শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

স্বৈরাচার ও ফ্যাসিজম রোধে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি জামায়াতের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসন পুনরায় প্রতিষ্ঠা রোধ এবং প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ আশা করেছিল ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু দেশকে গড়ার পরিবর্তে আবারও বিভাজনের পথ বেছে নেয়া হয়েছে। এ অবস্থায় জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুমিনুল হক বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী নিশ্চুপ থাকতে পারে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নেমেছি।”

সভাপতির বক্তব্যে মহানগরী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল লুটপাটকৃত অর্থনীতি পুনর্গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হবে। কিন্তু এখন চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক হত্যাকাণ্ড আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। যখন ঐক্যের প্রয়োজন ছিল, তখন পুনরায় বিভাজনের রাজনীতি শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। যেন একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো দল পুনরায় স্বৈরাচার বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। সেজন্য আমরা আধুনিক বিশ্বের পরীক্ষিত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।”

সভায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি এবং জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াত ও সমমনা দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সভা থেকে জামায়াতে ইসলামী অবাধ, সুষ্ঠু ও ইনসাফভিত্তিক নির্বাচনের জন্য পিআর পদ্ধতি গ্রহণ এবং পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানায়। পাশাপাশি সাংবাদিকদেরও এ দাবিতে সহমর্মী হওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং সঞ্চালনা করেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ডা. ইকবাল হোসেন ভূঁইয়া, সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ আল মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও অন্যান্য গণমাধ্যম কর্মী।



আরও খবর




সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির