শিরোনাম
টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

তাওহিদ ইসলামের অর্থায়নে ফুলবাড়িয়ায় কম্বল বিতরণ

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোঃ তাওহিদ ইসলামের অর্থায়নে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ কর্মসূচি প্রশংসিত হয়েছে স্থানীয়ভাবে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভার গার্লস স্কুল রোডের ৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা ও দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এ উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মোঃ তাওহিদ ইসলাম একজন মানবিক ও দানশীল ব্যক্তি। তিনি ময়মনসিংহের বালিয়ান ইউনিয়নের সায়তনতলার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও তিনি প্যারিস সুইমিং পুলের প্রতিষ্ঠাতা ও মালিক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

তাওহিদ ইসলামের দানশীলতার কথা ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় বেশ সুপরিচিত। এর আগে তিনি নিজ গ্রাম বালিয়ান ইউনিয়নের সায়তনতলায় একই ধরনের কম্বল বিতরণ করেন। সেখানে শতাধিক পরিবারকে তিনি শীতবস্ত্র সরবরাহ করেন। এছাড়াও তিনি অসহায় মানুষের জন্য নিয়মিতভাবে নগদ অর্থ প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসায় সহায়তা দিয়ে থাকেন। বিশেষ করে, যেসব দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের জন্য তিনি নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পে আর্থিক সহায়তা দিয়েছেন। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি ভূমিকা রেখে চলেছেন। তার এসব উদ্যোগ সমাজের মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কালের কন্ঠ পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম,  ময়মনসিংহ প্রতিদিনের ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি,  মির্জা মোঃ মনজুরুল হক,  দৈনিক আলোকিত সকালের ফুলবাড়ীয়া উপজেলা

প্রতিনিধি আজিজুল ইসলাম, ঢাকা প্রতিদিনের ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি, মোঃ রফিকুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের ফুলবাড়ীয়া প্রতিনিধি  শামীম আহমেদ নিলু, দৈনিক খেলাকাগজ পত্রিকার ফুলবাড়ীয়া প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফুলবাড়ীয়া প্রতিনিধি  মোবারক হোসেন, এবং আলফা কোচিং সেন্টারের পরিচালক আবদুল হামিদ। এছাড়াও হাফেজ মোঃ নাজমুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা তাওহিদ ইসলামের উদ্যোগের প্রশংসা করেন এবং তার মানবিক কাজগুলোকে তুলে ধরেন। তারা বলেন, "তাওহিদ ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন সমাজসেবকও। তার মতো ব্যক্তিরা সমাজের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"

মোঃ তাওহিদ ইসলাম দৈনিক আলোকিত সকালকে বলেন, "মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এসব কাজ করে যাচ্ছি। মানুষের কষ্ট দেখে আমি কখনো নিজেকে দুরে রাখতে পারি না। আমি চাই সমাজের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচুক। তাই আমি চেষ্টা করি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর।"

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন বলেন, "তাওহিদ সাহেবের এ সাহায্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীতের তীব্রতায় আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। এই কম্বল পেয়ে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।"

একইভাবে, স্থানীয় কৃষক মোঃ আব্দুল করিম বলেন, "আমাদের গ্রামে এমন মানবিক উদ্যোগ খুব কম দেখা যায়। তাওহিদ সাহেব যে আমাদের জন্য এত কিছু করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।"

তাওহিদ ইসলামের আরো বলেন,  "আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সফল মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সম্পদ শুধু নিজেদের ভোগের জন্য নয়, এটি সমাজের দরিদ্র মানুষের সেবায়ও ব্যয় করা উচিত। আমি চাই আমার উদ্যোগ অন্যদেরও এ ধরনের মানবিক কাজে উৎসাহিত করুক।"

মোঃ তাওহিদ ইসলামের এ ধরনের উদ্যোগ শুধু ফুলবাড়িয়া নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের মানুষের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তার মতো ব্যক্তিদের উদ্যোগ সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের দানশীলতার ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।


আরও খবর




টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি