শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে উত্তাল শহর, সড়ক অবরোধ

প্রকাশিত:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের চেয়ারম্যান আব্দুল আলিমকে বিএনপি দলীয় মনোনয়ন না দিয়ে আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল সহকারে এসব বিক্ষুব্ধ কর্মী- সমার্থকরা সাতক্ষীরা- খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় দেড় ঘন্টা যাবৎ। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও রোদের তীব্র্রতায় অবরোধ তুলে নেয়া হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা শহরের মিলবাজার মোড়ে জমায়েত হতে শুরু করে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে দলীয় মনোনয়ন না পাওয়া চেয়ারম্যান আব্দুল আলীমের শত শত নেতাকর্মী ও সমার্থকরা। হাতে তাদের প্ল্যাকার্ড, মুখে না পাওয়ার স্পষ্ট ছাপ, দীর্ঘ দিনের পরীক্ষিত নেতাকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়নের দাবি ও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে মুহূর্তেই। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা শহর।

এরপর শুরু হয় বিক্ষোভ সমাবেশ। পাওয়া না পাওয়ার হিসেব উঠে আসে কন্ঠ থেকে কন্ঠে। চুলচেরা বিশ্লেষণে বেরিয়ে আসে চেয়ারম্যান আব্দুর রউফের নানান কথা। জোরালো দাবী জানানো হয়- চেয়ারম্যান আব্দুর রউফকে বাদ দিয়ে চেয়ারম্যান আব্দুল আলীমকে দিতে হবে দলীয় মনোনয়ন।

এর কিছু পরেই শুরু হয় মিছিল। চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে মিছিলটি শহরের আমতলা মোড়ে পৌঁছে হঠাৎই সড়কে বসে পড়েন তার সমার্থকরা। প্রায় দেড় ঘণ্টা আমতলা মোড় দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

বিক্ষোভকারী বলেন- চেয়ারম্যান আব্দুল আলিম শুধু একজন রাজনীতিক নন, দলের দুর্দিনে নেতাকর্মীদের ‘ভরসার জায়গা’। এই অঞ্চলের রাজনীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে প্রায় দেড় দশক। ২০০৯ থেকে শুরু হওয়া আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সাথে।

এ সময় বিক্ষোভকারীদের মধ্য থেকে সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড. নুরুল ইসলাম বলেন, এই এলাকায় আলিম ভাইয়ের মতো ত্যাগী নেতা নেই বললেই চলে। আন্দোলন-সংগ্রামে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। সেই মানুষটিই আজ মনোনয়ন বঞ্চিত এটি আমাদের জন্য অপমান।

সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান বলেন, নেতাকর্মীরা যখন দলে নিরুৎসাহিত হয়ে যাচ্ছিলেন, আলিম চেয়ারম্যান তখনই সংগঠনকে ধরে রাখার কাজ করেছেন। তাকে বাদ দিয়ে একজন বহিষ্কৃত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া অযৌক্তিক। আমরা আব্দুল আলীম ভাইয়ের মনোনয়ন দাবী করছি।

বিক্ষোভকারীদের দাবি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত যে নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার প্রতি জনসম্পৃক্ততা বা মাঠের রাজনীতিতে নেতৃত্বের প্রভাব নেই। এ কারণে তাঁকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।

সাতক্ষীরা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা এমএ রাজ্জাক বলেন, একজন ত্যাগী নেতার জায়গায় বহিষ্কৃত কাউকে মনোনয়ন দিয়ে দলের মধ্যে বিভক্তি তৈরি হবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানাচ্ছি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়ন দেয়া হোক।

এসময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান দেখিয়ে বলেন, সাতক্ষীরা- ২ আসনের দলীয় মনোনয়ন চেয়ারম্যান আব্দুল আলীমকেই দেয়া হোক। প্রয়োজন হলে আমরা আরো কঠোর কর্মসূচি দেবো।

এর আগে শহরের মিলবাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রভাষক আনারুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কাজী আহসান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সদর উপজেলার লাবসা ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, সাবেক সদস্য সচিব আবু হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট, আগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, লাবসা ইউনিয়নের মেম্বার আলী হোসেন, লাবসা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফাহমিদা জামান মিতু, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌসি ইসলাম মিস্টি, ইউনিয়ন মহিলা দলনেত্রী সেলিনা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত কর্মী, সমার্থক ও শুভাকাঙ্খীরা।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার