শিরোনাম
সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

সরবরাহ বেশি, খাতুনগঞ্জে কমেছে মসলার দাম

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র ঈদুল আজহায় প্রতি বছর মসলাজাতীয় পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও বাড়ে। কিন্তু এ বছর তার উল্টো চিত্র লক্ষ করা যাচ্ছে। পাইকারি বাজারে এবার মসলার দাম গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে। পাশাপাশি বেড়েছে মসলার আমদানিও।


সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর কোরবানির ঈদের আগে একটি সিন্ডিকেট বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মসলার দাম বাড়ায়। এবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।


দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বাড়ার পরিবর্তে কিছু মসলার দাম কমেছে।


এদিকে, চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত দেশে চট্টগ্রাম বন্দর দিয়ে সব মিলিয়ে এক লাখ ৭০ হাজার টন মসলাপণ্য আমদানির কথা জানালো চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র।


সংস্থাটির উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম  বলেন, ‘চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত ১০ মাসে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ১ লাখ ৬৯ হাজার ৮৩৪ দশমিক ৪২ টন মসলা আমদানি হয়েছে। ওই সময়ে এই বন্দর দিয়ে দেশে সবচেয়ে বেশি ৯৯ হাজার ৮৫৮ টন রসুন আমদানি করা হয়েছে। অন্যান্য মসলার মধ্যে এলাচ ১ হাজার ৬১৪ দশমিক ৬ টন, দারুচিনি ১০ হাজার ৫৪৩ টন, লবঙ্গ ২ হাজার ১৫৪ টন, জিরা ৩ হাজার ৭০২ টন, পেস্তাবাদাম ৮২৭ টন, কেশিয়া পাউডার ৩৭৫ টন, কিসমিস ৪ হাজার ৮২৩ টন, শাহী জিরা ২ টন, জয়ত্রী ২৯০ টন, কাবাব চিনি ২ টন, জায়ফল ২৭২ টন, কালোজিরা ৭ টন, গোলমরিচ ১ হাজার ৯ দশমিক ৭২ টন, মেথি ৭২ টন, আদা ২১ হাজার ১৯ টন, পেঁয়াজ ১৪ হাজার ৬৩ দশমিক ৬ টন, হলুদ ৪ হাজার ৩২৮ টন, শুকনো মরিচ ১৭৯ দশমিক ৭ টন, ওয়ালনট ১৭৫ টন, অনিয়ন পাউডার ৪৩৯ টন, জিনজার পাউডার ৩৭ দশমিক ৮ টন, গারলিক পাউডার ৭৩২ টন, পি-নাট ৮৮ টন, ড্রাই অনিয়ন লিভ ১৩৮ টন, কোকোনাট ফ্যাট ৮৮৮ টন, কেশিও নাট ৯৮৫ টন ও মৌরি ৭১২ টন আমদানি করা হয়েছে।’


নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা জালাল রুমি বলেন, ‘কোরবানি এলে মসলার বাজারে এক ধরনের অস্থিরতা শুরু হয়। তবে এবার মসলার দাম বাড়েনি বরং কিছু কিছু মসলার দাম কমেছে। এটা ভালো লক্ষণ।’


এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে মসলাজাতীয় পণ্যের মধ্যে এলাচের দাম কেজিপ্রতি ২০০ টাকার বেশি কমেছে। সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা কমেছে ধনে ও গোলমরিচের দাম। আবার দু-সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে জিরার দাম। পেঁয়াজের দামও কমতির দিকে খাতুনগঞ্জে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা কমেছে পণ্যটির দাম।


খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বুধবার কথা বলে জানা গেছে, পাইকারিতে কেজিপ্রতি এলাচ ৪ হাজার ৭০ টাকা, লবঙ্গ ১ হাজার ২৪০ টাকা, জিরা ৬০০ টাকা, ধনে ১৫০ টাকা, দারুচিনি ৩৯০ টাকা, স্টার ৭৮০ টাকা, গোলমরিচ ১ হাজার ৮০ টাকা এবং জয়ত্রী ২ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


একইদিন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের শাহজাহান স্টোরের মালিক মো. শাহজাহান বলেন, ‘খুচরায় কেজিপ্রতি এলাচ ৪ হাজার ৮০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা, জিরা ৭৫০ টাকা, ধনিয়া ১৬৫ টাকা, দারুচিনি ৫৮০ টাকা,  গোলমরিচ ১ হাজার ১০০ টাকা এবং জয়ত্রী ৩ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।’


খাতুনগঞ্জের মসলা আমদানিকারক মঞ্জুর ফারুক বলেন, ‘আমদানিকারকরা এবারে বেশি মসলা আমদানি করেছেন। আর বন্দরে খালাস করতে অন্যান্য সময়ের তুলনায় বেগ পেতে হয়নি। কিছু পণ্যে যেমন– তেল ও চিনিতে ভ্যাট-ট্যাক্স মওকুফ করা হয়েছে। তবে যতটুকু আমদানি হয়েছে, ততটুকু পরিমাণ ভোক্তা পর্যায়ে চাহিদা নেই বললেই চলে। ব্যবসায়ীরা চান, দ্রুত মসলা বিক্রি করতে, তাই কম দামে ছেড়ে দিচ্ছেন তারা। আর এবারে কোনও নির্দিষ্ট পণ্য তেমন গুদামজাত করে রাখতে পারেনি। প্রশাসন তৎপর থাকায়, দাম অনেকটা কম।’


কোরবানির আগে মসলাজাতীয় পণ্যের দাম কমার বিষয়ে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার-সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘বিভিন্ন কারণে খাতুনগঞ্জে পণ্যের বিক্রি কমে গেছে এখন। তাই চাহিদার চেয়ে সরবরাহ বেশি। আর সরবরাহ বেশি থাকায় কিছু পণ্যের দাম কমছে। আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়েও অনেক সময় নানা পণ্যের দাম কমে।’


খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘দেশি পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসছে। পুরো বাজার দেশি পেঁয়াজে সয়লাব। পাশাপাশি বিদেশ থেকেও আদা, রসুনের আমদানি ভালো। বাজারে কোনও সংকট নেই। গত এক সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে।’


আরও খবর




চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা

রাঙ্গাবালীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ জনজীবন

শেরপুরে অসহায় প্রবীণ সাজু-নুরজাহান দম্পতির পাশে জেলা প্রশাসন; চিকিৎসার ব্যবস্থা

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাজিপুর থানা পুলিশ কর্তৃক ২ টি পৃথক অভিযানে গাজা সহ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন

সড়ক যেন মরণফাঁদ, গাজীপুরের সালনা-দেশীপাড়া রাস্তা চরম দুর্ভোগে চলাচল কারী জনগণ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

অবৈধ বালু ভরাটে ২০০ পরিবার পানিবন্দি, সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প