শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

শতবর্ষের ঐতিহ্য ধরে কালীগঞ্জে বসলো ঐতিহ্যবাহী মাছের মেলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রায়হান মাহামুদ, 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী আয়োজন করা হয়েছে সবচেয়ে বড় মাছের মেলা। যা এলাকায় জামাই মেলা হিসেবেও পরিচিত। এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। উপজেলার জামালপুর, মোক্তারপুর ও জাঙ্গালীয়া ইউনিয়নের ত্রিমোহনায় অবস্থিত বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী এ মাছের মেলা বাংলা সনের পৌষ মাসের শেষ বা মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয়। 


মেলার দিনটিকে ঘিরে এখানে দিনব্যাপী চলে আনন্দ-উৎসব। এ গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের মেয়েরা মেলা উপলক্ষে তাদের স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসেন। এলাকার জামাইরা মেলার সবচেয়ে বড় মাছটি কিনে শ^শুর বাড়ীতে নিয়ে যাওয়ার যেমন চেষ্টা করেন তেমনি শ^শুররাও চেষ্টা করেন বড় মাছটি কিনে মেয়ে, জামাই ও নাতি নাতনীদের আপ্যায়ন করতে। বিনিরাইলের মাছের মেলা জামাই-শ্বশুরের বড় মাছ কেনার এক নিরব প্রতিযোগীতার মাঠ হয়ে উঠে।


বুধবার (১৪ জানুয়ারী) অনুষ্ঠিত এবারের মেলার প্রধান আকর্ষণ ছিল প্রায় ৬ ফুট লম্বা ৯২ কেজি ওজনের পাখি মাছ। ৬০০ টাকা কেজি দরে যার দাম ৫৫ হাজার ২০০ টাকা হেঁকেছেন গাজীপুর চৌরাস্তার মা মৎস্য আড়তের মালিক সোহাগ শেখ। মেলায় তিনি বিভিন্ন প্রজাতির ১০ লাখ টাকার মাছের পশরা সাজিয়ে বসেছেন। এছাড়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সায়েদ আলী সুপার মার্কেটের নাইম ফিশের মালিক নাইম মিয়া কাতলা, আইড় ও বোয়ালসহ নানা প্রজাতির প্রায় ১৫ লাখ টাকার মাছের পশরা নিয়ে বসেছেন। তার দোকানের একেকটি কাতলার ওজন ২৫ থেকে ৩০ কেজি। ঢাকার ডেমরা এলাকার মৎস্য ব্যবসায়ী সুমন ২০ কেজির কয়েকটি কাতলাসহ বাহারি প্রায় ৭ লাখ টাকার মাছ নিয়ে মেলায় এসেছেন। এসব মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা বিনিরাইলের মাছের মেলায় ১৫ থেকে ২০ বছর যাবত মাছ বিক্রির জন্য আসছেন।


গাজীপুরের জয়দেবপুর থেকে আসা আনোয়ার হোসেন জানান, তিনি ৩২ কেজির একটি কাতলা কিনেছেন। মেঘনা নদীর কাতলা মাছটি পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর বাজারের ব্যবসায়ী রঞ্জিত বর্মণের কাছ থেকে ৩৫ হাজার টাকায় কেনেন।


মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা আসেন। ভারত, বারমাসহ দেশের নানা এলাকার সমুদ্র, নদী ও খামার থেকে পাখি, রুই, কাতলা, চিতল, বোয়াল, আইড়, পানপাতা, রুপচাঁদা, কাইকা, বাইম, গলদা ও বাগদা চিংড়সহ নানান জাতের বড় বড় মাছ আসে। মাছের পাশাপাশি কাঠের তৈরি আসবাব, গৃহস্থালির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, হরেক রকম মিষ্টি, তিলা, কদমা, ফলমূল, কাঁচা তরকারি, খাবারের দোকানসহ নানান জিনিসপত্রের পশরা সাজান দোকানিরা। মেলায় বিনোদনের জন্য পাশের গ্রাম চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন পণ্যের দোকানের পাশাপাশি নাগরদোলা, চরকি, বাচ্চাদের ছোট চলন্ত  ট্রেন, নৌকা ও জাদুঘর ইত্যাদি তিনদিন পর্যন্ত অবস্থান করবে। একদিনের এ মেলায় এবার প্রায় পাঁচ কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


স্থানীয়রা বলেন, বৃটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। শুরুতে এ মেলা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে এটা সকল ধর্মের মানুষের কাছে ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। মেলায় হাজার হাজার ক্রেতা, বিক্রেতা ও দর্শণার্থীর আগমন ঘটে থাকে। 


এই বছর মেলার আয়োজক কমিটির সভাপতি মাওলানা আলী হোসেন জানান, মেলাটি প্রায় আড়াই শত থেকে তিনশত বছর ধরে চলে আসছে। এই মেলা প্রতি বছর পৌষ মাস শেষে অনুষ্ঠিত হয়। তাই একে পৌষ সংক্রান্তির মেলা বলে। তবে  মেলা উপলেক্ষে এলাকার জামাইরা শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে বড় বড় মাছ কিনে বিধায় একে জামাই মেলাও বলে। এই  মেলায় মানুষ বিভিন্ন প্রজাতির মাছ কেনার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসে। মেলা উপলক্ষে এলাকার চার পাঁচ গ্রামের প্রতিটি বাড়িতে মেহমানরা আসেন। এতে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হয়।


আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল