শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুখবর নেই চালের বাজারে, কমেছে সবজির দাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকার পতনের পর থেকেই বাজারে কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে জনমনে৷ তবে এখনও কোনো সুখবর নেই চালের বাজারে। 


শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একাধিক বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম আগের তুলনায় বেশ কমেছে৷ 




বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম কমায়, খুচরা বাজারেও সবজির দাম কমে এসেছে। 


বাজারে বিক্রি হওয়া সবজির মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। কেজি ৩০ টাকা। যা দুই সপ্তাহ আগেও ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ৮০ থেকে ১০০ টাকার ঘরে পৌঁছে যাওয়া সবজি এখন নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। 


এদিন বাজার ঘুরে দেখা যায়, পটল, চিচিঙ্গা, ধুন্দল, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে৷ বাজার ভেদে এসব সবজি মিলছে ৪০ থেকে ৫০ টাকাতেও। ১০০ থেকে ১৫০ টাকা কেজি থেকে নেমেছে অনেক সবজির দাম। ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। একই দামে মিলছে শশা। কয়েকদিন আগেও ১২০ টাকায় বিক্রি হওয়া বরবটির কেজি এখন ৭০ থেকে ৮০ টাকা। 


সরকার পতনের আগে বাজারে এক কেজি কাঁচা মরিচের দাম উঠেছিলো ৬০০ টাকা পর্যন্ত৷ সেখান থেকে নেমে বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। বাজার ভেদে ১৮০ টাকায়ও মিলছে কাঁচা মরিচ। 


সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। ১০০ টাকা থেকে ১২০ টাকায় উঠে এসেছে এই পণ্যের দাম। 


মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকার সবজি বিক্রেতা মো. মিলন  বলেন, সব সবজির দাম কমছে৷ আড়তে দাম কমছে। আড়তের ওপরই সব নির্ভর৷ওইখানে দাম কম থাকলে এইখানেও কম থাকবে।


এদিকে বাজার দর কমে আসার পেছনে স্থানীয় বাসিন্দাদেরও অবদান রয়েছে বলে মনে করা হয়৷সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্তাদেরও তেমন দেখা মেলেনি বাজারগুলোতে৷স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বাজার পরিদর্শন করেছেন। এ সময় তারা খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি বাজার থেকে পণ্য কিনে আনার রশিদ দেখতে চান৷পণ্যের দাম যাচাই করেন। এতে অনেকটা নড়েচড়ে বসেছেন অসাধু খুচরা ব্যবসায়ীরা। 


সবজির বাজারে স্বস্তির বাতাস বইলেও পরিবর্তন নেই চালের বাজারে৷অনেকটা চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরণের চাল। 


বাজারে একেবারে মোটা জাতের চাল কিনতেও ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা। স্বর্ণা নামের এই চালের ক্রেতা নগরের একেবারে নিম্নআয়ের মানুষ৷স্বর্ণার চেয়ে কিছুটা চিকন পাইজাম। এই চালের খদ্দেররাও খেটে খাওয়া মানুষ৷বাজারে প্রতি কেজি পাইজাম বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে৷ নিম্নমধ্যবিত্ত মানুষের চাল হিসেবে পরিচিত আটাশ। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি এ চালের দাম বেড়েছে ৩-৪ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৩ টাকায়৷ নাজিরশাইল চালের জন্য কেজি প্রতি গুনতে হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প