শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

সিজারিয়ানের পর পিঠব্যথা হলে যা করবেন

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান সৃষ্টিকর্তার এক বিশেষ আশীর্বাদ। এই পদ্ধতির মাধ্যমে নারীর মা হতে গিয়ে সব ধরনের জটিল ধাপ সহজেই অতিক্রম করে ফুটফুটে সন্তান প্রসব করা যায়। তবে এই পদ্ধতিতে সন্তান জন্মদানের পর অনেক নারীরই পিঠের নিচের অংশে ব্যথা করতে থাকে। একইসঙ্গে সেলাই ও অস্ত্রোপচারের ব্যথাও থাকে। তবে একথাও সত্য যে, কিছুদিন পরই এসব ব্যথা-বেদনা দূর হয়ে যায়। সন্তানপ্রসবকারী মা স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন। তবে অনেকের ক্ষেত্রেই এ ব্যথা অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি হয়ে থাকে।


যেসব কারণে পিঠব্যথা করে থাকে : অস্ত্রোপচারের জন্য সাধারণত ইনজেকশন (অ্যানেসথেসিয়া বা অবেদন) দেওয়া হয়। এটি প্রয়োগের পর থেকেই অনেক সময় ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ইনজেকশন মোটেই ব্যথার জন্য দায়ী নয়। মূলত কোমরের মাংসপেশি, লিগামেন্ট ও লাম্বার লাইনের স্বাভাবিক বক্রতা বেড়ে যায় বলে এই সময় ব্যথা হয়ে থাকে। আবার অবেদন ইনজেকশনের পরবর্তী প্রভাব থেকেও ব্যথা হতে পারে। ইনজেকশন দেওয়ার পর সেরিব্রোস্পাইনাল তরল অল্প পরিমাণে লিক করতে থাকে। আর এ কারণণে দেখা দিয়ে থাকে প্রচণ্ড মাথাব্যথা ও ঘাড়ব্যথা, বিশেষ করে প্রসূতি মা দীর্ঘ সময় ধরে যদি বসে অথবা দাঁড়িয়ে থাকেন। তিনি শুয়ে পড়লে ব্যথা কমে যায় বলে মনে হয়।


ব্যথা যখন হয় : অ্যানেসথেসিয়ার প্রভাব চলে যেতে শুরু করার পর থেকেই মূলত প্রসবের অস্ত্রোপচারের ক্ষেত্রে পিঠ বা কোমরের ব্যথা শুরু হয়ে যায়। তিন থেকে ছয় ঘণ্টা পর অবেদন ইনজেকশন দেওয়া অংশটিতে ব্যথা হতে শুরু করে। সেরিব্রোস্পাইনাল তরল ফুটো হওয়ার ফলে মাথাব্যথা ও ঘাড়ব্যথা সাধারণত প্রসবের ১২ ঘণ্টা পর বা শিশুর জন্মের ৩ থেকে ৪ দিন পর শুরু হয়।


ব্যথার সময়কাল : অবেদনের কারণে মেরুদণ্ডে হওয়া ব্যথা স্বাভাবিকভাবেই এক সপ্তাহের মধ্যে কমে যায়। তবে কারও কারও ক্ষেত্রে ব্যথা এক মাস পর্যন্ত স্থায়ী থাকে। এই ব্যথার প্রাথমিক কারণ হিসেবে ধরে নেওয়া হয়, ইনজেকশন প্রবেশের কারণে আঘাত লাগা। অনেক সময় মাথাব্যথা ও ঘাড়ব্যথা অসহনীয় হয়ে উঠতে পারে।


করণীয় : একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে ব্যায়াম করতে হবে। তাতে দ্রুত উপশম মিলতে পারে। সঠিক পদ্ধতিতে ঘুমাতে হবে। কারণ পিঠব্যথা ও প্রসবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সঠিক পন্থা অবলম্বন করা দরকার। বিছানা ও তোশক যেন সমতল হয় এবং খুব নরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গরম ও ঠাণ্ডা-উষ্ণ চিকিৎসার সঙ্গে শীতল চাপ অদলবদল করে প্রয়োগ করলে পেশিগুলো শিথিল হয়; ব্যথার স্থানে রক্তসঞ্চালন বাড়াতে সহায়তা করে।


লেখক : সিনিয়র কনসালট্যান্ট


রি-অ্যাক্টিভ ফিজিওথেরাপি সেন্টার


ফিনিক্স টাওয়ার, শহীদ তাজউদ্দীন


আহমদ সরণী, ঢাকা


০১৯১৬৭৩৩৪৪৫


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি