শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার বাতিঘর ‘ব্রি স্যাটেলাইট স্টেশন’

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজিব সুজন, পটুয়াখালী: সাগরবেষ্টিত উপকূলীয় জেলা পটুয়াখালী লবণাক্ত ও অলবণাক্ত জোয়ার-ভাটা এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণতার মধ্যেও আজ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। লোনা পানির প্রভাব ও জোয়ারের উচ্চতা যেখানে একসময় ধান উৎপাদনের বড় চ্যালেঞ্জ ছিল, সেখানে এখন স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তির মাধ্যমে এই সকল বাধাকেই সম্ভাবনায় রূপ দেওয়া হচ্ছে। এই ইতিবাচক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর “নতুন ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্প (এলএসটিডি)” এর অর্থায়নে প্রতিষ্ঠিত ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী—যা উপকূলীয় কৃষিকে টেকসই ও লাভজনক পথে এগিয়ে নেওয়ার এক নির্ভরযোগ্য গবেষণা ও প্রযুক্তি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২৪ সালের জুন মাসে মাত্র ৬ জন জনবল (১ জন রাজস্বখাতের বিজ্ঞানী ও ৫ জন প্রকল্পকর্মী)—নিয়ে কার্যক্রম শুরু করলেও ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় কৃষির বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অবদান রাখতে সক্ষম হয়েছে। উপকূলীয় পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত ও আধুনিক প্রযুক্তির সফল অভিযোজনের মাধ্যমে স্টেশনটি শুধু উৎপাদন সম্ভাবনাই বাড়ায়নি, বরং মাঠপর্যায়ে গবেষণা ও সরাসরি সহায়তার মাধ্যমে কৃষকদের মধ্যে দ্রুত আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমন মৌসুমে জোয়ার-ভাটা সহনশীল ব্রি ধান৫২ ও ব্রি ধান১০৯, পাশাপাশি স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩-এর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করে স্টেশনটি ফলন বৃদ্ধি ও শস্য নিবিড়তা বাড়াতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অন্যদিকে বোরো মৌসুমে লবণাক্ততা সহনশীল ও উচ্চফলনশীল ব্রি ধান৬৭, ব্রি ধান৭৪, ব্রি ধান৯৯, ব্রি ধান১০৫ এবং ব্রি ধান১০৮-এর মানসম্মত বীজধান প্রায় ৫০–৫৫ জন কৃষকের মধ্যে সরবরাহ করা হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকার কৃষকরা জলবায়ু-উপযোগী জাত চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং টেকসই ধান উৎপাদনের পথে একটি শক্ত ভিত্তি গড়ে উঠছে। পটুয়াখালী সদর উপজেলার বল্লভপুর ও পশুরীবুনিয়া গ্রামের একাধিক প্রগতিশীল কৃষক—মোঃ আবুল কালাম, সেলিম জোমাদ্দার ও কাউসার জোমাদ্দার—স্বতঃপ্রণোদিত হয়ে ব্রি ধান৩৪, ব্রি ধান৫২, ব্রি ধান১০৩ এবং ব্রি ধান১০৯-এর বীজ সংরক্ষণে এগিয়ে এসেছেন। ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের বীজ শুকানো, সঠিক সংরক্ষণ পদ্ধতি ও সংরক্ষণাগার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করছেন।

পাশাপাশি এলএসটিডি প্রকল্পের আওতায় এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র সরবরাহ করা হয়েছে। এর ফলে কৃষক পর্যায়ে মানসম্মত বীজ সংরক্ষণ নিশ্চিত হওয়ার পাশাপাশি নিজস্ব বীজ উৎপাদন ও পরবর্তী মৌসুমে তা ব্যবহারের আগ্রহ ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ধান উৎপাদনে এই ইতিবাচক পরিবর্তনের বাস্তব সুফল উপকূলীয় কৃষকরা ইতোমধ্যেই হাতেনাতে পাচ্ছেন। পটুয়াখালী সদর উপজেলার প্রযুক্তি গ্রামের কৃষক সেলিম জোমাদ্দার জানান, স্বল্প জীবনকালবিশিষ্ট ব্রি ধান১০৩ চাষের ফলে তিনি সময়মতো জমি খালি করে শীতকালীন সবজি ও সরিষা চাষের বাড়তি সুযোগ পাচ্ছেন, যা তার মোট আয়ে নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে কলাপাড়া উপজেলার কৃষক মোঃ দুলাল মুন্সী বলেন, লবণাক্ততা সহনশীল ব্রি ধান৬৭ চাষের মাধ্যমে তার চাষাবাদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং লোনা পানির ক্ষতি থেকে তিনি অনেকটাই নিরাপদ থাকতে পারছেন। একই উপজেলার আরেক কৃষক মোঃ রুবেল আলম জানান, ব্রি ধান৯৯ লবণাক্ত পরিবেশেও স্থিতিশীল ও ভালো ফলন দেওয়ায় তার জমির উৎপাদন ধারাবাহিকভাবে বজায় থাকছে।

এসব অভিজ্ঞতা উপকূলীয় এলাকায় ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তির কার্যকারিতা এবং কৃষকদের জীবিকায় ইতিবাচক প্রভাব এখন স্পষ্ট। স্টেশনটি ব্রি-এর গবেষণা বিভাগ ও আঞ্চলিক কার্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ে বাস্তব ও সময়োপযোগী গবেষণা পরিচালনা করছে।

উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে বায়োচার আবৃত ইউরিয়া—যা ইউরিয়া সারের দক্ষ ব্যবহার বাড়ানো ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সহায়ক। পাশাপাশি সেচ, সার, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, লবণাক্ততা সহনশীলতা, শস্য নিবিড়তা, যান্ত্রিকায়ন এবং জলাবদ্ধতা মোকাবিলার প্রযুক্তি মূল্যায়ন চলমান রয়েছে। নিয়মিত প্রশিক্ষণ, মাঠদিবস ও প্রযুক্তি পরীক্ষণের মাধ্যমে এসব জ্ঞান কৃষকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালীর অধিক্ষেত্র এলাকার উপযোগী শস্য বিন্যাস নির্বাচন ও কার্যকারিতা মূল্যায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর রাইস ফার্মিং সিস্টেম বিভাগ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর সরেজমিন উইং ঘনিষ্ঠভাবে কারিগরি ও গবেষণা সহায়তা প্রদান করছে। এর ফলে উপকূলীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লাভজনক ও টেকসই শস্য বিন্যাস নির্ধারণে কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।পটুয়াখালী সদর উপজেলার পশুরীবুনিয়া প্রযুক্তি গ্রাম ও অন্যান্য উপজেলায় আউশ/পতিত–রোপা আমন –বোরো/ ডাল/তেল ফসল/সবজি এই শস্য বিন্যাসে সফলতার সম্ভাবনা তৈরি হচ্ছে। কৃষকের শ্রম কমাতে ও সময় বাঁচাতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রি আগাছা নিড়ানি যন্ত্র, ব্রি দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র, ব্রি সিড সোয়ার, ট্রান্সপ্লান্টার, ব্রি সোলার লাইট ট্র্যাপসহ মোট ৫ টি যন্ত্রের মূল্যায়ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। আজ পটুয়াখালীর কৃষক শুধুমাত্র সমস্যার সমাধানের জন্য নয়, বরং ভবিষ্যৎ কৃষি সম্ভাবনার দিকনির্দেশনা পেতে ব্রি স্যাটেলাইট স্টেশনকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখছেন। কৃষি–সংক্রান্ত যেকোনো সহায়তার প্রয়োজন হলে তারা দ্রুত এই স্টেশনের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিজ্ঞানভিত্তিক ও সময়োপযোগী সমাধান পাচ্ছেন। জোয়ার-ভাটা, লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো কঠিন জলবায়ুগত চ্যালেঞ্জের মধ্যেও ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী আজ উপকূলের কৃষকদের নতুন ভরসা। প্রযুক্তি-নির্ভর গবেষণা ও উদ্ভাবনের এই কেন্দ্রটি ধীরে ধীরে উপকূলীয় কৃষির রূপান্তরের মডেল হয়ে দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি অগ্রগতি এবং ভবিষ্যতের জলবায়ু সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।


আরও খবর




বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,