শিরোনাম
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

সামান্য জ্বরেই কাহিল হচ্ছে শিশুরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি রাজশাহীতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুদের জন্য নির্ধারিত শয্যার বিপরীতে তিনগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দেশের অনেক অ্যান্টিবায়োটিক রোগীদের ওপর কাজ করছে না। তা ছাড়া সামান্য জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুদের প্রয়োজন পড়ছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ)। এমন পরিস্থিতিতে অভিভাবকদের পাশাপাশি চিকিৎসকরাও দুশ্চিন্তায় রয়েছেন। 



রাজশাহীতে গত ১৩ ও ১৭ ফেব্রুয়ারি শিশু দুই বোন মারা যাওয়ার পর তাদের মৃত্যুর কারণ এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বাবা-মাসহ মৃত শিশুদের রোগের নমুনা সংগ্রহ করা হলেও রোগ নির্ণয়ে এখন ১০ থেকে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় নতুন ভাইরাস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। এজন্য চিকিৎসকদের সতর্কতার সঙ্গে রোগীদের পর্যবেক্ষণ ও পরামর্শ দেওয়া কথা বলা হয়েছে।


রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, শীত বা গ্রীষ্মে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকে। তবে শীতের সময় শ্বাসকষ্টে প্রদাহ, নিউমোনিয়া, টাইফয়েড, হাঁপানি, ডায়রিয়া ও জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও একই চিত্র। হাসপাতালে নির্ধারিত তিনটি শিশু ওয়ার্ডে ১৫০টি শয্যা রয়েছে। যার বিপরীতে ভর্তি শিশু রোগী প্রায় ৫০০। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিন রামেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, ১০ নং শিশু ওয়ার্ডে ৩৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২০০ জন। এ ছাড়া ১ হাজার ২০০ শয্যার এই হাসপাতালটির ৬০টি ওয়ার্ডে বৃহস্পতিবার রোগী ভর্তি ছিল মোট ২ হাজার ৭৮১ জন। প্রতিদিন গড়ে যে সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তার দ্বিগুণ আবার এই হাসপাতালে ভর্তি হচ্ছে। 


রামেক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন বলেন, নতুন নতুন ভাইরাস তো আসতেই পারে। করোনা তার প্রকৃষ্ট উদাহরণ। এ ছাড়া পুরোনো ভাইরাস-ব্যাকটেরিয়া তার রূপ পরিবর্তন করছে। নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্রের প্রদাহ ও হেপাটাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনার আগে এমন রোগীর সংখ্যা একদিকে যেমন কম ছিল, তেমনি এসব রোগীর সিভিআর বা গুরুতর হওয়ার হারও কম ছিল। তবে এখন সামান্য জ্বরে আক্রান্ত শিশুদেরও আইসিইউ লাগছে। ভাইরাস ও ব্যাকটেরিয়া তার রূপ পাল্টেছে বলে মনে হচ্ছে।


অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা হারাচ্ছে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘অ্যান্টিবায়োটিক একটা বড় কারণ। এসব ওষুধ ড্রাগ রেজিটেন্স হয়ে যাচ্ছে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক একেবারেই কাজ করছে না। একটা অ্যান্টিবায়োটিক যখন ড্রাগ রেজিটেন্স হয়ে পড়ছে, তখন হায়ার অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। আমাদের হাতে আর কতটিইবা অ্যান্টিবায়োটিক আছে। দেশে এর সংখ্যাও সীমিত। এসব আমাদের মতো চিকিৎসকদের ভাবিয়ে তুলছে।’


রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম বলেন, বর্তমানে শিশুদের মধ্যে নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়া ও জন্ডিসের (হেপাটাইটিস-এ) মতো রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের হার বৃদ্ধি পেলেও মৃত্যুহার কম। তবে শিশু দুই বোন মারা যাওয়ার পর তাদের মৃত্যুর কারণ এখনও শনাক্ত করা যায়নি। তাদের মৃত্যুর কারণ যদি ভাইরাস হয়ে থাকে, তবে তা চিহ্নিত করাটা জরুরি। পুরোনো ভাইরাসে তাদের মারা যাওয়ার কারণ হতে পারে না। তা ছাড়া এটা যদি ছোঁয়াচে হয়, তবে তা হবে আরও দুশ্চিন্তার কারণ। একেকটি ভাইরাসের জন্য একেক ধরনের স্যাম্পল পরীক্ষা করতে হয়। পরীক্ষায় বেশিরভাগ টাইফয়েড ধরা পড়ছে। নোবেল (নতুন বা বিশেষ) ভাইরাস চিহ্নিতের জন্য দেশের মধ্যে তেমন কোনো পরীক্ষা ব্যবস্থা নেই। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের সিডিসি কাজ করে। আমাদের আইইডিসিআর এটা নিয়ে ব্যবস্থা নিয়েছে।


রোগের প্রধান কারণ পানি ও বাতাস বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, ‘নিউমোনিয়া বাতাস থেকে বিস্তার লাভ করে। জন্ডিস ও টাইফয়েড পানিবাহিত রোগ। ওয়াসার সুয়ারেজের পানি লিক করছে কি না? তা ছাড়া বোতলজাত পানি নিয়েও সন্দেহ রয়েছে। আমরা ওয়াসাকে বিষয়গুলো দেখতে অনুরোধ করেছি।’


রামেকের প্রিন্সিপাল অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, রোগের প্যাটার্ন বদলাচ্ছে। আক্রান্তকারী জীবাণুও পরিবর্তন হচ্ছে। করোনা, ডেঙ্গু ও নিপা- এগুলো ভাইরাসজনিত রোগ। সম্প্রতি দুই শিশু মারা গেছে। আমরা ভেবেছিলাম তারা নিপা ভাইরাসে মারা গেছে। পরে দেখা গেল নিপা নয়। এটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। একটা রোগের প্যাটার্ন জানা থাকলে আমাদের চিকিৎসা দিতে সুবিধা হয়। এখন যেকোনো জ্বর হলেই সতর্ক হতে হবে। এখন তো সামান্য জ্বর-সর্দি বা খিঁচুনি নিয়ে শিশুরা ভর্তি হলেও আমরা চিকিৎসকরাও ভয় পেয়ে যাচ্ছি। সতর্কতার সঙ্গে রোগীকে চিকিৎসা দিচ্ছি। এমন কেস হতে থাকলে আমাদের পৃথক প্রস্তুতি নিতেই হবে। এর জন্য অবশ্যই পৃথক গবেষণা করতে হবে।



আরও খবর




নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল

গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল

গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ