শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

সঞ্চয় সংকটে সামষ্টিক অর্থনীতি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জীবন নির্বাহ করা ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে। এই অবস্থায় সঞ্চয় করার মতো অবস্থা সাধারণ কোনো মানুষেরই নেই। ফলে নতুন করে মানুষের সঞ্চয় না বেড়ে কমছে অব্যাহতভাবে। তিন অর্থবছরের ব্যবধানে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে মোট জাতীয় সঞ্চয়ের হার কমেছে প্রায় আড়াই শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে মোট জাতীয় সঞ্চয় দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪২ শতাংশ। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩০ দশমিক ৭৯ শতাংশ। সেই হিসেবে তিন বছরের ব্যবধানে সঞ্চয়ের হার কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া, ২০২১-২২ অর্থবছরে জিডিপির অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার কমে হয়েছিল ২৯ দশমিক ৩৫ শতাংশ। এরপরের অর্থবছর অবশ্য সঞ্চয়ের হার কিছুটা বেড়ে হয়েছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।


২০২৩-২৪ অর্থবছরে জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ সঞ্চয়ও কমেছে। সেই অর্থবছরে অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির ২৩ দশমিক ৯৬ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে যা ছিল ২৫ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ তিন অর্থবছরের মধ্যে উল্লেখযোগ্য হারে সঞ্চয় কমেছে। এ ছাড়া, ২০২১-২২ অর্থবছরে অভ্যন্তরীণ সঞ্চয়ের হার কমে হয়েছিল ২৫ দশমিক ২২ শতাংশ। পরের অর্থবছর অবশ্য এই হার কিছুটা বেড়ে হয়েছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ।


প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে বিনিয়োগও কমছে। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির ৩০ দশমিক ৭০ শতাংশ, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩১ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ, তিন অর্থবছরের ব্যবধানে দেশের জিডিপির অনুপাতে বিনিয়োগের হার অনেকটাই স্থবির অবস্থায় রয়েছে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে জিডিপির অনুপাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৩০.৯৫ শতাংশ। এর আগের দুই বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সেটা আরও কমেছে।


বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার ছিল ৩২.০৫ শতাংশ। এ ছাড়া, আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৮.৫১ শতাংশ। বিগত সরকারের জিডিপি প্রবৃদ্ধির এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ২০২৫ অর্থবছরের মধ্যে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার হতে হবে ৩৬.৫৯ শতাংশ। যা অর্জন এখন কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এমন বাস্তবতায় বর্তমান অন্তর্বর্তী সরকার এই অস্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করেছে। বিনিয়োগ এবং সঞ্চয় হ্রাসের ধারা দেখে বোঝা যায়, বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি এবং মজুরিও মূল্যস্ফীতির সঙ্গে একই হারে বাড়েনি।


করোনার অভিঘাতে ২০২০ সালে অনেক মানুষের আয় কমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পরপরই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বেড়ে যায় জ্বালানি তেলের দাম। এ কারণে ২০২১-২২ অর্থবছর জুড়েই ছিল উচ্চ মূল্যস্ফীতি। যা এখনো বহাল রয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মানুষের আয় বাড়ছে না। মজুরি বৃদ্ধির হারও মূল্যস্ফীতির চেয়ে কম। এ ছাড়া ব্যাংক আমানতের সুদহারও মূল্যস্ফীতির চেয়ে কম। মানুষের ভরসার জায়গা ছিল সঞ্চয়পত্র, কিন্তু তার সদুও দফায় দফায় কমানো হয়েছে। এতে আনুষ্ঠানিক খাতে সঞ্চয় কমছে। অনানুষ্ঠানিক খাতের হিসাব কারও কাছে নেই।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে ৭ হাজার কোটি টাকা বেশি পরিশোধ করেছে সরকার। অর্থাৎ সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি। সুদের হার বাড়ানোর পরও বাড়ছে না সঞ্চয়পত্রের বিক্রি। অর্থাৎ বর্তমানে মানুষের সঞ্চয় করার মতো অবস্থা নেই।


অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারির পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ে দেশের মানুষ। যা এখনো অব্যাহত রয়েছে। এতে মানুষ সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে। মানুষের জীবনযাপন আরও কঠিন হচ্ছে। সামষ্টিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে উল্লেখ করে তারা বলেন, বিদেশি বিনিয়োগ ছাড়া মূলত মানুষের সঞ্চয়ই বিনিয়োগের প্রধান উৎস। সে জন্য সঞ্চয় কমে গেলে ভবিষ্যতে বিনিয়োগযোগ্য অর্থের ঘাটতি হতে পারে।


অর্থনীতিবিদ এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, একসময় অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগের চেয়ে বেশি ছিল। কিন্তু এখন সেটা কমে গেছে। তিনি মনে করেন, ২০২০-২১ সালে শুরু হওয়া করোনার প্রভাব ও ২০২২ সালের শুরু থেকে উচ্চ মূল্যস্ফীতির চাপ শুরু হওয়ায় মানুষ নতুন করে সঞ্চয় করতে পারছে না। বরং আগে করা সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে। ন্যূনতম ভোগব্যয় করতেই এখন মানুষ চাপে পড়ছে।


সামষ্টিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ ছাড়া মূলত মানুষের সঞ্চয়ই বিনিয়োগের প্রধান উৎস।’ সে জন্য সঞ্চয় কমে গেলে ভবিষ্যতে বিনিয়োগযোগ্য অর্থের ঘাটতি হতে পারে। সেই সঙ্গে সঞ্চয়পত্র থেকে সরকারের যে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, সেটা যদি পূরণ না হয় তাহলে সরকারের বাজেট ঘাটতিও বেড়ে যাবে। এ জন্য বর্তমান সরকারকে মূল্যস্ফীতি কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।


অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘সঞ্চয়ের হার কমার অন্যতম কারণ আয় বৃদ্ধির হার কমে যাওয়া। আয় বৃদ্ধির হার কমলেও যদি ব্যয় বৃদ্ধির হার সেই তুলনায় না কমে তাহলে তো সঞ্চয়ের হার কমে যাবে। ব্যয় বৃদ্ধির হার না কমার অন্যতম কারণ উচ্চ মূল্যস্ফীতি। আর আয় বৃদ্ধির হার কমেছে কারণ প্রকৃত মজুরি বৃদ্ধির হার কমে গেছে। কর্মসংস্থানেও তেমন কোনো উন্নতি হয়নি। সঞ্চয়ের হার যদি কমে যায়, তাহলে প্রবৃদ্ধি ধারণ করার সক্ষমতা কমে যাবে। সেই সঙ্গে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যও দুর্বল হয়ে যায়। কারণ সঞ্চয় কমলে বাইরে থেকে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরশীলতা বেড়ে যাবে। জাতীয় অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে যাবে।’


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প