শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় নির্বাচন, যানজটসহ বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত

প্রকাশিত:সোমবার ১২ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ১২ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, বিগত নির্বাচনের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। আমরা আর সেই দিকে যেতে চাই না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির বাহক হিসেবে আমরা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই।তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে যাতায়াতের সুবিধা নিশ্চিতকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, পৌরসভার অনুমোদন ব্যতীত কোথাও বিলবোর্ড, ব্যানার বা তোরণ স্থাপন করা যাবে না। পৌর এলাকার পাকাপোল থেকে নিউমার্কেট পর্যন্ত অবৈধ দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে এবং বিশেষ করে গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।মিজ আফরোজা আখতার জানান, ভূমিহীনদের পুনর্বাসনে নির্বাচনের পরপরই কাজ শুরু করা হবে। অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, তবে এসব অভিযান আরও জোরদার করা হবে।বাসটার্মিনাল সংলগ্ন মডেল মসজিদ নির্মাণের বিষয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জরুরি ভিত্তিতে সভা করে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক বলেন, আনসার বাহিনীর কোনো সদস্যকে কোনো রাজনৈতিক দল খাদ্য বা খাবার সরবরাহ করতে পারবে না। পোলিং এজেন্টদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে দ্রুত জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার সতর্ক করে বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী রিটার্নিং অফিসারদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠনের বিষয়েও আলোচনা করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ। তিনি বলেন, জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কিছু সমস্যা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোর কথা জানান।জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীর-এর অধিনায়ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সাতক্ষীরার মানুষ সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে গণভোট বিষয়ে অধিক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।সভায় শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে ব্যবস্থা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।সভায় র‌্যাবের ক্যাম্প কমান্ডার, বিজিবি অধিনায়ক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতিসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন