শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

সাতক্ষীরা-৩এ স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম: দ্বন্দ্ব ধন্দ্বে ভোটের অঙ্ক

প্রকাশিত:মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: অবশেষে সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জনপ্রিয় নেতা ডা. শহিদুল আলম।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।গত কয়েক সপ্তাহ ধরেই এলাকায় গুঞ্জন চলছিল- ডা. শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা, চিকিৎসক হিসেবে সামাজিক গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে অনেকেই তাকে দলীয় মনোনয়নের দাবিদার হিসেবে দেখছিলেন। সোমবার মনোনয়ন জমার মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তব রূপ নেয়।অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে আগেই কেন্দ্রীয়ভাবে মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে সাতক্ষীরা-৩ আসনে শুরু থেকেই আলোচনা ও বিতর্ক চলছিল। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে স্থানীয় বাস্তবতা ও জনমতের প্রতিফলন ঘটেনি। ফলে দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে ভিন্নমুখী রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে শুরু করে।ডা. শহিদুল আলমের পক্ষে দলীয় মনোনয়ন দাবিতে তার অনুসারীরা টানা ১৭ দিন ধরে মিছিল, সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই আন্দোলন সাতক্ষীরা-৩ আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলে এবং বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনায় আসে। তবে আন্দোলনের পরও কেন্দ্রীয় সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আসায় ডা. শহিদুল আলম শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দলীয় রাজনীতিতে স্থানীয় নেতৃত্বের সীমাবদ্ধতা ও কেন্দ্রের একক সিদ্ধান্তের বাস্তব চিত্র তুলে ধরে।মনোনয়ন জমা দেওয়ার সময় ডা. শহিদুল আলমের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি তার প্রার্থিতাকে বাড়তি গুরুত্ব দেয়। তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টি থেকে সাতক্ষীরা-৩ আসনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, জেলা জাসাস এর সাবেক আহবায়ক এড. এখলেছার রহমান বাচ্চু, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মীর্জা ইয়াছিন আলীসহ অনেকে। এই উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, ডা. শহিদুল আলমের পক্ষে রাজনৈতিক ও সামাজিকভাবে একটি বিস্তৃত সমর্থনবলয় গড়ে উঠতে পারে।সমালোচকদের মতে, ডা. শহিদুল আলমের স্বতন্ত্র প্রার্থিতা সাতক্ষীরা-৩ আসনে ভোটের হিসাবকে জটিল করে তুলবে। এতে বিএনপির ঐতিহ্যগত ভোটব্যাংকে বিভাজনের আশঙ্কা তৈরি হলেও একই সঙ্গে স্থানীয় জনপ্রিয়তা ও বহুদলীয় সমর্থনের কারণে স্বতন্ত্র প্রার্থী শক্ত অবস্থান তৈরি করতে পারেন। বিশেষ করে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার গ্রামীণ ও আধা-শহুরে ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এ বিষয়ে জানতে চাইলে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন- বিএনপির স্থানীয় রাজনীতিতে বিভাজন সৃষ্টি করতে একটি চক্র কেন্দ্রকে ভুল তথ্য সরবরাহ করে জেলার সর্বাপেক্ষা জনপ্রিয় নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। এজন্য স্থানীয় জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের অনুরোধে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে।কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন- ডা. শহিদুল আলম সাধারণ মানুষের ভালোবাসায় আজ এ পর্যন্ত এসেছেন। তিনি নিজে আসেন নি। তাকে সাধারণ মানুষই এখানে নিয়ে এসেছেন। এজন্য তিনি সাধারন মানুষের মর্যদা অক্ষুন্ন রাখতে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবাচনে অংশ গ্রহণ করছেন। তিনি আরো বলেন- আমরা দলীয় পদের চিন্তা না করেই তার জন্য কাজ করেছি। পদের ভয় আমাদের নেই। সাধারণ মানুষ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ এ নির্বাচনে আমরা জয়ী হবো।ডা. শহীদুল আলম বলেন- জেলার অবহেলিত জনপদ আশাশুনি ও কালিগঞ্জের মানুষের ভালোবাসা আজ আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বাধ্য করেছে। আমি সাধারণ মানুষের দাবীকে উপেক্ষা করতে পারিনি। যে কারণেই হোক দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু তৃণমূলের মানুষ আমাকে অগ্রগামী করেছে। ইনশাআল্লাহ আমি মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়েই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবো।সব মিলিয়ে, ডা. শহিদুল আলমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত বনাম স্থানীয় জনসমর্থনের দ্বন্দ্ব, স্বতন্ত্র প্রার্থীর উত্থান এবং বহুমুখী রাজনৈতিক সমীকরণ- সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচনে এই আসনটি যে অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে, তা বলাই যায়।উল্লেখ্য, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মুহাদ্দিস রবিউল বাশার ২৮ ডিসেম্বর জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন।


আরও খবর




সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত