথম গোলরক্ষক কিন্তু অ্যারন রামসডালে। তার পরিবর্তে নেমেই আর্সেনালের নায়ক বনে যান স্প্যানিশ ২৮ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচ শেষে টিএন্ডটি স্পোর্টসকে রায়া বলেছেন, ‘স্পষ্টতই এটা আমার জন্য ব্যক্তিগতভাবে দারুণ অনুভূতি। এত বছরের মধ্যে প্রথমবারের মতো ক্লাবের জন্য কোয়ার্টার ফাইনালে উঠা এবং তাতে আমার অবদান, সত্যি ভালো লাগছে। আমরা শুরু থেকেই খুব ভালো খেলেছি, আধিপত্য বিস্তার করেছি, সুযোগ তৈরি করেছি। শেষ পর্যন্ত যদিও এটি পেনাল্টিতে গেছে। আমরা এই বছর পেনাল্টি নিয়ে অনেক কাজ করেছি। ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে একটি দুর্দান্ত মুহূর্ত। দুটি পেনাল্টি ঠেকিয়েছি। এটা আমার দলের জন্য সহজ হয়েছে। আমরা গোল করেছি।’ 


এদিন খেলার ৪১তম মিনিটে মার্টিন ওডেগার্ডের পাসে লক্ষ্যভেদ করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। 


৮৪ততম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস। তার ডান পায়ের নেওয়া কোনাকুনি শটটি পা দিয়ে আটকান পোর্তোর গোলরক্ষক।


পরের মিনিটে আবারও সুযোগ মিসের হতাশায় ভোগে গানাররা। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন বুকোয়ো সাকা। বক্সের সামনে গিয়ে ব্যাকপাস দেন ওডেগার্ডকে। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়েও খুব একটা লাভ হয়নি। ওডেগার্ডের শটটি বক্সের বাম পাস ঘেষে বেড়িয়ে যায়। শেষ পর্যন্ত খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে এবং তারপর পেনাল্টিতে। 


শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে ১৪ বছর পর এই প্রতিযোগিতার শেষ আটের টিকিট কাটল আর্সেনাল। এর আগে সাতবার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। তন্মধ্যে বায়ার্ন মিউনিখের কাছে তিনবার হেরে গানারদের স্বপ্ন ভাঙে। দুবার বার্সেলোনার বিপক্ষে এবং একবার করে তাদের বিদায় করেছে এসি মিলান ও এএস মোনাকো।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়