শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

তীব্র গরমে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈশাখ শুরু না হতেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি শেষ। পবিত্র রমজান, ঈদুল ফিতরের সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৬ দিন বন্ধ ছিল স্কুল-কলেজ, মাদরাসা। ছুটি শেষে রোববার (২১ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এমন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, যখন সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ।


১৩ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই। হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না বের হওয়ার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র এ গরমে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে আগ্রহী নন অভিভাবকরা।


তারা বলছেন, তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের জন্য যাতায়াত ও ক্লাস করা খুবই কষ্টকর। বিশেষ করে স্কুল পর্যায়ের শিশু শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে পড়বে। বাসায় থেকেই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। সেখানে গরমে স্কুলে যাওয়া-আসা ও দীর্ঘ সময় ক্লাস সম্ভব নয়। গরম না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার পক্ষে তারা।


অন্যদিকে, শিক্ষকরা তাকিয়ে আছেন সরকারি সিদ্ধান্তের দিকে। তাদের অভিমত, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। অনুপস্থিতি বেশি থাকে। এতে কিছু শিক্ষার্থী এলে, আর কিছু অনুপস্থিত থাকলে নতুন শিক্ষাক্রমের যে উদ্দেশ্য তা ব্যাহত হবে। আবার বেশিরভাগ স্কুলের শ্রেণিকক্ষে গরমে স্বস্তিতে বসে ক্লাস করারও ব্যবস্থা নেই। শহর ও গ্রাম সব জায়গায় চলছে লোডশেডিং। ফলে স্কুলে এসে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা ভয়-আতঙ্কে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দেবেন। সার্বিক বিষয় চিন্তা করে শিক্ষা প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষকরা।



জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে শিক্ষাপঞ্জি প্রকাশ করে থাকে। সেই শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১০ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরুর কথা ছিল। তবে শিখন ঘাটতি পূরণে মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে রমজানের শুরুতে প্রায় দুই সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু ছিল। আর রমজানের প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইভাবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায়ও ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার।


ছুটি শেষে রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। যে সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তখন দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (১৯ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (শুক্রবার) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।



আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগের সবগুলো জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ বইছে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


তীব্র গরমে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাবিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপে ঢুকলেই চোখে পড়ছে সারাদেশের অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠা। গরমে সন্তানকে স্কুলে পাঠাবেন না বলেই জানাচ্ছেন অধিকাংশ অভিভাবক। অনেকে আবার মর্নিং শিফটে ক্লাস করানোর দাবি জানিয়েছেন।


রাজশাহীতে বরাবরের মতো এবারও বৈশাখের আগে থেকেই তাপপ্রবাহ বইছে। শুকিয়ে যাওয়া পদ্মার বালুচরের লু হাওয়ায় উত্তপ্ত শহরটি। মানুষের বাইরে চলাচল খুবই কম। এমন পরিস্থিতিতে সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে চরম দুশ্চিন্তায় রাবেয়া আক্তার। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। যোগাযোগ করা হলে রাবেয়া আক্তার জানান, তার ছেলে সাদিক মাহমুদ রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। কয়েকদিনের গরমে নাজেহাল অবস্থা সন্তানের। একদিন দুবার বমিও করেছে।


তিনি বলেন, ‘সরকারের উচিত স্কুল আপাতত বন্ধ রাখা। এই গরমে শিশুরা স্কুলে যাবে-আসবে, দীর্ঘসময় ক্লাস করবে, নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। আমার সন্তান অসুস্থ হলে তো সরকার দেখতে আসবে না। স্কুল খুললেও আমি ছেলেকে আপাতত স্কুলে পাঠাবো না।’


টাঙ্গাইলের অভিভাবক জাকির হোসেন অবশ্য স্কুল খোলা রেখে সকাল ৭টা থেকে ক্লাস শুরুর দাবি জানিয়েছেন। তার সন্তান তৃতীয় শ্রেণিতে পড়ছে জানিয়ে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘শিক্ষার্থীদের সুরক্ষায় সকাল ৭টা থেকে ক্লাস নেওয়া উচিত। প্রয়োজনে বেশি গরমের কয়েকদিন হাফ পিরিয়ড চলুক। কারণ অপরাহ্নে তাপমাত্রার তীব্রতা বাড়ে। বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমার শিশুসন্তানকে আমি স্কুলে পাঠাবো না।’


রাজধানীর মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বাবা মিরাজুল হক। তিনি বলেন, ‘প্রচণ্ড এ গরমে স্কুল বন্ধ রাখাই উচিত। মর্নিং শিফট করলে বিপদ আরও বাড়বে। প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা তো রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না। লোডশেডিংও হচ্ছে অনেক। আর ১০টার পর থেকেই তাপমাত্রা তেতে ওঠে। সেজন্য সার্বিক দিক বিবেচনায় স্কুল কিছুদিন বন্ধ রাখার দাবি জানাচ্ছি আমরা।’


এদিকে, তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। শুক্রবার রাতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সই করা বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। জানতে চাইলে জিয়াউল কবির দুলু শনিবার বলেন, ‘সারাদেশেই তাপপ্রবাহ বইছে। এমন সময়ে অবশ্যই স্কুল বন্ধ রাখা উচিত। এখন স্কুল খুললে যদি কোনো শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে, সেই দায়ভার সরকারকে নিতে হবে।’


তিনি বলেন, ‘ঢাকার বাইরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো ফ্যান ঘোরে না বলে অভিযোগ রয়েছে। রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তো আলো-বাতাসও ঢোকে না। লোডশেডিং হলে ক্লাসে শিক্ষার্থীরা নাজেহাল হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই স্কুল খোলার পক্ষে নন কোনো অভিভাবক।’


তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুল বন্ধ রাখার পক্ষে শিক্ষকরাও। তবে তারা সরকারের সিদ্ধান্তের বাইরে কিছুই করতে পারেন না। শিক্ষাপ্রশাসন সার্বিক দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে বলেই প্রত্যাশা শিক্ষকদের।


তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত চুয়াডাঙ্গার বাসিন্দাদের। প্রতিদিনই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে জেলাটিতে। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীরা আসবে কি না, তা নিয়ে সংশয়ে শিক্ষকরা।


চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের জেলায় দেশের সবচেয়ে বেশি গরম। অনেক শিক্ষার্থী বাড়িতে থেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবরও শুনছি। স্কুল অনেক দিন বন্ধ ছিল। এখন আবার বন্ধ হবে কি না, তা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা চাকরি করি, স্কুল খুললে ক্লাসে যেতে বাধ্য। তবে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।’


তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় পাবনার ঈশ্বরদী উপজেলার মানুষও। ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তোহুর আহমেদ  বলেন, ‘চলতে-ফিরতে অভিভাবকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে। গত দু’দিন তারা বারবার গরমে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন। যে ভয়ানক গরম পড়ছে, তাতে অভিভাবকদের দুশ্চিন্তা করা অমূলক নয়। আমরা বলছি, এ সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না। সরকার সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দিলে সেটাই আমরা করবো। তবে স্কুল গরমে কিছুদিন বন্ধ রাখাই ভালো।’



গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও কিছুদিন বন্ধ হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। শনিবার (২০ এপ্রিল) সকালে তিনি বলেন, ‘এটা নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা শুরু হয়েছে। আজ ছুটির দিন। তারপরও ঊর্ধ্বতন কর্মকতারা বিষয়টি আলোচনা করছেন। গরমের কারণে স্কুল বন্ধ রাখা হবে নাকি সূচি পরিবর্তন করা হবে, শিগগির সিদ্ধান্ত জানানো হবে।’


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত  বলেন, ‘এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এক দফা আলোচনা করেছি। আবার বসে সিদ্ধান্ত নেবো।’



এদিকে, বন্ধের সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে শিক্ষাপ্রশাসন থেকে তাপপ্রবাহের মধ্যে স্কুলে ক্লাস চললেও শিক্ষার্থীদের অ্যাসেম্বলি না করানোর নির্দেশনা দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া টিফিন টাইমে শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষের বাইরে রোদে না যায়, সেদিকে নজর রাখতেও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও খবর




ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান